চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা: জরুরি পরিস্থিতি মোকাবেলায় ‘ব্যাকআপ প্ল্যান’ কী?

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৬:৫২ অপরাহ্ণ ১৯, মার্চ ২০২০
সম্পাদকীয়
A A

করোনা ভাইরাস পরিস্থিতি আসলে কোন দিকে যাচ্ছে, তা কেউ বলতে পারছে না। চীন থেকে শুরু হয়ে এই ভাইরাসের প্রকোপে কাঁপছে পুরো বিশ্ব। ইটালি, ইরান, সাউথ কোরিয়াসহ উন্নত দেশের মৃত্যুর মিছিলও পুরো বিশ্ব দেখছে অসহায়ের মতো। বাংলাদেশেও করোনা পরিস্থিতি দিন দিন অবনতির দিকে যাচ্ছে। একজনের মৃত্যু হলেও আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে।

ইতোমধ্যে পাশ্ববর্তী দেশ ভারত লকডাউনের কথা ভাবতে শুরু করেছে। আমাদের দেশে প্রয়োজন হলে লকডাউন থেকে শুরু করে জরুরি ব্যবস্থা নেয়া হবে বলে ইঙ্গিত আসতে শুরু করেছে। পরিস্থিতি খারাপ হলে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া উচিত বলে আমরাও মনে করি।

করোনা ভাইরাসের কোনো সরাসরি প্রতিষেধক না থাকায় এই ভাইরাসে আক্রান্তের ফলে আতঙ্ক ও শঙ্কা দিন দিন বাড়ছে। তবে আশার কথা, কিছু কিছু দেশ ও ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান বিচ্ছিন্নভাবে কিছু সুসংবাদ দিতে শুরু করেছে। হয়তো খুবই দ্রুতই এই অবস্থার নাটকীয় পরিবর্তন আসতে পারে।

বিপদে পড়লে মানুষ স্বাভাবিক চিন্তা-বোধ হারিয়ে ফেলে। করোনা আতঙ্কেও দেশের পণ্যবাজারে অপ্রয়োজনীয় কেনাকাটার একটা বাতিক দেখা যাচ্ছে। যার ফলে নিত্যপণ্যের দাম বাড়তে শুরু করেছে। এই অবস্থায় সবার উচিত মাথা ঠাণ্ডা রেখে ও মানবিক আচরণ করে সিদ্ধান্ত নেয়া।

করোনার কারণে কোনো জরুরি অবস্থা তৈরি হলে, সাধারণ মানুষের জীবনের মৌলিক চাহিদার বিষয়গুলো কীভাবে দেখা হবে তা নিয়ে নীতিনির্ধারকদের এখনই চিন্তা করা উচিত বলে আমরা মনে করি। খাদ্য-চিকিৎসাসহ নানা বিষয়ে রাষ্ট্রীয় কোনো ব্যাকআপ প্ল্যান ঘোষণা করে জনগণের আতঙ্ক দূর করাও জরুরি, যাতে করে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়।

আমাদের আশাবাদ, দেশের সর্বস্তরের সবার সম্মিলিত প্রচেষ্টায় এই দুর্যোগ পরিস্থিতি আমরা কাটিয়ে উঠতে সক্ষম হবো।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: করোনাকরোনা ভাইরাসলকডাউনসম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বুধবার পশ্চিমবঙ্গে বাকি ১৪২ আসনের ভবিষ্যত নির্ধারণ

এপ্রিল ২৭, ২০২৬

শুটিংয়ে ব্যস্ত অন্তঃসত্ত্বা দীপিকা!

এপ্রিল ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

শিক্ষার্থীরা আর কোনো গুপ্ত রাজনীতি দেখতে চায় না: হুইপ রকিবুল ইসলাম

এপ্রিল ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্পের অনুষ্ঠানে গুলির পর ‘ফলস ফ্ল্যাগ’ বিতর্ক

এপ্রিল ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বিরিয়ানি ও তরমুজ খাওয়ার পর ভারতে এক মুসলিম পরিবারের ৪ জনের মৃত্যু

এপ্রিল ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT