চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা প্রতিরোধে নিয়ম মানার বিকল্প নেই

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৭:৪১ অপরাহ্ণ ২০, মার্চ ২০২০
সম্পাদকীয়
A A
করোনা

বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস বাংলাদেশেও ক্রমেই ছড়াচ্ছে। এতে আক্রান্ত হচ্ছেন মানুষ। শুক্রবার নতুন করে তিনজনের করোনা শনাক্ত হওয়ার তথ্য জানিয়েছে আইইডিসিআর। এরমধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ইতোমধ্যে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে হল ও হোস্টেল বন্ধসহ বিভিন্ন প্রতিষ্ঠান বাসা থেকে কর্মীদের যথাসম্ভব কাজ করার ব্যবস্থা করছে। করোনা ভাইরাসের প্রভাবে বলতে গেলে পুরো বিশ্বই ভিন্ন ধরনের পরিস্থিতি মোকাবেলা করছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা, আইইডিসিআর ও সরকারের সংশ্লিষ্টদের পক্ষ থেকে বারবার জনসমাগম এড়াতে বলা হলেও বাংলাদেশে অনেকক্ষেত্রেই এ নিয়ম মানার লক্ষণ দেখা যাচ্ছে না। এটা খুবই শঙ্কার। কারণ, বিশ্বের যেখানেই নিয়ম না মানা ও করোনাকে তেমন পাত্তা না দেওয়ার ঘটনা ঘটেছে, সেখানেই পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। বাংলাদেশে এমন পরিস্থিতি তৈরি হোক তা কখনোই আমাদের কারও কাম্য হতে পারে না।

চ্যানেল আই, চ্যানেল আই অনলাইনসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এখনও দেখা যাচ্ছে বিদেশ ফেরত প্রবাসীরা অনেকেই হোম কোয়ারেন্টাইনের তোয়াক্কা করছেন না। এজন্য ভ্রাম্যমাণ আদালতকে জরিমানাসহ কঠোর অবস্থানে যেতে হচ্ছে। অথচ নিজের পরিবার ও দেশের স্বার্থে করোনায় সন্দেহভাজনদের বাড়িতে আলাদা থাকার কথা। এ নিয়ম বিশ্বব্যাপী ভালো ফলাফলও দিচ্ছে। এজন্য প্রশাসনকে প্রয়োজনে আরও কঠোর অবস্থানে যেতে হবে।

করোনা মোকাবেলায় এখনও যেহেতু কোনো ভ্যাকসিন আবিষ্কার হয়নি তাই আমাদের সচেতনতার কোনো বিকল্প নেই। ব্যক্তিগত সুরক্ষা বিধি মেনে চলার পাশাপাশি জরুরি প্রয়োজন ছাড়া বাসার বাইরে ঘোরাঘুরি সচেতন নাগরিকের দায়িত্বশীলতার পরিচয় নয়। এ বিষয়টি আমরা যত দ্রুত বুঝবো ততোই মঙ্গল।

অন্যদিকে দেশের মানুষ যখন করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলা করছে তখন কিছু অসাধু ব্যবসায়ী নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়িয়ে দিয়েছে। কঠোরভাবে এ বিষয়টি সরকারের সংশ্লিষ্টদের নিয়ন্ত্রণ করতে হবে। কেউ যেন প্রয়োজনের তুলনায় বেশি কেনাকাটা না করেন, তাও আমাদের নিশ্চিত করতে হবে। করোনার মতো দুর্যোগ মোকাবেলায় সবার সম্মিলিত প্রচেষ্টা ছাড়া সফলতা কোনোভাবেই সম্ভব নয়।

Reneta

এজন্য করোনা মোকাবেলায় রাষ্ট্রীয়ভাবে সর্বোচ্চ প্রস্তুতির পাশাপাশি বিভিন্ন অনিয়ম কঠোরভাবে দমনের জন্য আমরা সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাচ্ছি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনা ভাইরাসসম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

রেকর্ড গড়েই শেষ হলো ‘এটা আমাদেরই গল্প’!

মে ৮, ২০২৬

ফরিদগঞ্জে দিনব্যাপী ফ্রি এআই স্কিলস কর্মশালা

মে ৮, ২০২৬

যুক্তরাষ্ট্রে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি পেল হত্যাকাণ্ডের শিকার লিমন-বৃষ্টি

মে ৮, ২০২৬

১১ বছরের কন্যাশিশুকে ‘ধর্ষণের পর’ হত্যা

মে ৮, ২০২৬

শান্তর পাল্টা আক্রমণে এগিয়ে যায় বাংলাদেশ

মে ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT