চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা ভাইরাস: সামাজিক মাধ্যমের তথ্যে বিভ্রান্ত না হওয়ার আহ্বান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১১ অপরাহ্ণ ০৫, ফেব্রুয়ারি ২০২০
- সেমি লিড, বাংলাদেশ, স্বাস্থ্য
A A
করোনা ভাইরাস-সামাজিক মাধ্যম

করোনা ভাইরাসের চিকিৎসার বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া নানারকম তথ্যে বিভ্রান্ত না হতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান-আইইডিসিআর’র পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

বুধবার করোনা ভাইরাস ও চীন থেকে আসা বাংলাদেশি নাগরিকদের ব্যবস্থাপনা বিষয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আইইডিসিআর পরিচালক বলেন, করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার উপসর্গ সাধারণ সর্দিজ্বরের মতো। তাই উপসর্গ নির্ভর চিকিৎসার বাইরে কোনো চিকিৎসা নেই। এজন্য বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে চিকিৎসা কার্যক্রম নিয়ে যেসব নানারকম বিষয় ছড়ানো হচ্ছে তাতে বিভ্রান্ত না হতে সবাইকে আহ্বান জানান তিনি।

চীন থেকে ফেরা বাংলাদেশি নাগরিকদের মধ্যে গত ২৪ ঘণ্টায় ৪ জনের নমুনা নেয়া হয়েছে। ৩ জন আইসোলেশনে আছেন কুর্মিটোলা জেনারেল হাসপাতালে। এর মধ্য দুই জনের নমুনা পরীক্ষায় করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি। এছাড়া সম্মিলিত সামরিক হাসপাতাল-সিএমএইচে কোয়ারেন্টাইনে আছেন ১১ জন।

এখনো পর্যন্ত এদেশে করোনার সংক্রমণ শনাক্ত হয়নি বলে উল্লেখ করেছে আইইডিসিআর। তবে সংক্রমণ নিয়ন্ত্রণে সচেতনতা জোরদার করা প্রয়োজন। এক্ষেত্রে সংস্থাটি কাশি শিষ্টাচার, বারবার হাত ধোয়া এবং পরিচ্ছন্নতা মেনে চলার পরামর্শ দিয়েছে।

ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেছেন, চীনা নাগরিকরা যেহেতু অতিথি তাই তারা যেন কোনো ধরনের সমস্যায় না পড়েন সেদিকে খোঁজ রাখছে আইইডিসিআর।

Reneta

তিনি বলেন, ক্যাম্পে থাকা নাগরিকদের স্বজনরা খাবার পৌঁছে দিচ্ছেন পরিবারের সদস্যদের। কিন্তু তারা  যখনতখন তাদের খাবার দিচ্ছেন। এক্ষেত্রে স্বজনের প্রতি আইইডিসিআরের আহ্বান, সরকারের উদ্যোগে দিনে ৫ বার সুষম খাদ্য দেয়া হচ্ছে। তারপরও যেসব স্বজন খাবার দিচ্ছেন তারা যেন সকালে ১০-১১টা এবং সন্ধ্যায় নির্দিষ্ট সময়ে খাবার দেন। তাহলে সংশ্লিষ্টদের কাছে পৌঁছে দেয়া সহজ হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনা ভাইরাসবাংলাদেশে করোনা ভাইরাস
শেয়ারTweetPin

সর্বশেষ

বেলজিয়ামের বিপক্ষে জিতে ১৬ বছর পর সেমিফাইনালে স্পেন, প্রতিপক্ষ ফ্রান্স

জুলাই ১১, ২০২৬

স্পেন দূর্গ ভাঙল বেলজিয়াম, প্রথমার্ধে ১-১ সমতা

জুলাই ১১, ২০২৬

জন্মদিনে চ্যানেল আইয়ের উপহার পেয়ে অবাক পূর্ণিমা

জুলাই ১১, ২০২৬

আয়াতুল্লাহ খামেনিকে উৎসর্গ করে আদনান সামির চার গান

জুলাই ১১, ২০২৬

আর্জেন্টিনা–সুইজারল্যান্ড ম্যাচ পরিচালনা করবেন পর্তুগিজ রেফারি

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT