চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাকালেও মস্ত রেকর্ডের পথে পবনের যে ছবি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২৮ অপরাহ্ণ ১২, এপ্রিল ২০২১
বিনোদন
A A

করোনা মহামারীতে মুক্তি পাওয়া বেশিরভাগ ছবিই ব্যবসা করতে হিমশিম খেয়েছে। তবে ব্যতিক্রম তেলেগু অভিনেতা পবন কল্যাণের ‘উকিল সাব’।

বক্স অফিসে রীতিমতো চমক দেখাচ্ছে ছবিটি। করোনার বিধিনিষেধ ও বেশ কিছু রাজ্যে নামমাত্র মূল্যে টিকেট বিক্রি করেও পুরো বিশ্বে মাত্র তিন দিনে ১০০ কোটি রুপি আয় করে ফেলেছে!

মুক্তির প্রথম দিনেই ছবিটি আয় করেছে ৪৪ কোটি রুপি। দ্বিতীয় ও তৃতীয় দিনেও বক্স অফিস মাতিয়েছে এই ছবি। শুধু ভারতেই ৭০ কোটি রুপির বেশি আয় করেছে ছবিটি। ট্রেড সোর্সের সূত্রে জানা গেছে, পুরো বিশ্বে ‘উকিল সাব’ আয় করেছে প্রায় ১০০ কোটি রুপি।

ধারণা করা হচ্ছে শিগগির থালাপতি বিজয়ের ‘মাস্টার’ এবং হলিউডের ‘গডজিলা ভার্সেস কং’ ছবির রেকর্ড ভেঙ্গে মহামারীতে মুক্তি পাওয়া সবচেয়ে বেশি আয়কারি সিনেমার খেতাব জিতে নিবে ‘উকিল সাব’।

‘উকিল সাব’ বলিউড ব্লকবাস্টার ‘পিঙ্ক’ সিনেমার অফিশিয়াল তেলেগু রিমেক। সিনেমাটি পরিচালনা করেছেন শ্রীরাম বেণু।

পবন কল্যাণ ছাড়াও ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শ্রুতি হাসান, প্রকাশ রাজ, নিবেথা থমাস, অঞ্জলি, অনন্য নাগাল্লা, মুকেশ ঋষি, দেব গিল, সুব্বরাজু, ভামসি কৃষ্ণ, অনসূয়া ভরদ্বাজ প্রমুখ। সংগীত পরিচালনা করেছেন এস থমন। সিনেমাটি প্রযোজনা করেছেন দিল রাজু। ইন্ডিয়া ডট কম

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উকিল সাবপবন কল্যাণপিঙ্কপ্রকাশ রাজমুকেশ ঋষিলিড বিনোদনশ্রুতি হাসান
শেয়ারTweetPin

সর্বশেষ

সায়েন্টিফিক আমেরিকানের ‘উদীয়মান তারকা’ তালিকায় বাংলাদেশের তনিমা

জুন ১৮, ২০২৬

২০২৫ সালে ব্যাংক খাতে নজিরবিহীন লোকসান, পাঁচ ব্যাংকে বড় ক্ষতি

জুন ১৮, ২০২৬
ছবি: প্রতিনিধি

শ্রীমঙ্গলে শুরু হচ্ছে ‘হারমোনি ফেস্টিভ্যাল’

জুন ১৮, ২০২৬

পর্তুগালের গোল দরকার, রোনালদোকে নয়: অঁরি

জুন ১৮, ২০২৬

রবিন হুডের আশ্রয়স্থল ‘মেজর ওক’ গাছটি মারা গেছে

জুন ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT