চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা সংকটে হাসপাতাল জুটেনি, প্রবীণ চিত্রগ্রাহকের মৃত্যু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫৬ পূর্বাহ্ণ ০৬, জুন ২০২০
বিনোদন
A A

চলে গেলেন চিত্রগ্রাহক বৈদ্যনাথ বসাক। বৃহস্পতিবার রাত তিনটার দিকে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন উত্তমকুমারের ৭২টি ছবিতে কাজ করা এই শিল্পী। তার বয়স হয়েছিল ৯৬ বছর।

বৈদ্যনাথ বসাকের ছেলে সঞ্জয় বসাক মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন তার বাবার শরীর বেশ কয়েক মাস ধরেই খারাপ ছিল। কয়েকদিন ধরে বেশি খারাপ হয়ে যায় তার শারীরিক অবস্থা। তাকে হাসপাতালে ভর্তি করানোর চেষ্টা করা হয়েছিল। কিন্তু করোনাভাইরাসের কারণে সৃষ্ট সংকটে কোনো হাসপাতাল তাকে ভর্তি করেনি। ফলে তাকে বাড়িতে নিয়ে আসা হয় এবং সেখানেই তার মৃত্যু হয়।

পথে হলো দেরী, সবার উপরে, লালু ভুলু, সাগরিকা, সোনার খাঁচা, সূর্যসাক্ষী, অগ্নিপরীক্ষা, খোকাবাবুর প্রত্যাবর্তন, ছদ্মবেশী, নায়িকা সংবাদ, বাদশা, অপরাহ্ণের আলো, আপন ঘরে-র মতো বহু নামকরা ছবিতে চিত্রগ্রাহক (সহকারি) হিসেবে কাজ করেছেন তিনি।

১৯৫৪ সালে রাজ কাপুরের ‘বুট পালিশ’ ছবিতে সহকারি চিত্রগ্রাহক হিসেবে কাজ করেছিলেন বৈদ্যনাথ। এছাড়াও হরিয়ালি অউর রাস্তা, কিতনে পাস কিতনে দূর-র মতো হিন্দি ছবিতে কাজ করেছিলেন তিনি। বাংলা ও হিন্দি ছাড়াও মালয়ালম, ওড়িয়া ও ভোজপুরী ছবিতেও কাজ করেছেন বৈদ্যনাথ।

শেষ জীবন মোটেই সুখের ছিল না এই শিল্পীর। আর্থিক অনটনের মধ্যেই তাকে সময় কাটাতে হয়েছে। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে চলচ্চিত্র জগতে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উত্তম কুমাররাজ কাপুরলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

অস্ট্রেলিয়ার সঙ্গে কোথায় পিছিয়ে গেলেন জানালেন ইমন

জুন ১৯, ২০২৬

ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদি শান্তি চুক্তির প্রচেষ্টাকে দুর্বল করে দিতে পারে নেতানিয়াহু

জুন ১৯, ২০২৬
ধর্ষণ

পরিত্যক্ত মাদ্রাসায় ১১ বছরের শিশুকে ধর্ষণ

জুন ১৯, ২০২৬

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংস্কৃতিকে পর্যটন সম্পদে রূপান্তর করা হবে: পর্যটনমন্ত্রী

জুন ১৯, ২০২৬

চার সাংবাদিকের বিরুদ্ধে মামলার ঘটনায় এলজিআরডি প্রতিমন্ত্রীর দুঃখপ্রকাশ

জুন ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT