চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা: দেশের ১১টি স্থলবন্দর দিয়ে বিদেশীদের প্রবেশে নিষেধাজ্ঞা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২৪ অপরাহ্ণ ২২, মার্চ ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A

বৈশ্বিক মহামারী করোনা প্রতিরোধে বাংলাদেশের ১১টি স্থলবন্দর দিয়ে বিদেশী নাগরিকদের দেশে প্রবেশে নিষেধাজ্ঞা আরােপ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব মনিরা হকের স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে রোববার রাত ১২টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা থাকবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ বিষয়টি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেন।

চিঠিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে বিশ্বের বিভিন্ন দেশে প্রাণঘাতী করােনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এই প্রেক্ষিতে বাংলাদেশের অভ্যন্তরে করােনা ভাইরাসের ‘ অধিকতর সংক্রমণ রােধকল্পে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ২২ মার্চ  থেকে পরবর্তী নির্দেশনা প্রদান না করা পর্যন্ত বর্তমানে বাংলাদেশের চালু সকল স্থলবন্দরসমূহের (বেনাপােল, ভােমরা,বাংলাবান্ধা, হিলি, বুড়িমারী, রৌমারি, দর্শনা, নাকুগাঁও, তামাবিল, শেওলা ও আখাউড়া) মাধ্যমে বিদেশি নাগরিকগণের বাংলাদেশে প্রবেশ নির্দেশক্রমে নিষিদ্ধ করা হলাে।

দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে দুজনে।  গত ২৪ ঘণ্টায় যাদের নমুনা পরীক্ষা হয়েছে, তাতে আরও চারজনের করোনা শনাক্ত হয়েছে।  ফলে দেশে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ জনে।

সারাদেশে ১৪ হাজার জন আছেন হোম কোয়ারেন্টাইনে।  প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ৫০ জন।

Reneta

গত ডিসেম্বরের শেষ দিকে চীনের উহানে প্রথম শনাক্ত হওয়া করোনা ভাইরাস এখন বৈশ্বিক মহামারি। এতে এতে সারাবিশ্বে এখন পর্যন্ত ৩ লাখ ৮ হাজার ৫৪০ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১৩ হাজার ৬৯ জন। এছাড়াও চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯২হাজার জন।

করোনার বিস্তার রোধে এরই মধ্যে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। কড়াকড়ি আরোপ করা হয়েছে সভা-সমাবেশ ও গণজমায়েতের ওপর। এমনকি মাদারীপুরের শিবচর উপজেলাকে লকডাউনও ঘোষণা করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনা ভাইরাসস্থলবন্দর
শেয়ারTweetPin

সর্বশেষ

২ বছরেও মেলেনি পরামর্শক, অনিশ্চয়তায় স্যুয়ারেজ প্রকল্প

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

একজন শিক্ষক আমাকে নাম দিয়েছেন ‘পরীক্ষা মিলন’: শিক্ষামন্ত্রী

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল ওয়ানের ফেসবুক পেজে সাইবার হামলার অভিযোগ

জুলাই ১৮, ২০২৬

হাসপাতালে অবহেলায় বিপন্ন পাকিস্তানের শিশুদের জীবন

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই সনদ বাস্তবায়ন না হলে গণআন্দোলন হতে পারে: নাহিদ ইসলাম

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT