চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: কোয়াবের তহবিলে ৯১ ক্রিকেটারের বেতনের অর্ধেক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২০ অপরাহ্ণ ০২, এপ্রিল ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

জাতীয় দলের ২৭ ক্রিকেটার তহবিল গঠন করে ৩০ লাখ টাকা তুলে এগিয়ে এসেছেন অসহায় ও দরিদ্র মানুষকে সাহায্য করতে। মার্চ মাসের বেতনের অর্ধেক দিয়েছেন মাশরাফী-তামিম-মুশফিকরা। এবার এগিয়ে এলেন দেশের প্রথম শ্রেণির ক্রিকেটাররা। বেতনের আওতায় পড়েন এমন ৯১ ক্রিকেটার কোয়াবের সহায়তা ফান্ডে দিলেন এক মাসের বেতনের অর্ধেক টাকা।

করোনাভাইরাসের কারণে জনজীবন স্থবির হয়ে পড়ায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন খেটে খাওয়া সাধারণ মানুষ। সরকারি ঘোষণা না আসা পর্যন্ত আয়ের জন্য ঘর ছেড়ে বের হতে পারবেন না তারা। কঠিন সময়ে অসহায় এ মানুষের পাশে দাঁড়াতে বুধবার তহবিল গঠন করে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)।

একদিন পরই মিলল সাড়া। বিসিবির তালিকাবদ্ধ ও বেতনপ্রাপ্ত প্রথম শ্রেণির ক্রিকেটে নিয়মিত অংশ নেয়া ৯১ ক্রিকেটার বেতনের অর্ধেক দেয়ার খবরটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে কোয়াব।

Banglabid

বর্তমান ও সাবেক ক্রিকেটার, সকল ক্রিকেট সংগঠক, ক্রিকেট অনুরাগীদের সমন্বয়ে কমিটি গঠন করে মানুষকে আর্থিক সহায়তা দেবে কোয়াব। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয় শুধুমাত্র ফান্ড সংগ্রহ নয়, দুস্থ ও দরিদ্র মানুষের কাছে সুষমভাবে সহায়তা কার্যক্রম নিশ্চিত করতে চায় তারা।

উপদেষ্টা কমিটির দিক নির্দেশনায় আহ্বায়ক কমিটি রাজধানী ঢাকাসহ যথাসম্ভব সকল বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে কোয়াবের সহায়তা কার্যক্রম পরিচালিত করবে। ইতোমধ্যে ব্যক্তি পর্যায়ে যে সকল বর্তমান ও সাবেক ক্রিকেটার অসহায় মানুষের পাশে আর্থিক সাহায্যে এগিয়ে এসেছেন, তাদেরকে সাধুবাদ জানানো হয়েছে সংগঠনের পক্ষ থেকে।

কোয়াবের কার্যক্রমে উপদেষ্টা কমিটির প্রধান হিসেবে আছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। সভাপতি নাঈমুর রহমান দুর্জয় আছেন আহ্বায়ক কমিটির প্রধান হিসেবে। জাতীয় দলের টেস্ট অধিনায়ক মুমিনুল হক ও নতুন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল আছেন কমিটিতে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোয়াববাংলাদেশ ক্রিকেটলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
বাংলাদেশ সরকারের লোগো, জাতীয় দিবসের বাতিলের খবরের সাথে সম্পর্কিত. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী, উচ্চপর্যায়ের কমিটি গঠন

আগস্ট ৮, ২০২৬

ইনফান্তিনোর বিরুদ্ধে উয়েফার অর্থ প্রেমিকাকে দেয়ার অভিযোগ নিয়ে তোলপাড়

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT