চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘করোনাকালে যন্ত্রশিল্পীদের জন্য কারো একবারও মন কাঁদলো না?’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫০ অপরাহ্ণ ২১, মে ২০২০
বিনোদন
A A
ছবি: বিএমএফ এর ফেসবুক পেজ

ছবি: বিএমএফ এর ফেসবুক পেজ

‘সকলের জন্যই রাষ্ট্রীয় খাত থেকে প্রণোদনা আছে, সহায়তার জন্য অর্থ বরাদ্দ আছে অথচ মিউজিশিয়ানদের জন্য নাই। তারা তো এমনিতেই অবহেলিত। তাছাড়া এখন ক্ষ্যাপই বন্ধ। করোনাকালে তাদের জন্য কারো একবারও মন কাঁদলো না? কেউ একটু চিন্তা করলো না যন্ত্রশিল্পীদের জন্য?’

চ্যানেল আই অনলাইনকে দুঃখভরা কণ্ঠে যন্ত্রশিল্পীদের নিয়ে কথাগুলো বলছিলেন মুক্তিযোদ্ধা শাহজাহান মৃধা বেনু। নিজে উদ্যোগী হয়েই শুক্রবার (২২ মে) প্রায় তিনশো অসচ্ছল মিউজিশিয়ানদের সহায়তা করতে চলেছেন তিনি। তার কথায়, ‘আমার জায়গা থেকে একটু সহায়তার করার চেষ্টা করছি। দয়া করে অন্যরাও এগিয়ে আসুন। তাদের পাশে দাঁড়ান।’

যন্ত্রশিল্পীদের আর্থিক সংকটের কথা আগে থেকে জানতেন না মুক্তিযুদ্ধের এই সৈনিক। বললেন, করোনার এই দুর্যোগকালীন সময়ে সাধ্যমত আমরা সহযোগিতা করে যাচ্ছি। তো আমাদের সাথে বাংলাদেশ মিউজিশিয়ান’স ফাউন্ডেশন (বিএমএফ) এর একজন আছেন, যিনি আমাকে জানালেন যে, ‘আপনি এতোকিছু করছেন, কিন্তু যন্ত্রশিল্পীদের অনেকেই কিন্তু আর্থিকভাবে অসচ্ছলতার মধ্যে আছে, তাদের পাশে কেউ দাঁড়াচ্ছে না! কেউ কিছু করছে না।’-এ কথা শোনার পর সত্যিই আমি ব্যথিত হয়েছি।

Banglabid

বেনু বলেন, আমিতো শুরু থেকেই অসচ্ছল মানুষদের সহায়তা করে যাচ্ছিলাম। কিন্তু পরশু যন্ত্রশিল্পীদের এমন কথা শোনার পর ধার দেনা করে শুক্রবার (২২ মে) সকালে সাধ্যমত প্রায় তিনশো যন্ত্রশিল্পীকে সহায়তা করার সিদ্ধান্ত নিয়েছি। সিদ্ধশ্বরী ১ নম্বর লেনে সবাই উপস্থিত থাকবেন। আমি মনে করি, সক্ষমতা আছেন এমন মানুষ এদের পাশে দাঁড়ানো উচিত।

বেনুকে এমন উদ্যোগ নেয়ার জন্য বাংলাদেশ মিউজিশিয়ান’স ফাউন্ডেশন (বিএমএফ) এর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানান সংগঠনের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ শাহবুল ইসলাম বাবু।

চ্যানেল আই অনলাইনকে এই সংগঠক বলেন, বেনু ভাই আমাদের শ্রদ্ধাভাজন একজন মানুষ। করোনার শুরু থেকেই তিনি অসহায় মানুষকে সহায়তা করে যাচ্ছেন। পরশু উনার সঙ্গে এক জায়গায় ত্রাণ বিতরণে যাচ্ছিলাম, তখন যন্ত্রশিল্পীদের বর্তমান অবস্থার কথা তাকে জানাই। গরীব, অসহায় মানুষরা হয়তো অন্যের কাছে হাত পাততে পারছে, কিন্তু একজন মিউজিশিয়ানতো আত্মসম্মানের জোরে সেটা করতে পারছে না। তখন বেনু ভাই নিজ উদ্যোগে পাশে দাঁড়ানোর কথা বললেন।

Reneta

বাবু বলেন, হাতেগোনা কিছু মিউজিশিয়ান আছেন যাদের আর্থিক অবস্থা ভাল। কিন্তু ৯০ শতাংশ মিউজিশিয়ান এর অবস্থা আসলে ‘দিন আনে দিন খায়’ এর মতো! নিয়মিত অনুষ্ঠান হলে তাদের সাংসারিক চাহিদা কোনো রকমে মেটাতে পারেন। কিন্তু করোনার কারণেতো এখন আর কোনো অনুষ্ঠান নেই, ফলে সবার মতো যন্ত্রশিল্পীরাও বিপর্যস্ত।

অসচ্ছল মিউজিশিয়ানদের জন্য সাংগঠনিকভাবে সরকারের কাছেও চেষ্টা তদবীর করছে সংগঠনটি। যদিও এখনো কোনো আশার আলো দেখতে পাননি বলে জানান বিএমএফ এর এই প্রচার সম্পাদক।

জানালেন, সারা বাংলাদেশে বিএমএফ এর সাত হাজারের মতো মিউজিশিয়ান আছেন, এরমধ্যে যাদের আর্থিক অবস্থা সংকটাপন্ন তাদের তালিকা তৈরী পাঠানো হয়েছে সংশ্লিষ্ট মন্ত্রী, সচীব বরাবর। উনাদের সঙ্গে আমাদের সংগঠনের সভাপতি গাজী আব্দুল হাকিম, ও সাধারণ সম্পাদক দেবু চৌধুরী সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাবাংলাদেশমিউজিশিয়ানলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

আগস্ট ৯, ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT