চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা ভ্যাকসিন নিলেন রানী এলিজাবেথ ও প্রিন্স ফিলিপ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪৭ অপরাহ্ণ ১০, জানুয়ারি ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
এলিজাবেথ

ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ এবং তার স্বামী প্রিন্স ফিলিপ করোনাভাইরাসের ভ্যাকসিন নিয়েছেন। শনিবার তারা ভ্যাকসিন নেন বলে জানিয়েছে বাকিংহাম প্যালেস।

বিবিসি জানিয়েছে, ৯৪ বছর বয়সী রানী এবং ৯৯ বছর বয়সী ফিলিপ উইন্ডসর ক্যাসেলের রাজপরিবারের ডাক্তারের কাছে ভ্যাকসিন নেন।

তবে তাদের ভ্যাকসিনগ্রহণ সম্পর্কে আর বিস্তারিত কিছু জানা যায়নি।

ভুল তথ্য ও জল্পনা-কল্পনা রোধ করতে তথ্য প্রকাশ করা উচিত বলে মনে করেছেন রানী। মহামারি শুরুর পর থেকেই বেশি বয়সের কারণে উইন্ডসরে বেশিরভাগ সময় স্বেচ্ছা আইসোলেশনে থেকেছেন রানী ও ফিলিপ।

এ বছর তারা ইস্টার্ন ইংল্যান্ডের সান্ডিরগ্রাম এস্টেটে তাদের ঐতিহ্যবাহী পারিবারিক ক্রিসমাস আয়োজনও বাতিল করেছেন।

এরই মধ্যে যুক্তরাজ্যে ১৫ লাখ মানুষ ভ্যাকসিন গ্রহণ করেছেন। দেশটিতে এখন ফাইজার অ্যান্ড বায়োএনটেক এবং অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন বিতরণ চলছে। শিগগিরই শুরু হবে মর্ডানার ভ্যাকসিন বিতরণ। এরই মধ্যে ওষুধ নিয়ন্ত্রকরা তার অনুমতিও দিয়েছেন।

Reneta

নতুন ধরনের করোনাভাইরাসে যুক্তরাজ্যে সংক্রমণ বেড়েই চলেছে। একদিনেই সেখানে আক্রান্ত শনাক্ত হয়েছে ৫৯ হাজারের বেশি মানুষ আর প্রাণ হারিয়েছে ১০৩৫ জন। দেশটিতে মোট আক্রান্ত শনাক্ত হয়েছে ৩০ লাখের বেশি আর প্রাণ হারিয়েছে ৮০ হাজার ৮০০ জনের বেশি।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনাভাইরাসডিউক অব এডিনবার্গভ্যাকসিনরানী এলিজাবেথ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন ‘বাভি’

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

বন্যা-পাহাড়ধসে দুর্যোগ মোকাবিলায় বিজিবি মোতায়েন

জুলাই ১২, ২০২৬

ঢাকার লেক পুনরুদ্ধারে প্রধানমন্ত্রীর নির্দেশ, বন্ধ হবে লেকে অবৈধ বর্জ্য সংযোগ

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

টানা ৫ দিন পর চট্টগ্রাম-কক্সবাজার ট্রেন চলাচল শুরু

জুলাই ১২, ২০২৬

জন্মদিনে প্রিয়জনের শুভেচ্ছায় আবেগাপ্লুত পূর্ণিমা

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT