চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা: পরীক্ষার কোনো বিকল্প নেই

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৯:০৬ অপরাহ্ণ ২৩, মার্চ ২০২০
সম্পাদকীয়
A A

করোনা ভাইরাস বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়ার পরিপ্রেক্ষিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রিয়াসুস সম্প্রতি করোনা পরীক্ষার ওপর জোর দিয়েছিলেন। এ পরীক্ষার ওপর জোর দিতে গিয়ে তিনি বলেছিলেন: সব দেশের প্রতি আমাদের খুব সাধারণ একটি বার্তা, তা হলো- পরীক্ষা, পরীক্ষা, পরীক্ষা। সব দেশেরই উচিত সন্দেহজনক সব রোগীকে পরীক্ষা করা। চোখ বন্ধ করে থাকলে দেশগুলো এই মহামারির সঙ্গে লড়াই করতে পারবে না। পরীক্ষা ছাড়া সন্দেহভাজন রোগী শনাক্ত করা যাবে না, সংক্রমণের শৃঙ্খল ভাঙা যাবে না।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধানের এ পরামর্শকে অবহেলা করার কোনো সুযোগ নেই। চীন থেকে শুরু করে ইটালি, ইউরোপ, আফ্রিকাসহ সব মহাদেশেই ছড়িয়ে গেছে এ মহামারী। তবে করোনা ভাইরাস এত জ্যামিতিক হারে ছড়িয়ে পড়ছে যে, এতে যেকোন দেশে স্বাস্থ্য ও চিকিৎসাব্যবস্থা ভেঙে পড়ছে। এরপরও পরীক্ষার কোনো বিকল্প নেই বলে আমরাও মনে করি।

সোমবার আইইডিসিআর এর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা বাংলাদেশে আরও একজনের মৃত্যুর কথা জানিয়েছেন। একইসঙ্গে নতুন করে ৬ জনের করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার কথাও জানিয়েছেন তিনি। এর ফলে এখনও পর্যন্ত মোট তিনজনের মৃত্যু এবং ভাইরাসে মোট ৩৩ জন আক্রান্ত হয়েছেন। আর সারাদেশে হোম কোয়ারেন্টাইনে আছেন ১৮ হাজারেরও বেশি মানুষ। এ তথ্য আমাদের শঙ্কিত করে তোলে।

শুরু থেকে করোনা মোকাবেলায় নানা ধরনের আশ্বাস শোনা গেলেও সংশ্লিষ্টদের দায়িত্বহীন আচরণ আমরা লক্ষ্য করেছি। এমনকি বিদেশফেরতদের কথিত আন্দোলনের কারণে তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের বদলে হোম কোয়ারেন্টাইনে পাঠাতে হয়েছে। কিন্তু বাড়িতে গিয়ে তারা এসব নিয়মাবলীর তোয়াক্কা করেননি। চ্যানেল আই, চ্যানেল আই অনলাইনসহ অন্যান্য গণমাধ্যমে তাদের প্রকাশ্যে জনগসমাগমস্থলে ঘুরে বেড়ানোর খবর আমরা দেখেছি। প্রশাসনের দায়িত্বশীলদের অনেকে আবার তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করেননি, এমনটাও দেখা গেছে।

আইইডিসিআর এর পরিচালক জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় মাত্র ৫৬ জনের করোনা পরীক্ষা করেছেন তারা। এরমধ্যে ৬ জন আক্রান্ত পাওয়া গেছে। এ ভাইরাসটির গতিপ্রকৃতি এমন যে, মানুষ থেকে মানুষে দ্রুত ছড়িয়ে পড়ছে। নতুন করে আক্রান্তদের সংস্পর্শে যারা এসেছেন তাদেরকেও কোয়ারেন্টাইনে রাখা জরুরি। নয়তো আরও ব্যাপক আকারে ভাইরাস ছড়িয়ে পড়ার শঙ্কা রয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্টদের উদ্যোগী হতে হবে।

এক্ষেত্রে আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালকের সাথে একমত পোষণ করছি। পরীক্ষার বিষয়টি যদিও কষ্টসাধ্য, কিটসহ প্রয়োজনীয় যন্ত্রপাতি স্বল্পতার কারণে, তবুও এর কোনো বিকল্প নেই। এ বিষয়ে আমাদের সক্ষমতা বাড়াতে হবে। ৫৬ জনের মধ্যে যদি ৬ জন আক্রান্ত পাওয়া যায়, তাহলে করোনা সন্দেহ হলেই গণহারে পরীক্ষা করতে হবে বলে আমরা মনে করি। এজন্য জনগণকে যেমন বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও সরকারের সব নির্দেশনা মেনে চলতে হবে, তেমনই পরীক্ষার বিষয়ে আরও উদ্যোগী হতে আমরা সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাচ্ছি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনা ভাইরাসসম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

এমবাপের পেনাল্টি ঠেকিয়ে দিলেন বুনো, প্রথমার্ধে ফ্রান্সকে রুখে দিল মরক্কো

জুলাই ১০, ২০২৬
কক্সবাজারে থৈ থৈ করছে বন্যার পানি।ছবি: প্রতিনিধি।

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী আতিক হাসান

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়েতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরে গেল বাংলাদেশ

জুলাই ৯, ২০২৬
২০২৫ সালের জুলাই মাসে জাপান, ভারত ও অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের সাথে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও

‘ইন্দো’ বাদ দেওয়ায় যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থান নিয়ে প্রশ্ন

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT