চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস চিকিৎসায় ‘রেমডিসিভির’ ওষুধে আশার আলো

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৩৪ পূর্বাহ্ণ ৩০, এপ্রিল ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
করোনাভাইরাস

করোনাভাইরাস চিকিৎসায় গবেষকরা হয়তো আশার আলো দেখছেন। জিলেড নামের একটি আমেরিকান ফার্মাসিউটিক্যাল কোম্পানি তাদের উৎপাদিত ওষুধ রেমডিসিভির নিয়ে করোনাভাইরাস চিকিৎসায় বেশ আশাবাদী।

তাদের ধারণা, এতে করোনা রোগীর সংক্রমণ দ্রুত নিয়ন্ত্রণ করা যায়। যদিও যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এখনও করোনাভাইরাস চিকিৎসায় কোনো ওষুধের অনুমতি দেয়নি। তবে নিউ ইয়র্ক টাইমসের এক খবরে বলা হচ্ছে, শীঘ্রই এই ওষুধ ব্যবহারের অনুমতি দেওয়ার পরিকল্পনা করছে সরকার।

যুক্তরাষ্ট্রের সংক্রামক ব্যাধি বিষয়ক বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউসি বলেছেন, করোনাভাইরাসের চিকিৎসায় ট্রায়াল রান দিয়ে অর্থাৎ রোগীর ওপর পরীক্ষা চালিয়ে প্রাথমিক যে ফলাফল পাওয়া গেছে তাতে তিনি আশাবাদী।

জিলেড যদিও কোন তথ্য-প্রমাণ দেয়নি। তবে তাদের বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব এ্যালার্জি এ্যান্ড ইনফেকশাস ডিজিজেস- এর চালানো এক পরীক্ষা বা ট্রায়াল রানের পর ইতিবাচক ফলাফল পাওয়া গেছে এবং তাদের এই পরীক্ষা ‘প্রাথমিক লক্ষ্য অর্জন করতে পেরেছে।

ইবোলা রোগের চিকিৎসার জন্য এই অ্যান্টি ভাইরাল ওষুধটি তৈরি হয়েছিল।

জিলেডের মতে, রেমডিসিভির যত আগে আগে দেয়া যায় ততই কার্যকর। তারা বলছে, আগেভাগেই চিকিৎসা দেয়া হয়েছে এমন শতকরা ৬২ ভাগ রোগীকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া সম্ভব হয়েছে। আর যেসব রোগীকে দেরিতে দেয়া হয়েছে তাদের শতকরা ৪৯ ভাগ হাসপাতাল ত্যাগ করেছে।

Reneta

অবশ্য এ ঘোষণার আগে বিজ্ঞান সাময়িকী ল্যান্সেট চীনে রেমডিসিভিরের একটি পরীক্ষার ফল উদ্ধৃত করে জানায় যে এতে কাজ হয়নি, তবে এ জরিপ সম্পূর্ণ হয়নি কারণ তখন যথেষ্ট রোগী ছিল না।

গবেষকরা বলছেন, সিদ্ধান্তে আসতে আরও বেশি কাজ দরকার। প্রাথমিক পরীক্ষণে দেখা গেছে এই ওষুধ করোনাভাইরাস চিকিৎসার সময় ১৫ থেকে ১১ দিনে নামিয়ে আনে।

ফাউসি বলেন, ৩১ শতাংশ উন্নয়ন মানেই কিন্তু ১০০ শতাংশ  নয়। কিন্তু এটি ধারণার একটি গুরুত্বপূর্ণ প্রমাণ। এই ওষুধ ভাইসরাসটিকে আটকে দিতে পারে।

বিশ্বব্যাপী ১ হাজার ৯০ জন প্রাথমিক পরীক্ষণে অংশ নিয়েছিল। কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে রেমিডিসিভির নিয়ে মন্তব্য করা এখন খুব দ্রুত হয়ে যাবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এফডিএকরোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাসরেমডিসিভির
শেয়ারTweetPin

সর্বশেষ

আবারও অভিনেতা রাজপালকে জেলে যাওয়ার নির্দেশ

জুলাই ১০, ২০২৬

আবারও বাড়ল স্বর্ণের দাম

জুলাই ১০, ২০২৬

হালান্ড বলছেন ইংল্যান্ড ফেভারিট, ওরাইলি বললেন ‘এটাও এক খেলা’

জুলাই ১০, ২০২৬

বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে: তথ্যমন্ত্রী

জুলাই ১০, ২০২৬

দলের ঘুরে দাঁড়ানোর মানসিকতা সম্পর্কে জানি: গার্সিয়া

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT