চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা: দিনাজপুরে লকডাউন আতঙ্কে বেড়েছে খাদ্যদ্রব্যের দাম

শাহ আলম শাহী শাহ আলম শাহী
৬:০৩ অপরাহ্ণ ২০, মার্চ ২০২০
- সেমি লিড, জনপদ, দিনাজপুর
A A

করোনা ভাইরাসের কারণে লকডাউন হওয়ার আতঙ্কে দিনাজপুরে চালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম হু হু করে বাড়ছে। দু’দিনের ব্যবধানে প্রতি কেজি চাল ৬ থেকে ৮টাকা এবং পেঁয়াজ ও রসুন প্রতিকেজি ২০ থেকে ৩০ টাকা বেড়েছে। এতে সাধারণ মানুষ পড়েছে চরম বিপাকে।

সরজমিনে খোঁজ নিয়ে দেখা গেছে, করানো ভাইরাসের কারণে লকডাউন আতঙ্কে মানুষ প্রয়োজনের তুলনায় বেশি করে চাল মজুদ করছেন। শুধু চাল নয়, পেঁয়াজ ও রসুন প্রতিকেজিতে দাম বেড়েছে ২০ থেকে ৩০ টাকা। এ ছাড়াও ডাল,মরিচ,আলু,তেল, মসলাসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কিছুটা বেড়েছে।

এরমধ্যে দিনাজপুরের বাহাদুর বাজারে সব ধরনের চালে দাম বেড়েছে ৬ থেকে ৮টাকা। আর বস্তা প্রতি দাম বেড়েছে ৪’শ থকে ৫’শ টাকা। মিনিকেট,নাজির সাইল,স্বর্ন, গুটি স্বর্ণ,আঠাইশসহ বেড়েছে, সব ধরনের চালে দাম। করোনা ভাইরাসে লডাউনের আতঙ্কে মানুষ বেশি করে চাল কিনছে।

খুচরা বিক্রেতার বলছেন: পাইকাররা চালের দাম বাডিয়ে দেয়ায় বেশি দামে চাল বিক্রি করতে হচ্ছে তাদের।

সরেজমিনে দেখা যায়, দেশী পেঁয়াজ দু’দিন আগে বিক্রি হয়েছে ৩৫ থেকে ৪০ টাকা কেজি দরে। আর বর্তমানে সেই পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬৫ টাকায়। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত বাজারে মানুষের উপস্থিত ও ক্রয় বেড়ে গেছে প্রচুর। মানুষের ধারণা, করোনা ভাইরাসের কারণে লকডাউন হলে বাজার-ঘাট,যানবাহন চলাচল সব বন্ধ হবে। প্রয়োজনের আর পাওয়া যাবে না খাদ্য। এ কারনেই কেনাকাটার হিড়িক বেড়েছে। আর এই সুযোগে চাল সহ খাদ্য সামগ্রীর দাম বাডিয়ে দিয়েছে মুনাফালোভী ব্যবসায়ীরা।

তবে বাজার মনিটরিং অব্যাহত রয়েছে বলে জেলা প্রশাসন সূত্র জানিয়েছে। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনা ভাইরাস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনা শনাক্তে দেশে এসেছে ২ হাজার নতুন কিট, আসছে আরও ১ লাখ

পরবর্তী

করোনা: মালয়েশিয়ায় লকডাউন বাস্তবায়নে সেনা মোতায়েন

পরবর্তী
করোনা

করোনা: মালয়েশিয়ায় লকডাউন বাস্তবায়নে সেনা মোতায়েন

করোনা: নিষেধাজ্ঞা অমান্য করে মুজিববর্ষের সাংস্কৃতিক অনুষ্ঠান

সর্বশেষ

বিশ্বকাপের সমাপনী মঞ্চ মাতাবেন টম ক্রুজ-শাকিরাসহ একঝাঁক তারকা

জুলাই ১৯, ২০২৬

ফুটবলের আনন্দ ও উন্মাদনাকে রঙিন করে রাখে ‘মনি বিস্কুট-চ্যানেল আই বিশ্বকাপ

জুলাই ১৯, ২০২৬

পরিবেশ রক্ষার সংগ্রাম এগিয়ে নিতে হবে: প্রকৃতিবন্ধু মুকিত মজুমদার বাবু

জুলাই ১৯, ২০২৬

পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি

জুলাই ১৯, ২০২৬

বিয়ের অনুষ্ঠানে মদ পান করার পর দুই জনের মৃত্যু

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT