চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা ভ্যাকসিন তৈরির প্রতিষ্ঠানে রুশ হ্যাকারদের হানা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১৭ অপরাহ্ণ ১৬, জুলাই ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

করোনাভাইরাসের ভ্যাকসিন তৈরির গবেষণার তথ্য হাতিয়ে নিতে বিভিন্ন প্রতিষ্ঠানে রাশিয়ার হ্যাকাররা হানা দেয়ার চেষ্টা করছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা বিভাগ।

বৃহস্পতিবার যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা বিভাগের একদল কর্মী করোনা ভ্যাকসিন গবেষণায় রুশ হ্যাকারদের হানার চেষ্টার বিষয়ে সতর্ক করে দিয়েছেন।

যুক্তরাজ্যের ন্যাশনাল সাইবার সিকিউরিটি সেন্টার (এনসিএসসি) বলছে, এই হ্যাকাররা ‘প্রায় নিশ্চিতভাবেই’ রাশিয়ার গোয়েন্দা সেবা বিভাগের অংশ হিসেবে পরিচালিত হয়। কোভিড-১৯ ভ্যাকসিন তৈরির সঙ্গে সংশ্লিষ্ট তথ্য চুরির চেষ্টা করতে ম্যালওয়ার ব্যবহার করছে হ্যাকাররা।

Banglabid

এনসিএসসি কর্মকর্তা পল চিচেস্টার বলেন, রুশ হ্যাকাররা নিন্দনীয় কাজ করছে।

শুধু যুক্তরাজ্যই নয়, একই ধরনের সতর্কবার্তা প্রকাশ করেছে আরও কয়েকটি দেশের নিরাপত্তা বিভাগ।

এর মধ্যে রয়েছে, কানাডার কমিউনিকেশন সিকিউরিটি এস্টাব্লিশমেন্ট (সিএসই),  যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগের সাইবার-সুরক্ষা অবকাঠামো নিরাপত্তা সংস্থা (সিআইএসএ) ও যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ)।

Reneta

করোনা ভ্যাকসিন গবেষণার তথ্য হাতিয়ে নেয়ার চেষ্টায় জড়িত হ্যাকারদের এই গ্রুপ এপিটি-২৯ নামে পরিচিত। এছাড়া এই গ্রুপটি ‘দ্য ডিউক’ এবং ‘কজি বিয়ার’ নামেও পরিচত।

হ্যাকাররা ঝুঁকিপূর্ণ কম্পিউটার সিস্টেমের অ্যাক্সেস পেতে সফ্টওয়্যার ত্রুটিগুলো কাজে লাগিয়েছে এবং ‘ওয়েলমেস’ ও ‘ওয়েলমেইল, নামের দুটি ম্যালওয়ার ব্যবহার করে।

যুক্তরাজ্যের ন্যাশনাল সাইবার সিকিউরিটি সেন্টার বলছে, ২০২০ সাল জুড়েই করোনাভাইরাসের ভ্যাকসিন তৈরির সঙ্গে সংশ্লিষ্ট কানাডা, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের সংস্থাগুলোকে টার্গেট করেছে এপিটি২৯। কোভিড -১৯ ভ্যাকসিন তৈরি ও পরীক্ষা সম্পর্কিত তথ্য এবং বুদ্ধিবৃত্তিক সম্পত্তি চুরির উদ্দেশ্যেই তারা এটি করেছে।

তবে হ্যাকাররা করোনা ভ্যাকসিনের কোনও তথ্য হাতিয়ে নিতে সক্ষম হয়েছে কিনা তা জানা যায়নি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাসভ্যাকসিন
শেয়ারTweetPin

সর্বশেষ

মুম রহমানের মুকুটে কোরিয়ার ‘গোল্ডেন পেন অ্যাওয়ার্ড’

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৮

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গুমের শিকার সোহেলের ছেলে এসএসসি পাস করায় শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

কুষ্টিয়া জেলা এনসিপির আহ্বায়ক টনি, সদস্য সচিব তালহা

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT