চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: মাত্র ১ সপ্তাহেই ৫০ হাজার মানুষের মৃত্যু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৪৫ পূর্বাহ্ন ১৮, এপ্রিল ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
করোনাভাইরাস

থমকে যাওয়া বিশ্ব অবাক হয়ে প্রতিদিন গুনছে মানুষের মরদেহ। একজন বা দু’জন কিংবা শত নয়। প্রতিদিন কয়েক হাজার সেই সংখ্যা। গেল সাতদিনে বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ৫০ হাজারের বেশি মানুষ।  

এক সপ্তাহ আগে গত ১০ এপ্রিল মৃতের সংখ্যা ছিল ১ লাখ ২ হাজার ৬৮৮ জন। সাতদিন পর ১৭ এপ্রিল রাত পর্যন্ত তা বেড়ে হয়েছে ১ লাখ ৫৪ হাজার ১৪৫ জন।

ওয়ার্ল্ডোমিটারের এই তথ্য বলছে, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যাটা গত এক সপ্তাহে ব্যাপকহারে বেড়েছে।

এই সাতদিনের মধ্যে মৃত্যুর মাত্রা সর্বোচ্চ ৯৯ শতাংশ পর্যন্ত বেড়েছে, গত ১৪ এপ্রিল। সেদিন একদিনেই করোনাভাইরাসে ১০ হাজার ৭৬১ জন প্রাণ হারিয়েছিল।

তবে এর দুইদিন আগে ১২ এপ্রিল বিশ্বজুড়ে তুলনামূলকভাবে কম সংখ্যক মানুষ প্রাণ হারায়। সেদিন মারা যায় ৫ হাজার ৪১৭ জন। এছাড়াও ১৩ এপ্রিল প্রাণ হারায় ৫ হাজার ৪২১ জন। আর ১৫ এপ্রিল ৮ হাজার ৯৬ জন। পরেরদিন ১৬ এপ্রিল প্রাণ যায় ৬ হাজার ৯৯৮ জনের।

এই এক সপ্তাহে বিশ্বজুড়ে মোট মৃতের সংখা বাড়ার গ্রাফটার দিকে তাকালে দেখা যায়, ১২ এপ্রিল মোট মৃতের সংখ্যা ছিল ১ লাখ ১৪ হাজার ১৯৭ জন।

Reneta

১৩ এপ্রিল সংখ্যাটা হয়ে যায় ১ লাখ ১৯ হাজার ৬১৮ জন। তারপরের দিন ১৪ এপ্রিল সংখ্যা গিয়ে দাঁড়ায় ১ লাখ ৩০ হাজার ৩৭৯ জনে। আর ১৫ এপ্রিল ১ লাখ ৩৮ হাজার ৪৭৫। ১৬ই এপ্রিল ১ লাখ ৪৫ হাজার ৪৭৩ জন প্রাণ হারায় এই ভাইরাসে আক্রান্ত হয়ে।

গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। পরে বিশ্বব্যাপী সেটা মহামারী রূপ ধারণ করে। বর্তমানে সারা বিশ্ব এই ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে রত।

শনিবার সকাল পর্যন্ত সাড়ে ২২ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছে। আর মৃত্যু হয়েছে ১ লাখ ৭০ হাজারেরও বেশি ব্যক্তির।

Jui  Banner Campaign
ট্যাগ: করোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাসবিশ্বজুড়েমৃত্যু
শেয়ারTweetPin

সর্বশেষ

পুলিশ প্লাজা শপিং মল। ছবি: আহসান কামরুল

নির্বাচন উপলক্ষে বন্ধ দোকানপাট ও শপিংমল

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাত পোহালেই সংসদ নির্বাচন ও গণভোট, সব প্রস্তুতি সম্পন্ন

ফেব্রুয়ারি ১১, ২০২৬

যুক্তরাষ্ট্রকে হারিয়ে টানা দ্বিতীয় জয় পাকিস্তানের

ফেব্রুয়ারি ১০, ২০২৬

বাংলাদেশকে কিছুটা সম্মান পাইয়ে দেয়ার ছিল: নাকভি

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি থেকে মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT