চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা ভাইরাস: বিশ্ব স্বাস্থ্য সংস্থার মন্তব্যে নতুন শঙ্কা

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
১০:১২ অপরাহ্ন ২২, ফেব্রুয়ারি ২০২০
সম্পাদকীয়
A A
করোনা

চীনে উৎপত্তি হয়ে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস নিয়ে নতুন শঙ্কার কথা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। চীনের বাইরে করোনা ভাইরাস পরিস্থিতিকে আশঙ্কাজনক উল্লেখ করে সংস্থাটির মহাপরিচালক টেড্রোস গেব্রেইয়েসুস বলেছেন, চীনের বাইরে আক্রান্তের সংখ্যা কম হলেও সংক্রমণের ধরণ উদ্বেগজনক।

ইরানসহ সবশেষ আক্রান্তের ঘটনাগুলোতে ভাইরাসের বিস্তার কীভাবে হয়েছে তা স্পষ্ট নয়। এসব আক্রান্তরা চীনে আসা-যাওয়া করেননি বা আক্রান্ত অন্য কারো সংস্পর্শে আসেননি। ইরানে শিয়া মুসলিমদের পবিত্র শহর কোম-এ কোভিড-নাইন্টিনে আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। ইরানে এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৪ জনে। এই ঘটনার পরপরই আসলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা মহাপরিচালক ওই মন্তব্য করেছেন। বিষয়টি খুবই উদ্বেগের।

চীনা নববর্ষের কারণে পুরো চীনের কর্মযজ্ঞ বন্ধ ছিল কয়েক সপ্তাহ, এরপরেও অতিরিক্ত কোয়ারেন্টাইন টাইম ঘোষণা করে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেছে দেশটি। কিন্তু তাতেও আসলে কমেনি বা নিয়ন্ত্রণে আসেনি ওই প্রাণঘাতি ভাইরাস। করোনা ভাইরাসে এ পর্যন্ত চীনে ২ হাজার ২শ’ ৩৯ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা ৭৫ হাজার ছাড়িয়েছে।

এই পরিস্থিতিতে চীনে অফিস-আদালত-কারখানা খুলতে শুরু করেছে, আবারও রপ্তানি প্রক্রিয়া শুরু করেছে তারা। ভাইরাস প্রতিষেধক এখনও আবিষ্কার না হলেও ওই প্রক্রিয়া সারাবিশ্বকে নতুন শঙ্কায় ঠেলে দিচ্ছে, যা আরও জোরদার করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা মহাপরিচালকের বক্তব্যে।

বাংলাদেশের তৈরি পোশাক খাত থেকে শুরু করে কমবেশি সব খাতের আমদানির একটি বড় অংশ চীন থেকে হয়। ঠিক কোন প্রক্রিয়ায় বা কোন নিরাপত্তা ব্যবস্থায় চীন থেকে পণ্য দেশে আসবে, সেসব বিষয় এখনও পরিষ্কার না। এই বিষয়ে সরকারের কার্যকর মনোযোগ একান্ত জরুরি বলে আমরা মনে করি।

আমাদের আশাবাদ, বিভিন্ন খাতের নিয়মিত কার্যক্রম সচল রাখার পাশাপাশি নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে দায়িত্বশীল বিভিন্ন সংস্থা ও ব্যবসায়ী মহল নিশ্চয় কোনো অ্যাকশন প্ল্যান তৈরি করবেন এ বিষয়ে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনা ভাইরাস
শেয়ারTweetPin

সর্বশেষ

ব্র্যাক ইউনিভার্সিটিতে দুদিনব্যাপী বৈশাখী উৎসব শুরু

এপ্রিল ১৫, ২০২৬

যুক্তরাষ্ট্রে মেসি ও আর্জেন্টিনার বিরুদ্ধে মামলা

এপ্রিল ১৫, ২০২৬

ড. মো. আলী আফজাল: কৃষি বিজ্ঞানের প্রবাদপুরুষ ও আধুনিক আবাসনখাতের স্বপ্নদ্রষ্টা

এপ্রিল ১৫, ২০২৬

ব্যয় কমানোর লক্ষ্যে ২ হাজার কর্মী ছাঁটাই করবে বিবিসি

এপ্রিল ১৫, ২০২৬

বায়ার্নের প্রতিশোধ, নাকি রিয়ালের প্রত্যাবর্তন

এপ্রিল ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT