চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা পরীক্ষায় প্রথম ধাপে সবাই নেগেটিভ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৫১ অপরাহ্ণ ১৭, আগস্ট ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

ধাপে ধাপে করা হচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ প্রাথমিক দলের ক্রিকেটার ও কোচদের করোনা পরীক্ষা। রোববার সম্পন্ন হওয়া কোভিড-১৯ টেস্টে উতরে গেছেন প্রথম ধাপে নমুনা দেয়া সবাই।

মিরপুরের ক্রীড়া পল্লীতে মোট ২৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছিল। সোমবার তাদের রিপোর্ট হাতে পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সবার ফলই নেগেটিভ এসেছে।

বিসিবি চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী চ্যানেল আই অনলাইনকে খবরটি নিশ্চিত করেছেন। তিনি জানান, নেগেটিভ হওয়া ক্রিকেটাররা সাভারের বিকেএসপিতে আবাসিক ক্যাম্পে যোগ দেবেন।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল গঠনের জন্য ৪৫ ক্রিকেটারকে নিয়ে বিকেএসপিতে চার সপ্তাহের আবাসিক স্কিল ক্যাম্প করতে যাচ্ছে বিসিবি। কোভিড টেস্টের জন্য ১৫ জন করে তিন গ্রুপে ভাগ করা হয়েছে ক্রিকেটারদের।

ক্যাম্পের জন্য নির্বাচিত অবশিষ্ট ৩০ ক্রিকেটারের পরীক্ষা নেয়া হবে মঙ্গল ও বৃহস্পতিবার। কোচিং ও সাপোর্টিং স্টাফসহ মোট ৬৫ জনকে করোনা পরীক্ষার আওতায় আনা হয়েছে। মঙ্গল ও বৃহস্পতিবার শেষ দুই ধাপে করোনা টেস্ট করা হবে আরও ৩৮ জনের।

বিকেএসপিতে যুবাদের স্কিল অনুশীলন শুরু হবে ২৩ আগস্ট। ক্যাম্প চলবে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত। এই সময়ে নিজেদের মধ্যে ভাগ হয়ে আটটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা।

Reneta

আকবর-রাকিবুল-ইমনদের বিশ্বকাপ অভিযানের সমাপ্তি হয়েছে বছরের শুরুতে। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশকে তারা এনে দিয়েছেন স্বপ্নের শিরোপা। আকবরদের পালা শেষ। করোনা বিরতি কাটিয়ে এবার ২০২২ বিশ্বকাপের জন্য নতুন করে যুব স্কোয়াড গঠনের প্রক্রিয়া শুরু করে দিল বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টাইগার যুব দলবাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলবিকেএসপিবিসিবিবিসিবির করোনা অ্যাপলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

এমবাপে-ডেম্বেলের গোলে মরক্কোকে বিদায় করে সেমিতে ফ্রান্স

জুলাই ১০, ২০২৬

এমবাপের পেনাল্টি ঠেকিয়ে দিলেন বুনো, প্রথমার্ধে ফ্রান্সকে রুখে দিল মরক্কো

জুলাই ১০, ২০২৬
কক্সবাজারে থৈ থৈ করছে বন্যার পানি।ছবি: প্রতিনিধি।

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী আতিক হাসান

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়েতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরে গেল বাংলাদেশ

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT