চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: চিকিৎসকরা নিরাপদ থাকলে সবার লাভ

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৬:২৩ অপরাহ্ণ ১৫, এপ্রিল ২০২০
সম্পাদকীয়
A A

করোনাভাইরাস প্রতিনিয়ত মৃত্যু এবং আক্রান্তের সংখ্যা বাড়িয়েই চলছে। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের চিত্রও এক। এখানেও আক্রান্তের সংখ্যা ইতোমধ্যে হাজার ছাড়িয়ে গেছে, মৃতের সংখ্য ৫০।

বাংলাদেশে এক্ষেত্রে নতুন শঙ্কা শুরু হয়েছে। সিলেটে করোনা আক্রান্ত এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক (মেডিসিন) ডা. মঈন উদ্দিন মারা গেছেন। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে চিকিৎসক হিসেবে তিনি প্রথম মারা গেলেন।

চ্যানেল আই অনলাইনের প্রতিবেদনে জানা যায়, ‘‘গত ৫ এপ্রিল ডা. মঈন উদ্দিনের করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়। করোনা আক্রান্ত হলেও তিনি নগরীর হাউজিং এস্টেটের নিজ বাসায় আইসোলেশনে ছিলেন।

৭ এপ্রিল তার শ্বাসকষ্ট শুরু হলে প্রথমে তাকে সিলেটে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি করা হয়। ৮ এপ্রিল সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

কুর্মিটোলা হাসপাতাল সূত্রে জানা যায়, মঙ্গলবার ডা. মঈনের অবস্থার একটু উন্নতি হয়েছিল। কিন্তু বুধবার সকালে তিনি মারা যান।’’

করোনাভাইরাস মহামারী শুরু হওয়ার প্রথম দিকেই আমরা শুনে আসছি চিকিৎসকদের নিরাপত্তাহীনতার কথা। সরকারের পক্ষ থেকেও চেষ্টা করা হচ্ছিল যাতে তাদের নিরাপত্তা নিশ্চিত করা যায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এ বিষয়ে আন্তরিকতার কথা প্রকাশ করেছেন। চিকিৎসকদের নিরাপত্তায় প্রশংসনীয় পদক্ষেপও তিনি নিয়েছেন। তবে মাঠ পর্যায়ে কিছু ক্ষেত্রে সমন্বয়হীনতা আমরা লক্ষ্য করেছি। এমনকি কয়েকজন চিকিৎসক করোনা চিকিৎসার মধ্যে খাবার না পাওয়ার অভিযোগও করেছেন। এ বিষয়গুলো দুঃখজনক।

Reneta

চিকিৎসকদের সর্বোচ্চ নিরাপত্তা এবং সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে আমাদের নিজেদের স্বার্থেই। কারণ, তারা নিরাপদ থাকলে এবং সর্বোচ্চ সুবিধা পেলে তারা এই যুদ্ধে অগ্রণী ভূমিকা পালন করতে পারবেন। এর ব্যত্যয় ঘটলে দিন শেষে ক্ষতি আমাদেরই। এক্ষেত্রে জনসাধারণকেও সচেতন হতে হবে। বেশ কিছু জায়গায় করোনা উপসর্গে আক্রান্তরা তথ্য গোপন করে চিকিৎসা নেওয়ায় ডাক্তাররা আক্রান্ত হচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

এমন আত্মঘাতী কার্যক্রম অব্যাহত থাকলে করোনাযুদ্ধে আমাদের সারিয়ে তোলার জন্য ডাক্তারদের পাওয়া যাবে না। তারা শারীরিক ও মানসিকভাবে যাতে সক্ষম থাকেন সেই ব্যবস্থা আমাদের করতে হবে। এজন্য সংশ্লিষ্ট সবাইকে যার যার অবস্থান থেকে এগিয়ে আসতে আমরা আহ্বান জানাচ্ছি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: করোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাসচিকিৎসকসম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

কেন মেলানিয়াসহ মেঝেতে বসে পড়েছিলেন ডোনাল্ড ট্রাম্প

এপ্রিল ২৭, ২০২৬

ঘরের উপর গাছ পড়ে মা ও দুই মেয়ে নিহত

এপ্রিল ২৭, ২০২৬

জুলাইয়ে ভিয়েতনামে কৃষি যন্ত্রপাতির আন্তর্জাতিক প্রদর্শনী

এপ্রিল ২৭, ২০২৬

কোদাল হাতে শার্শায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

এপ্রিল ২৭, ২০২৬

চট্টগ্রামে বৃষ্টির পূর্বাভাস, বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ নিয়ে শঙ্কা

এপ্রিল ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT