চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: মহাপ্রলয় হয়ে যাচ্ছে না যে জনপ্রতিনিধিদের আর জনগণের কাছে আসতে হবে না

জাহিদ নেওয়াজ খান জাহিদ নেওয়াজ খান
১০:৪০ অপরাহ্ণ ১০, এপ্রিল ২০২০
মতামত
A A

অন্য দেশগুলোর মতো বাংলাদেশে করোনাভাইরাস দুর্যোগ নেমে আসার পর আপনি কি আপনার এলাকার জনপ্রতিনিধিদের পাশে পেয়েছেন? কেউ কেউ হয়তো পেয়েছেন, কিন্তু বেশিরভাগই না। আবার তৃণমূল পর্যায়ে কেউ কেউ জনপ্রতিনিধিদের পাশে পাওয়া তো দূরের কথা, উল্টো এ মৃত্যুসম সময়েও তাদের জনপ্রতিনিধিদের ত্রাণ চুরির সাক্ষী হয়েছেন কিংবা গণমাধ্যমে তাদের কূকীর্তির কথা জেনেছেন। অবস্থা এমন যে এ করোনাকালেও দুর্নীতি দমন কমিশনকে ত্রাণ চুরির বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিতে হয়েছে।

ভালোয়-মন্দে তৃণমূলে জনপ্রতিনিধিদের কিছু অস্তিত্ব তবু টের পাওয়া যাচ্ছে। কিন্তু, সেই সাড়ে তিনশজন যাদের হাতে দেশ পরিচালনার দায়িত্ব? তারা প্রস্তুতিপর্বে নিজ এলাকার জন্য কী করেছেন? আর এখনই বা কী করছেন?

অনেকের কর্মকাণ্ড দেখে বলতেই হচ্ছে, সামাজিক দূরত্ব মানে আপনাদের জন্য নিজের ঘরে বসে থাকা না। আপনাদের বড় একটি অংশ ভোটে না হলেও অফিশিয়ালি জনপ্রতিনিধি, মানুষের দুর্যোগে ভোটের ঘাটতিটা কমানোর সুযোগও এসেছিলো।

Banglabid

সম্ভবত সরকার এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার সামাজিক দূরত্ব বজায় রাখার আহ্বানে সাড়া দিয়ে তাদের অনেকে নিজেদের দূরে দূরে রাখছেন। কিন্তু, সামাজিক দূরত্বটা আসলে আপনাদের জন্য ছিলো না। যেমন চিকিৎসাকর্মীরাসহ পুলিশ-সেনাবাহিনী মানুষের পাশে আছে, আপনাদেরও তেমনটা থাকার কথা।

মানুষ কি সেভাবে আপনাদের পাচ্ছে?

বলছি না যে আপনাদের কথিত স্বেচ্ছাসেবকসহ ঘুরে বেড়াতে হবে। কিন্তু, আপনারা মানুষের পাশে আছেন মানুষ সেটা দেখতে চায়। আপনার দেয়া সাহসটাও অনেক গুরুত্বপূর্ণ।

Reneta

কীভাবে করবেন সেটা যার যার সৃজনশীলতার বিষয়। কেউ হয়তো মোবাইল ফোনে মেসেজ দিয়ে জানিয়ে দেবেন যে, সহায়তার জন্য কোন নাম্বারে আপনার বা আপনার লোকের সঙ্গে যোগাযোগ করতে হবে। কেউ বাড়ির সামনে হাতে লেখা পোস্টার বা লিফলেট সেঁটে দিয়ে আপনাকে কিছু জানানোর নম্বর বা ঠিকানা দেবেন। কেউ হয়তো নিজেই গাড়ি চালিয়ে মানুষের ঘরে ঘরে লিফলেট দিয়ে আসবেন।

আরো অনেক ব্যবস্থাই আছে। অনেকে করছেন, বেশিরভাগই না; অন্তত মানুষের ধারণাটা সেরকমই।

এ দুর্যোগ নিশ্চয়ই একদিন কেটে যাবে। হয়তো অনেক মূল্যের বিনিময়ে, হয়তো কিছুটা কম মূল্যে। কিন্তু, মানুষের যদি ধারণা হয় যে, মানুষের প্রয়োজনে আপনি মানুষের পাশে ছিলেন না; মানুষ তাহলে একদিন কড়ায়-গণ্ডায় সেটা উসুল করবে।

সত্যি বলতে কি, প্রধানমন্ত্রী যেদিন টিভি পর্দার মাধ্যমে আমাদের সামনে উপস্থিত হন; মানসিকভাবে সেই দিনটা একটু স্বস্তিতে কাটে।  মনে হয় অনেককিছু না হলেও কিছু আছে, কিছু হচ্ছে।

জনপ্রতিনিধিরাও নিজ নিজ এলাকার মানুষকে কিছুটা সেই সাহস এবং স্বস্তি দিতে পারেন। এটা তো নিশ্চিত যে, করোনা এমন মহাপ্রলয় ঘটিয়ে দেবে না যে আপনাদের সঙ্গে মানুষের আর দেখা হবে না।

করোনাভাইরাস পরবর্তী সেই দিনটার জন্যও আপনাদের প্রস্তুত থাকতে হবে যেনো সেদিন শুধু মাথা উঁচু করেই আপনি দাঁড়াবেন না, ভালোবেসে মানুষ আপনাকে বরমাল্যও দেবে।  সেটা এখন নিশ্চিত করছেন তো?

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাসজনপ্রতিনিধি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: আরিফ আহমেদ

রক কিংবদন্তীর জন্মদিন আজ

আগস্ট ১৬, ২০২৬

চিকিৎসাবিজ্ঞানে পুরুষ হিসেবে চিহ্নিত, দুই নারী অ্যাথলেট নিষিদ্ধ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে এমপির গাড়িবহরে হামলা, পাল্টাপাল্টি অভিযোগ-বিক্ষোভ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যালেঞ্জ গ্রহণের কথা জানালেন হাসনাত আব্দুল্লাহ

আগস্ট ১৫, ২০২৬

১৮০ দিনে সরকারের মূল্যায়ন: অগ্রাধিকার নির্ধারণে সাফল্য, বাস্তবায়নে চ্যালেঞ্জ

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT