চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাকালে সিএসআর কার্যক্রম বাড়ানোর নির্দেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১২ অপরাহ্ণ ০৪, আগস্ট ২০২১
- সেমি লিড, অর্থনীতি
A A

করোনা মহামারি চলাকালে সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমে (সিএসআর) আশানুরূপ সাড়া দিচ্ছে না তফসিলি ব্যাংকগুলো। তাই এ বিষয়ে ব্যাংকগুলোকে সতর্ক করেছে কেন্দ্রীয় ব্যাংক।

একইসঙ্গে চলতি বছরের ৩০ সেপ্টেম্বরের মধ্যে তৃণমূল পর্যায়ে হতদরিদ্র, সুবিধাবঞ্চিত মানুষের মাঝে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ও স্বাস্থ্যসেবা পৌঁছানো নিশ্চিত করে বিশেষ সিএসআর কার্যক্রম বাড়ানোর নির্দেশ দেয়া হয়েছে।

বুধবার বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

এতে বলা হয়, চলতি বছরের ১৪ জুলাই পর্যন্ত ব্যাংকগুলো জেলা প্রশাসক, নিজস্ব ব্যবস্থাপনা ও সেনা কল্যাণ সংস্থার মাধ্যমে পরিচালিত বিশেষ সিএসআর কার্যক্রমের অগ্রগতি আশানুরূপ নয়। ফলে এ বিশেষ কার্যক্রমের আওতায় আপনাদের তৃণমূল পর্যায়ে হতদরিদ্র, সুবিধাবঞ্চিত মানুষের মাঝে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ও স্বাস্থ্যসেবা পৌঁছানো নিশ্চিতকল্পে সক্রিয় ভূমিকা রেখে এ বিশেষ কার্যক্রমকে বেগবান করার পরামর্শ দেয়া যাচ্ছে। এ লক্ষ্যে বিশেষ সিএসআর খাতে নির্দিষ্ট অর্থ বিতরণের সময়সীমা চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হলো।

এতে আরও বলা হয়, সিএসআর কার্যক্রম নির্ধারিত সময়সীমার মধ্যে বাস্তবায়ন তদারকি নিশ্চিত করতে ১৫ দিন পর পর অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে হবে। এ লক্ষ্যে প্রথম প্রতিবেদন আগামী ১০ আগস্টের মধ্যে দিতে হবে। অন্যান্য পাক্ষিক প্রতিবেদন (প্রতি মাসের ১৫ ও ৩০ তারিখ) প্রতি পক্ষকাল শেষ হওয়ার পরবর্তী তিন কর্মদিবসের মধ্যে কেন্দ্রীয় ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টে মহাব্যবস্থাপকের কাছে দাখিল করতে বলা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: করোনাবাংলাদেশ ব্যাংকসিএসআর
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: আসিফ মোসাদ্দেক

দুই দিনব্যাপী নৃত্যের তালে মুখর শিল্পকলা

এপ্রিল ২৯, ২০২৬

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের লক্ষ্যে নামছে বাংলাদেশ

এপ্রিল ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সুনামগঞ্জে আন্তর্জাতিক নৃত্য দিবসে বর্ণাঢ্য নৃত্য উৎসব ২৯ এপ্রিল

এপ্রিল ২৮, ২০২৬

নিউমার্কেট এলাকায় গুলিতে নিহত যুবক শীর্ষ সন্ত্রাসী টিটন

এপ্রিল ২৮, ২০২৬

“মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামায়াত করতে পারে না”-সংসদে ফজলুর রহমান

এপ্রিল ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT