চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা: ভারতে একদিনে ৬৭৬ জনের মৃত্যু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫৭ পূর্বাহ্ণ ১৮, জুলাই ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

করোনাভাইরাসের ‘নতুন হটস্পট’ ভারতে সংক্রামিত ব্যক্তির সংখ্যা প্রতিদিনই ব্যাপক হারে বাড়ছে। এরই মধ্যে দেশটিতে শনাক্তের সংখ্যা সাড়ে ১০ লাখ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় প্রাণ গেছে ৬৭৬ জনের।

করোনাভাইরাসের পরিসংখ্যান প্রকাশ করা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, ব্রাজিলকে ছাপিয়ে ভারতে শেষ ২৪ ঘণ্টায় শনাক্ত রোগী ৩৪ হাজার ৮২০জন। যা ওই সময়ে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ।

দেশটিতে চিকিৎসাধীন রোগী রয়েছে ৩ লাখ  ৬০  হাজার ৯৪ জন এবং যার মধ্যে আশঙ্কাজনক ৯ হাজার। তবে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ লাখ ৫৪ হাজার ৭৮ জন।

বিশ্ব করোনা পরিস্থিতি বিবেচনায় তৃতীয় অবস্থানে থাকা ভারতে করোনায় মৃত্যু এবং আক্রান্ত প্রতিদিনই বাড়ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এমন অবস্থা থাকলে ব্রাজিল এমনকি যুক্তরাষ্ট্রকেও ছাপিয়ে যেতে পারে দক্ষিণ এশিয়ার এই দেশটি।

ওয়ার্ল্ডোমিটারের রেখা চিত্র লক্ষ্য করলে দেখা যাচ্ছে, এপ্রিলের ১৮ তারিখ দেশটিতে শনাক্ত রোগী ছিল ১৬ হাজার ৩৬৫ জন সেখানে তিন মাসের ব্যবধানে জুলাইতে করোনা রোগী বেড়ে দাঁড়িয়েছে ১০ লাখ ৪০ হাজার ৪৫৭ জনে। এই সময়ের মধ্যে ১০ লাখ ২৪ হাজার ৯২ জন করোনায় বেশি আক্রান্ত হয়েছে।এমনকি প্রতিদিনের হিসেবে ভারতে করোনা আক্রান্ত রোগী লাগামহীন ভাবেই বাড়ছে। যেখানে ১৮ এপ্রিল একদিনের শনাক্ত রোগী ছিল ২ হাজার ১৩ জনে সেখানে ১৭ জুলাই করোনা রোগী ৩৪ হাজার ৮২০ জন।

ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, দেশটির মহারাষ্ট্র প্রদেশে সংক্রমিতের সংখ্যা সবচেয়ে বেশি। এরপরই আছে যথাক্রমে তামিলনাড়ু, দিল্লি, উত্তর প্রদেশ, তেলেঙ্গানা ও কর্নাটক।

Reneta

গত বছরের ডিসেম্বরে চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।

গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত হয়েছে ২ লাখ ৪০ হাজার ৪০৩ জন এবং মৃত্যু হয়েছে ৫ হাজার ৫৫৫ জন। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে বিশ্বের ১ কোটি ৪১ লাখ ৮৯ হাজার ১৮ জন মানুষ। তাদের মধ্যে বর্তমানে ৫১  লাখ ৩২ হাজার ৩৩৪ জন চিকিৎসাধীন এবং ৬০ হাজার জন আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।

এছাড়াও, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত ৮৪ লাখ ৪৮ হাজার ৮৭৯ জন সুস্থ হয়ে উঠেছে।

গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনা শনাক্ত রোগীকরোনাভাইরাসবিশ্বব্যাপীভারত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আর্চারকে নেলসন ম্যান্ডেলার উদাহরণ দিলেন হোল্ডিং

পরবর্তী

হাসপাতালে ভর্তি হলেন করোনাভাইরাসে আক্রান্ত ঐশ্বরিয়া ও আরাধ্য

পরবর্তী

হাসপাতালে ভর্তি হলেন করোনাভাইরাসে আক্রান্ত ঐশ্বরিয়া ও আরাধ্য

বুদ্ধিপ্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

সর্বশেষ

তরেসের গোলে মেসিদের স্বপ্ন গুঁড়িয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

জুলাই ২০, ২০২৬

দশ জনের দলে পরিণত আর্জেন্টিনা, খেলা গড়াল অতিরিক্ত সময়ে

জুলাই ২০, ২০২৬

হাফটাইম শোর জন্য ফুটবলের আইন ভাঙল ফিফা

জুলাই ২০, ২০২৬

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

টম ক্রুজের কণ্ঠে ফুটবলের মহাকাব্য

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT