চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: কানাডায় বাংলাদেশিদের জন্য ‘ডক্টরস পুল’ ও হটলাইন চালু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২১ অপরাহ্ণ ০৬, এপ্রিল ২০২০
প্রবাস সংবাদ
A A

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কানাডার মধ্যে টরন্টোতে বসবাসরত এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। এছাড়াও কানাডার আলবার্টার এডমেনটন, টরেন্টো, মন্ট্রিয়ল এবং ব্রিটিশ কলম্বিয়ায় প্রবাসী বাঙ্গালীদের করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।

বাংলাদেশ হাইকমিশন অটোয়া এবং বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, টরেন্টো কানাডা প্রবাসী বাংলাদেশীদের জন্য কয়েকটি উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে, যা বর্তমান প্রতিকূল পরিস্থিতিতে সবার বিশেষ সাহায্যে আসবে।

অটোয়ার বাংলাদেশ হাইকমিশন ও টরেন্টোর কনস্যুলেট জেনারেলের যৌথ উদ্যোগে গতকাল কানাডায় বিভিন্ন হাসপাতালে কর্মরত বাংলাদেশী-কানাডিয়ান ডাক্তার এবং বাংলাদেশের মেডিক্যাল গ্রাজুয়েটদের সমন্বয়ে একটি ‘ডক্টরস পুল’ গঠন করা হয়েছে।

Banglabid

কোভিড-১৯ এবং নন-ইমারজেন্সি মেডিক্যাল পরামর্শের জন্য ইস্যুকৃত নোটিশে দেওয়া ফোন নাম্বার ও ইমেইলে যোগাযোগ করলে, হাইকমিশন এবং কনস্যুলেটের মনোনীত কর্মকর্তা সরাসরি পুলভুক্ত ডাক্তারদের সাথে যোগাযোগ করে প্রয়োজন অনুসারে পরামর্শ নিতে সাহায্য করবেন। এছাড়া কানাডায় অধ্যয়নরত বাংলাদেশী ছাত্রদের জন্য বিশেষ ইমেইল ও হটলাইন নাম্বার খোলা হয়েছে যার মাধ্যমে ছাত্ররা প্রয়োজনে কনস্যুলেটের সাথে দ্রুত সহজে যোগাযোগ করতে পারবেন। গতকাল সারাদিন কনসাল জনাব নাঈম উদ্দিন আহমেদ ‘ডক্টরস পুল’ গঠনের বিষয়টি সমন্বয় করেন।

উল্লেখ্য যে, টরেন্টো বাংলাদেশ কনসুলেট এখন ডিজিটালাইজড কনস্যুলার সেবা দিতে সক্ষমতা অর্জন করেছে এবং শুধুমাত্র অনলাইন ফর্ম পূরণের মাধ্যমেই সহজে প্রয়োজনীয় সেবা পাওয়া যাচ্ছে। তাই বাসায় নিরাপদে অবস্থান করেই এখন এ সেবা পাওয়া সম্ভব।

কানাডার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের সহায়তা দিতে হট লাইন চালু করেছে টরেন্টোয় বাংলাদেশ কনস্যুলেট অফিস।

Reneta

৬৪৭-৮১২-২৭৯৪ নম্বরে ফোন করে শিক্ষার্থীরা তাদের সমস্যার কথা জানাতে পারবেন [[email protected]](mailto:[email protected]) ঠিকানায় ইমেইলেও যোগাযোগ করা যাবে। বাংলাদেশ কনস্যুলেটের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিমানবন্দরগুলো ফাঁকা, বাস-ট্রেনে লোক নেই, গাড়ীর দেশ কানাডার রাস্তায় হাতেগোনা দুচারখানা গাড়ী, বিশাল সব শপিং মলগুলো কোথাও কোথাও খোলা থাকলেও খরিদ্দারের আনাগোনা নেই মোটেই। ব্যবসায়িক, সামাজিক বা সাংস্কৃতিক সব ধরনের সমাবেশ বন্ধ। আমেরিকার সাথে বর্ডার বন্ধ করে দিয়েছে ফেডারেল সরকার। দেশটির সব থেকে বড় এবং ব্যস্ততম শহর টরন্টো যেন এক মৃত নগরী, পর্যটকদের পদধ্বনি শোনা যায় না। চারিদিকে শুধু নীরবতা।

কানাডায় প্রবাসী বাঙালিরা একে অপরের সহযোগিতা এগিয়ে আসছে। কমিউনিটি লিডাররা খবর নিচ্ছেন, ইমেইলের মাধ্যমে বিভিন্ন তথ্য দিয়ে সচেতন করছেন সবাইকে। ক্যালগেরির কিছু কিছু নিত্য প্রয়োজনীয় গ্রোসারির স্টলগুলো ব্যস্ত রয়েছে প্রবাসী বাঙ্গালীদের ঘরে ডেলিভারি অর্ডার পৌঁছে দিতে।

কানাডায় এখন পর্যন্ত ১৫,৫১২ জন মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ২৮০ জন আর সেরে উঠেছেন ২৯৪২ জন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাস
শেয়ারTweetPin

সর্বশেষ

ময়মনসিংহে দোকানে ঢুকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার

আগস্ট ১৪, ২০২৬

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপল‌ক্ষে শ্রীমঙ্গলে দোয়া ও আলোচনা সভা

আগস্ট ১৪, ২০২৬
ভারতীয় প্রতিনিধি বাংলাদেশের নির্বাচনের ওপর জোর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে: রণধীর জয়সওয়াল

আগস্ট ১৪, ২০২৬

১৫ আগস্ট ঘিরে নাশকতার অভিযোগে গ্রেপ্তার ৫২ জন কারাগারে

আগস্ট ১৪, ২০২৬

আওয়ামী লীগ ও আগস্ট নিয়ে বিবিসি বাংলার বিশ্লেষণ

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT