চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা কমিয়েছে মসলার ঝাল, বিক্রিও কম

জসিম উদ্দিন বাদল জসিম উদ্দিন বাদল
১০:৪৮ অপরাহ্ণ ০৫, জুলাই ২০২০
- সেমি লিড, অর্থনীতি
A A

প্রতিবছর কোরবানির ঈদের আগে থেকেই নিয়ম করে যেনো ব্যবসায়ীরা বাড়াতো গরম মসলার দাম। কিন্তু এবার দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। দাম তুলনামূলক কিছুটা কম। বিক্রিও আগের মত নেই।

রোববার রাজধানীর কারওয়ান বাজার ও হাতিরপুলসহ কয়েকটি বাজারে গিয়ে এসব তথ্য জানা গেছে।

বাজারে খুচরা পর্যায়ে প্রতিকেজি এলাচ বিক্রি হচ্ছে ২৫০০ -২৬০০ টাকা। তবে একেবারে ভাল মানেরটা ৪০০০ টাকা। এছাড়া জিরা বিক্রি হচ্ছে ৩৩০-৩৫০ টাকায়, দারুচিনি ৪০০-৪৫০ টাকা, লবঙ্গ ৯০০-১০০০ টাকা, গোলমরিচ ৬০০-৭০০ টাকা এবং তেজপাতা বিক্রি হচ্ছে ২০০ টাকায়। এছাড়া পেঁয়াজ ৩৫-৫০ টাকায় ও রসুন ৮০-৯০ টাকা বিক্রি হচ্ছে।

Banglabid

এই দামে সন্তুষ্ট নয় ক্রেতা। তাদের দাবি, মহামারীর শুরুর দিকেই আন্তর্জাতিক বাজারে অধিকাংশ মসলার দাম অনেক কমে গেছে। কিন্তু সেই তুলনায় দেশে দাম ততটা কমেনি। ব্যবসায়ীরা বাণিজ্য মন্ত্রণালয়ে বৈঠক করে বলেছিল, ১০ থেকে ২৫ শতাংশ পর্যন্ত মসলার দাম কমাবে। তবে সত্যিকারে সেই হিসেবে দাম কমেনি বলে অভিযোগ ক্রেতাদের।

রাজধানীর কারওয়ান বাজারে রহিম নামের একজন ক্রেতা চ্যানেল আই অনলাইনকে বলেন, মানুষের এখন বেঁচে থাকাই কঠিন। এই সময়ে সব কিছুর দামই কম থাকার কথা। কিন্তু না। আন্তর্জাতিক বাজারে দাম যে হারে কমেছে দেশে সেই হারে কমেনি।

কিন্তু আমদানিকারক ও খুচরা বিক্রেতারা বলছেন, অন্য সময়ের চেয়ে এখন দাম কম। কারণ করোনার আঘাতে মানুষের আয়-রোজগার কমে গেছে। আগের তুলনায় নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রও কম কিনছেন মানুষ। তবে সবচেয়ে বড় বিষয় হলো আন্তর্জাতিক পর্যায়ে পণ্যটির চাহিদা অনেক কমে গেছে। এ কারণে দেশের বাজারেও দাম কমেছে।

Reneta

বাংলাদেশ পাইকারি মসলা ব্যবসায়ী সমিতির সভাপতি এনায়েত উল্যাহ চ্যানেল আই অনলাইনকে বলেন, এ বছর তুলনামূলকভাবে দাম মোটামুটি কম। কারণ করোনার কারণে আন্তর্জাতিক বাজারে এসব পণ্যের চাহিদা অনেক কমে গেছে।

তিনি বলেন, কোরবানি ঈদকে ঘিরে মসলা বেশি বিক্রি হয়। কিন্তু এবছর অনেকেই কোরবানি দিতে পারবে না। তাই মসলাও সেই পরিমাণে কিনছে না। এর ফলে চাহিদা কমছে, দামও কমছে।

আন্তর্জাতিক বাজারে দাম যে হারে কমেছে দেশে সেই হারে কমেনি- ক্রেতাদের এমন অভিযোগের বিষয়ে তিনি বলেন, খুচরা বাজার আমরা নিয়ন্ত্রণ করি না। করতে পারবোও না। তারা কত টাকা কোন জিনিস বিক্রি করে এই তথ্য আমাদের কাছে নেই। তবে তাদেরও উচিত সহনীয় পর্যায়ে মুনাফা করা।

কারওয়ান বাজারের হাজী মিজান স্টোরের মালিক মিজানুর রহমান বলেন, গত বছর এমন দিনে এত বেশি বেচাবিক্রি ছিল যে, নাক চুলকানোর সময় ছিল না। মানুষ তেমন দামাদামিও করতো না। কিন্তু এখন ক্রেতাও কম। দামদামিও করছে তারা।

তবে ক্রেতাদের অভিযোগ সঠিক নয় দাবি করে তিনি বলেন, অন্য যে কোনো সময়ের তুলনায় মসলার দাম কম এখন।

এ বছর করোনাভাইরাস সঙ্কটের এই সময়ে আসন্ন ঈদকে সামনে রেখে গরম মসলার দাম ১০ থেকে ২৫ শতাংশ পর্যন্ত কমানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন এ খাতের ব্যবসায়ীরা।

গত ১৩ মে বাণিজ্য মন্ত্রণালয়ে এক বৈঠকে তারা এই প্রতিশ্রুতি দিয়ে মসলার নতুন দাম নির্ধারণ করেছিলেন। মূল্য তালিকা অনুযায়ী- জিরা (ভারত) প্রতি কেজি ৩০০-৩৪০ টাকা, দারুচিনি (চীন) প্রতিকেজি ৩১০-৩৩০ টাকা, দারুচিনি (ভিয়েতনাম) প্রতিকেজি ৩৫০-৩৭০ টাকা, লবঙ্গ প্রতিকেজি ৬৮০-৭২০ টাকা, এলাচ প্রতিকেজি ২৮০০-৩২০০ টাকা, গোলমরিচ (সাদা) ৫৫০-৫৮০ টাকা, গোলমরিচ (কাল) ৩৬০-৩৮০ টাকা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনামসলা
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT