চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাকালে শীতে প্রয়োজন অতিরিক্ত সচেতনতা

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৬:২৪ অপরাহ্ণ ১০, নভেম্বর ২০২১
সম্পাদকীয়
A A

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগেই সাবধান করেছেন, বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও শীতে করোনার সংক্রমণ বাড়তে পারে। সাবধান করার পাশাপাশি দেশবাসীকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শও দিয়েছেন তিনি। এখন যদিও এই সময়ে করোনার সংক্রমণ খুবই কম, মৃত্যুও আগের তুলনায় কমেছে।

এরইমধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং এর কাছাকাছি এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, বর্তমানে এটি দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং এর আশপাশে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ আকারে অবস্থান করছে। এর প্রভাবে পরবর্তী তিন দিনে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর বৃষ্টিপাত মানেই শীতের প্রকোপ বেড়ে যাওয়া।

বিশ্বের বিভিন্ন দেশে শীত বাড়ার সঙ্গে সঙ্গে আক্রান্ত ও মৃতের সংখ্যা গত কয়েকমাসের তুলনায় কিছুটা বেড়েছে। নতুন করে সাবধানতা অবলম্বন করা হচ্ছে ভ্যাকসিন কর্মসূচির পাশাপাশি। আমাদের দেশেও সেই ধারা বজায় রাখা উচিত।

দেশে কোভিড-১৯ সংক্রমণের ৬১৩তম দিনে ২ জনের মৃত্যুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৯০৬ জন। আর শনাক্তের হার এক দশমিক ৩১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত শনাক্ত হয়েছেন ২৩৫ জন। করোনার পরিসংখ্যান দেখে পরিস্থিতি সর্ম্পকে ধারণা পাওয়া যাচ্ছে। আর আশার কথা হচ্ছে, বহু মানুষ আক্রান্ত হবার পাশাপাশি দ্রুত সুস্থ হয়েছেন। আর ভ্যাকসিন কার্যক্রমের আওতায় এসেছেন দেশের কর্মজীবী মানুষের বিরাট অংশ। শিক্ষার্থীরাও আসতে শুরু করেছে ভ্যাকসিন সুরক্ষায়।

শীতকালে সাধারণত মানুষের সর্দি-কাশি-জ্বরের প্রাদুর্ভাব একটু বেশি দেখা দেয়। করোনার উপসর্গের সঙ্গে ওইসব মৌসুমী রোগ মানুষের উৎকণ্ঠা তৈরি করে। শীতের মৌসুমি অসুখ ও ডেঙ্গুজ্বরেও পড়ছেন অনেকে। গতবছরের অভিজ্ঞতায় দেখা গেছে, শীতের শুরুতে অনেকে করোনা আক্রান্ত হবার পাশাপাশি শীতের কারণে তাদের কষ্ট ও মৃত্যু ঝুঁকি বেড়ে গিয়েছিল। এই বিষয়ে সবাইকে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। মাস্ক ব্যবহার করার পাশাপাশি করোনার স্বাভাবিক স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত নিজের ভালোর জন্য।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনাভাইরাসশীতসম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

ঐতিহাসিক অর্জনেও নেই উচ্ছ্বাস; দেশের নীরবতায় অবাক ফারুকী!

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারেই গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

শাহজালাল বিমানবন্দরের ময়লার স্তূপে আগুন

জুলাই ২৫, ২০২৬

কথা রেখেছেন কুকুরেয়া, এঁকেছেন কোচের ট্যাটু

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চিংতেচেনের চীনামাটির ঐতিহ্য পেল ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT