চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: অর্ধশত বুথ স্থাপনে স্বাস্থ্য অধিদপ্তরকে সহায়তা দিচ্ছে ব্র্যাক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:১২ অপরাহ্ণ ১৩, মে ২০২০
বাংলাদেশ
A A

করোনা ভাইরাস সংক্রমণে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে নমুনা পরীক্ষার জন্য স্বাস্থ্য অধিদপ্তরকে সহায়তা করতে বুথ স্থাপন করছে ব্র্যাক।

আগামী সপ্তাহের মধ্যে রাজধানীর বিভিন্ন স্থানে প্রায় অর্ধশত নমুনা সংগ্রহ বুথ বসে যাবে। সারা দেশে এভাবে ১০০টি বুথ স্থাপনের পরিকল্পনা রয়েছে।

বুধবার ব্র্যাক জানিয়েছে: স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনার সঙ্গে সামঞ্জস্য রেখে ব্র্যাক বর্তমানে ল্যাব টেকনিশিয়ান নিয়োগ, বুথ স্থাপন ও নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানোর ব্যবস্থা করছে। তাদের সহযোগিতায় ব্র্যাক টেকনোলজিস্টদের প্রশিক্ষণ প্রদান করছে। নমুনা সংগ্রহের কিটও দিচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর। এই বিষয়ে খুব শীঘ্রই দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করা হবে।

হাসপাতালে স্থাপিত বুথগুলো চলবে সেখানকার কর্মী ও ব্যবস্থাপনার মাধ্যমেই। অন্য বুথগুলোয় দায়িত্বপালন করবেন ব্র্যাকের দুজন করে টেকনোলজিস্ট। এর একেকটি বুথে সকাল ৯ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কার্যক্রম চলবে। প্রতিদিন ৪০ জনের নমুনা সংগ্রহ করা যাবে। যাদের করোনা উপসর্গ যেমন-জ্বর, সর্দি, কাশি, গলাব্যথা ও শ্বাসকষ্ট রয়েছে তারা নমুনা দিতে পারবেন। তার আগে স্বাস্থ্য অধিদপ্তরের নির্ধারিত ফরমে নাম-ঠিকানা ও মোবাইল নম্বর অন্তর্ভুক্ত করতে হবে। নমুনা সংগ্রহের পর তা পরীক্ষার জন্য পাঠিয়ে দেওয়া হবে স্বাস্থ্য অধিদপ্তরের নির্ধারিত ল্যাবে। পরীক্ষার ফলাফল যার যার ফোন নম্বরে এসএমএসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে।

নমুনা সংগ্রহের ক্ষেত্রে দুটি পদ্ধতি অনুসরণ করা হবে। প্রথমত জাতীয় নির্দেশনা অনুযায়ী প্যারামেডিকগণ সন্দেহভাজন রোগীদের বাছাই করবেন। দ্বিতীয়ত মেডিকেল কলেজ, হাসপাতাল অথবা এদের আশপাশে স্থাপিত নমুনা সংগ্রহ কেন্দ্রে রেফার করা রোগীদের নমুনা নেওয়া হবে।

নমুনা সংগ্রহের ক্ষেত্রে বয়স্ক মানুষ, যাদের ডায়াবেটিস রক্তচাপের মতো অনিরাময়যোগ্য রোগ আছে তারা, ডাক্তার, স্বাস্থ্যকর্মী বা যারা স্বাস্থ্যকেন্দ্রে কাজ করেন তারা অথবা যারা অফিসের পরিবেশে কাছাকাছি বসে কাজ করেন, তাদের অগ্রাধিকার দেওয়া হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনাভাইরাসব্র্যাক
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপে খেলোয়াড়দের বিরুদ্ধে অনলাইন অপব্যবহার বেড়েছে ১৩ গুণ

জুলাই ২, ২০২৬

জোড়া গোলে কঙ্গো-দেয়াল গুঁড়িয়ে ইংল্যান্ডকে শেষ ষোলোয় নিলেন হ্যারি কেন

জুলাই ২, ২০২৬

আওয়ামী লীগ আমলে বঞ্চিত তিন বাহিনীর ১৫০ কর্মকর্তা পেলেন বিশেষ সুবিধা

জুলাই ১, ২০২৬

অনলাইনে আস-সুন্নাহ ফাউন্ডেশনের নাম ব্যবহার করে প্রতারণা: ডিবি’র জালে চক্রের ৬ সদস্য

জুলাই ১, ২০২৬

ঠাকুরগাঁওয়ে চার স্কুলছাত্রী নিখোঁজ: উদ্বেগ-উৎকণ্ঠার পর সিলেট থেকে উদ্ধার

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT