চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: ভারতে ৬০ লাখ উচ্চপদস্থ কর্মকর্তা বেকার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩৫ অপরাহ্ণ ১৮, সেপ্টেম্বর ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

করোনাভাইরাসের লকডাউনের কারণে শুধু শ্রমিকরাই কাজ হারাননি, চাকরি হারিয়েছেন ভারতের ৬০ লাখ উচ্চপদস্থ কর্মকর্তা।
সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকনমি(সিএমআইই)-র সর্বশেষ রিপোর্টে (মে থেকে আগস্ট মাস) এমন তথ্য উঠে এসেছে।

মার্চের শেষের দিকে করোনার কারণে ভারতে লকডাউন ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

প্রতিবেদনে বলা হয়, লকডাউনের ফলে ইঞ্জিনিয়ার, চিকিৎসক, শিক্ষক অ্যাকাউন্টেন্ট, পেশাদারেরাও চাকরি হারিয়েছেন।  জুনে লকডাউন তুলে নেওযার পরও নানা বিধিনিষেধ এবং স্থানীয় পর্যায়ে লকডাউনের কারণে অর্থনীতির চাকা প্রত্যাশা অনুযায়ী ঘুরে দাঁড়াতে পারেনি।

জরিপের বরাত দিয়ে হিন্দুস্থান টাইমস বলছে, ২০১৬ সালে দেশে উচ্চপদস্থ চাকরিজীবীর সংখ্যা ছিলো ১ কোটি ২৫ লাখ। সেটা মে-আগস্ট, ২০১৯ সালে দাঁড়ায় ১ কোটি ৮৮ লাখে। সেপ্টেম্বর-ডিসেম্বর, ২০১৯ এ তা হয় ১ কোটি ৮৭ লাখ। এরপর জানুয়ারি-এপ্রিল মাসে এ পরিসংখ্যান কমে হয় ১ কোটি ৮১ লাখ। কিন্তু মে-আগস্ট, ২০২০ সালে করোনার প্রভাবে উচ্চপদস্থ কর্মীর সংখ্যা কমে হয়েছে ১ কোটি ২২ লাখে দাঁড়ায়। অর্থাত ৫৯ লাখ পেশাদার চাকরি হারিয়েছেন। যদিও এই পরিসংখ্যানে নিজস্ব উদ্যোগে যারা কাজে জড়িত ছিলেন তাদের বিষয় উঠে আসেনি।

গত বছরের একই সময়কালের তুলনায় চাকরি কমেছে প্রায় ৬৬ লাখ তথা বেকারত্ব বেড়েছে ২৬ শতাংশ।

ভারত বর্তমানে করোনা আক্রান্ত দেশগুলোর মধ্যে শীর্ষে দুয়ে অবস্থান করছে। গত এক মাসের বেশি সময় ধরে দৈনিক হিসেবে সর্বোচ্চ আক্রান্ত হচ্ছে দেশটিতে। এরই মধ্যে করোনা আক্রান্ত হয়েছে  ৫২ লাখ ১২ হাজার ৬৮৬ জন। আর মারা গেছে ৮৪ হাজার ৪০৪ জন।

Reneta

বিশেষজ্ঞদের আশঙ্কা, এধারা চলতে থাকলে শিগগিরই যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাবে ভারত। আর এতে করে প্রভাব পড়বে অর্থনীতিতে, চাকরি হারানোর সংখ্যাও বেড়ে যাবে, বেড়ে যাবে বেকারত্ব।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাসচাকরিভারত
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকাসহ ১৪ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা 

জুলাই ১০, ২০২৬

এমবাপে-ডেম্বেলের গোলে মরক্কোকে বিদায় করে সেমিতে ফ্রান্স

জুলাই ১০, ২০২৬

এমবাপের পেনাল্টি ঠেকিয়ে দিলেন বুনো, প্রথমার্ধে ফ্রান্সকে রুখে দিল মরক্কো

জুলাই ১০, ২০২৬
কক্সবাজারে থৈ থৈ করছে বন্যার পানি।ছবি: প্রতিনিধি।

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী আতিক হাসান

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT