চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: প্রধানমন্ত্রীর নির্দেশে পুলিশদের জন্য নির্দিষ্ট হাসপাতাল ইমপালস

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:০৮ অপরাহ্ণ ০৮, মে ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত ইচ্ছা এবং নির্দেশে করোনাভাইরাস এ আক্রান্ত পুলিশ সদস্যদের জন্য রাজধানীর তেজগাঁওয়ের ইমপালস হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

হাসপাতালটি প্রাথমিকভাবে আড়াই মাসের জন্য ভাড়া করা হয়েছে। শুধুমাত্র করোনায় আক্রান্ত পুলিশ সদস্যদের নিবিড় চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট এই হাসপাতালটি এখন থেকে ব্যবহৃত হবে।

শুক্রবার দুপুরে পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) মো. সোহেল রানা বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেন।

তিনি বলেন: পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদের ঐকান্তিক প্রচেষ্টা এবং  স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সমর্থন ও মধ্যস্থতায় স্বল্পতম সময়ে এই হাসপাতালটি আক্রান্ত পুলিশ সদস্যদের জন্য ভাড়া ও আয়োজন করার প্রক্রিয়া সম্ভব হয়েছে। এছাড়াও মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীনের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে।

গত ৫ মে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল এবং ইমপালস হাসপাতালের মধ্যে এ বিষয়ে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে। শীঘ্রই ইমপালস হাসপাতালে করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের চিকিৎসা শুরু হবে।

তিনি বলেন: বাংলাদেশ পুলিশের সদস্যদের জন্য প্রধানমন্ত্রীর এই উদারতা ও ভালবাসার প্রতি আন্তরিক ধন্যবাদ ও অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ।

Reneta

করোনায় আক্রান্ত পুলিশ সদস্যদের সার্বক্ষনিক সুচিকিৎসার জন্য আইজিপি বহুমাত্রিক পদক্ষেপ হাতে নিয়েছেন এবং ইউনিট প্রধানদের সময়ে সময়ে নির্দেশনা প্রদান অব্যাহত রেখেছেন।

করোনাভাইরাসে আক্রান্ত পুলিশ সদস্যদের চিকিৎসায় সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করার জন্য ইমপালস হাসপাতাল সংযোজন সেই প্রক্রিয়ার একটি ধারাবাহিক কার্যক্রম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাসবাংলাদেশ পুলিশ
শেয়ারTweetPin

সর্বশেষ

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংস্কৃতিকে পর্যটন সম্পদে রূপান্তর করা হবে: পর্যটনমন্ত্রী

জুন ১৯, ২০২৬

চার সাংবাদিকের বিরুদ্ধে মামলার ঘটনায় এলজিআরডি প্রতিমন্ত্রীর দুঃখপ্রকাশ

জুন ১৯, ২০২৬

ব্রাজিল-হাইতি লড়াই: পরিসংখ্যান কী বলছে

জুন ১৯, ২০২৬

প্রধানমন্ত্রীর নির্দেশে বদলে যাচ্ছে বগুড়ার নবগঠিত ‘দিগন্ত’ ও ‘সীমান্ত’ ইউনিয়নের নাম

জুন ১৯, ২০২৬

মিশরে ছারছীনা দরবার শরীফের মরহুম পীর এর জীবন ও কর্ম শীর্ষক সেমিনার

জুন ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT