চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাকালে মৃতদের দাফন ও সৎকারে কাজ করছে মাস্তুল ফাউন্ডেশন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫৬ অপরাহ্ণ ০৪, জুলাই ২০২১
বাংলাদেশ
A A

সারাদেশে সর্বাত্মক লকডাউনের মধ্যেও করোনায় মৃত্যুবরণকারীদের দাফন বা সৎকারে সক্রিয় রয়েছে মাস্তুল ফাউন্ডেশন। ধর্ম-বর্ণ নির্বিশেষে মাস্তুল ফাউন্ডেশনের শতখানের স্বেচ্ছাসেবী দিন রাত ২৪ ঘণ্টা কাজ করে যাচ্ছে।

ধানমন্ডি মাস্তুল ফাউন্ডেশনের প্রধান কার্যালয় থেকে এই কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।

মাস্তুল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক কাজী রিয়াজ রহমান জানান, দেশের বর্তমানে লকডাউন পরিস্থিতেও আমাদের দাফন সেবা চলমান। প্রতিদিন আমাদের ৩ থেকে ৪ টি লাশ দাফন করতে হচ্ছে। যে পরিমানে আমাদের কাছে কল আসছে, সে পরিমানে আমরা সেবা দিতে পারছি না। অ্যাম্বুলেন্স স্বল্পতা, অক্সিজেন সিলিন্ডারের স্বল্পতার কারণে অনেক অসহায়কে সেবা দিতে পারছিনা।

Banglabid

এখন পর্যন্ত ৫১০ জন মরদেহের সৎকার করা হয়। এর মধ্যে করোনা আক্রান্ত মৃতদেহ ও অন্য রোগে আক্রান্ত মৃতদেহ ও রয়েছে। ধর্ম বর্ণ নির্বিশেষে মাস্তুল ফাউন্ডেশন এই দাফন সেবা ও অক্সিজেন সেবা দিয়ে আসছে।

দাফন কাজের স্বেচ্ছাসেবীরা এসেছে বিভিন্ন পেশা থেকে। মহিলাদের দাফনের জন্য রয়েছে মাস্তুল ফাউন্ডেশনের আলাদা টিম। এখানে নারী স্বেচ্ছাসেবীরাই সব করে থাকেন।

মাস্তুল ফাউন্ডেশন বাংলাদেশ সরকার কর্তৃক রেজিস্টার্ড সামাজিক প্রতিষ্ঠান। মাস্তুলের রয়েছে নিজস্ব স্কুল এবং এর বাহিরে ২২ টি স্কুলে, ১২ জেলায় ১১০০ সুবিধাবঞ্চিত গরিব শিক্ষার্থীদের স্কুল ব্যাগ, জুতা, মুজা, বই, খাতা সহ সকল শিক্ষার উপকরণ দিয়ে সহযোগিতা করে আসছে। এর পাশাপাশি স্বাস্থ্য, পুষ্টিকর খাবার, শিশু অধিকার, মৌলিক চাহিদা নিশ্চয়তা করা হচ্ছে। মাস্তুল রয়েছে পিতামাতাহীন/অনাথ/এয়াতিম বাচ্চাদের জন্য “মাস্তুল শেল্টার হোম” আবাসিক/অনাবাসিক মিলে অর্ধশত জন বাচ্চা রয়েছে। মাস্তুলের রয়েছে শেলাই প্রশিক্ষণ কেন্দ্র, যার মাধ্যমে সুবিধাবঞ্চিত নারীদের কর্মক্ষম করে তোলা হচ্ছে। এর বাহিরে স্বাবলম্বী প্রজেক্টের মাধ্যমে ২৫০ জনকে স্বাবলম্বী করে তোলা হয়েছে। মাস্তুল ফাউন্ডেশন থেকে মৃত ব্যাক্তিদের জানাজা, দাফন কাফন কার্যক্রম ও সৎকার করা হয়ে থাকে। এই কোভিড ১৯ করোনা দুর্যোগে মাস্তুল থেকে করোনাতে আক্রান্ত মৃতদের দাফন কার্যক্রম পরিচালিত হচ্ছে। মাস্তুলের রয়েছে অসহায় ও গরিবদের জন্য ফ্রী এ্যাম্বুলেন্স ও অক্সিজেন সেবা।

Reneta

বর্তমানে মাস্তুল ফাউন্ডেশন শতাধিক করোনা মৃত ব্যাক্তির লাশ দাফন করার পাশাপাশি বিনামূল্যে অক্সিজেন ও এ্যাম্বুলেন্স সেবা দিয়ে আসছে। দাফন সেবা, এ্যাম্বুলেন্স সেবা ও অক্সিজেন সেবা পেতে কল করুন- 01730482279

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকালমাস্তুল ফাউন্ডেশন
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

আগস্ট ৯, ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT