করোনা ভাইরাসের কারণে লকডাউন হওয়ার আতঙ্কে দিনাজপুরে চালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম হু হু করে বাড়ছে। দু’দিনের ব্যবধানে প্রতি কেজি চাল ৬ থেকে ৮টাকা এবং পেঁয়াজ ও রসুন প্রতিকেজি ২০ থেকে ৩০ টাকা বেড়েছে। এতে সাধারণ মানুষ পড়েছে চরম বিপাকে।
সরজমিনে খোঁজ নিয়ে দেখা গেছে, করানো ভাইরাসের কারণে লকডাউন আতঙ্কে মানুষ প্রয়োজনের তুলনায় বেশি করে চাল মজুদ করছেন। শুধু চাল নয়, পেঁয়াজ ও রসুন প্রতিকেজিতে দাম বেড়েছে ২০ থেকে ৩০ টাকা। এ ছাড়াও ডাল,মরিচ,আলু,তেল, মসলাসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কিছুটা বেড়েছে।
এরমধ্যে দিনাজপুরের বাহাদুর বাজারে সব ধরনের চালে দাম বেড়েছে ৬ থেকে ৮টাকা। আর বস্তা প্রতি দাম বেড়েছে ৪’শ থকে ৫’শ টাকা। মিনিকেট,নাজির সাইল,স্বর্ন, গুটি স্বর্ণ,আঠাইশসহ বেড়েছে, সব ধরনের চালে দাম। করোনা ভাইরাসে লডাউনের আতঙ্কে মানুষ বেশি করে চাল কিনছে।
খুচরা বিক্রেতার বলছেন: পাইকাররা চালের দাম বাডিয়ে দেয়ায় বেশি দামে চাল বিক্রি করতে হচ্ছে তাদের।
সরেজমিনে দেখা যায়, দেশী পেঁয়াজ দু’দিন আগে বিক্রি হয়েছে ৩৫ থেকে ৪০ টাকা কেজি দরে। আর বর্তমানে সেই পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬৫ টাকায়। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত বাজারে মানুষের উপস্থিত ও ক্রয় বেড়ে গেছে প্রচুর। মানুষের ধারণা, করোনা ভাইরাসের কারণে লকডাউন হলে বাজার-ঘাট,যানবাহন চলাচল সব বন্ধ হবে। প্রয়োজনের আর পাওয়া যাবে না খাদ্য। এ কারনেই কেনাকাটার হিড়িক বেড়েছে। আর এই সুযোগে চাল সহ খাদ্য সামগ্রীর দাম বাডিয়ে দিয়েছে মুনাফালোভী ব্যবসায়ীরা।
তবে বাজার মনিটরিং অব্যাহত রয়েছে বলে জেলা প্রশাসন সূত্র জানিয়েছে। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়েছে।








