চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাকালে স্বাস্থ্যবিধির আতংকিত চিত্র

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৭:২২ অপরাহ্ণ ০২, এপ্রিল ২০২১
সম্পাদকীয়
A A

করোনা সংক্রমণ হঠাৎ বেড়ে গেছে বলে সরকার ১৮ দফা স্বাস্থ্যবিধি মানতে নির্দেশ দিয়েছে। এর ভেতর উল্লেখযোগ্য হলো সামাজিক দূরত্ব রক্ষা করে চলা। গতকাল সর্বোচ্চ মৃত্যুর পর আজ দেশের মেডিকেল কলেজগুলোতে দেখা গেছে অভূতপূর্ব দৃশ্য। কোনো সামাজিক দূরত্ব না মেনে ভয়ংকর এক আতংক সৃষ্টি করেছে জনমানসে, যা কখনও কাম্য ছিল না।

গণমাধ্যমে প্রকাশিত সংবাদে জানা যায়: পরীক্ষার্থী ও অভিভাবকদের কারও কারও মুখে মাস্ক ছিল। তবে ছিল না সামাজিক দূরত্ব। মেডিকেল ভর্তি পরীক্ষা শুরুর আগে ও পরে পরীক্ষাকেন্দ্রের বাইরে পরীক্ষার্থী-অভিভাবকদের প্রচণ্ড ভিড় দেখা গেছে।

করোনাভাইরাসের উচ্চ সংক্রমণ আজ শুক্রবারও লক্ষ্য করা গেছে। এরমধ্যেই রাজধানীসহ দেশের ১৯টি পরীক্ষাকেন্দ্রের ৫৫টি স্থানে অনুষ্ঠিত হয়েছে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের ২০২০-২১ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা।

অভিভাবকদের কয়েকজন ক্ষোভ প্রকাশ করে বলেন: কর্তৃপক্ষ স্বাস্থ্যবিধি মেনে চলার কথা বললেও কোনো ব্যবস্থা নেয়নি। কোনো ধরনের স্বাস্থ্যসচেতনতামূলক পদক্ষেপ নেয়নি।

রাজধানীর বকশীবাজারে বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ কেন্দ্রের বাইরেও প্রচণ্ড ভিড় করে দাঁড়িয়ে থাকতে দেখা যায় অভিভাবকদের। পরীক্ষাকেন্দ্রের ভেতরে প্রবেশের সময় পরীক্ষার্থীদের হাত ধোয়া বা স্যানিটাইজ করাতে দেখা যায়নি। শুধু তাপমাত্রা পরীক্ষা করা হয়েছে। তবে পরীক্ষাকেন্দ্রের ভেতরে শিক্ষকদের হাতে এক বোতল করে স্যানিটাইজার দেওয়া ছিল। লম্বা বেঞ্চের দুই প্রান্তে দুজন করে পরীক্ষার্থীকে বসানো হয়েছিল। অথচ স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় আগে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, যথাযথ স্বাস্থ্যবিধি মেনেই এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য পরীক্ষার কেন্দ্রগুলো পরিদর্শনের জন্য পরিদর্শন টিম গঠন করা হয়েছে। পরিদর্শক টিম পরীক্ষার দিন কেন্দ্র পরিদর্শনে যাবে। এর কিছুই ঘটে নাই। বরং বিপুল জনাসমাগম দেখে করোনার প্রাদুর্ভাবের কথা ভুলে যেতে হয়।

অন্যদিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে দেখা গেছে আরও ভয়াবহ চিত্র। সেখানে সামাজিক দূরত্ব বজায় রাখা তো দূরস্ত গাদাগাদি করে তুমুল চিৎকার চেচামেচি করে সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করার চেষ্টা করা হয়েছে। হাজার হাজার মানুষের ঠেলাঠেলি গাদাগাদি কোনো স্বাস্থ্যবিধিই তোয়াক্কা করেনি।
দেশের প্রধান শহরের এই চিত্র বলে দেয় আমরা কতটুকু সচেতন। যখন বিশ্বব্যাপী করোনার নতুন ঢেউয়ের আতংকে সবাই সর্বোচ্চ সতর্কতায় বিভিন্ন বিধি নিষেধ আরোপ করতে যাচ্ছে সেখানে এই ধরণের চিত্র একটি দেশের স্বাস্থ্যবিধির জন্য চরম আতংকের বৈকি।

Reneta

এক্ষেত্রে আমরা যতদিন নিজেরা সচেতন না হবো, ততদিন কোনো আইন বা নিয়ম আমাদের সচেতন করতে পারবে না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনাভাইরাসমেডিকেল ভর্তি পরীক্ষাসম্পাদকীয়স্বাস্থ্যবিধি
শেয়ারTweetPin

সর্বশেষ

আমাদের দেশে হবে সেই ছেলে কবে?

জুন ১৯, ২০২৬
ছবি: প্রতিনিধি

মালদ্বীপের হুলহুমালের গ্যারেজে অভিযানে ১২ প্রবাসী আটক

জুন ১৯, ২০২৬

নাইজারের প্রধান বিমানবন্দরে হামলা, সেনাসদস্যসহ নিহত ৩৫

জুন ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে কমার পর দেশেও কমেছে স্বর্ণের দাম

জুন ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধে পরাজয়, মার্কিন সেনাপ্রধান জেনারেল র‍্যান্ডি জর্জ বরখাস্ত কেন?

জুন ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT