চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করিন্থিয়ানসকে কাঁদিয়ে ব্রাজিলের কোচ টিটে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩৮ অপরাহ্ণ ১৬, জুন ২০১৬
স্পোর্টস
A A

কোপা আমেরিকায় শোচনীয় ব্যর্থতার পর ফুটবল নক্ষত্রদের দেশ ব্রাজিলের নতুন
কোচ হিসেবে নিয়োগ নিশ্চিত হয়েছে করিন্থিয়ানসের ৫৫ বছর বয়সী কোচ এবং
ম্যানেজার অ্যাডিনর লিওনার্দো বাচ্চি টিটের। দুঙ্গাকে বরখাস্ত করার পর
থেকেই সাও পাওলো ক্লাবটির দুর্দান্ত সাফল্যের এই কারিগরের নামটিই সবচেয়ে
বেশি শোনা যাচ্ছিলো।

ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) যদিও আনুষ্ঠানিকভাবে দুঙ্গার এই উত্তরসূরীর নাম ঘোষণা করেননি তবুও টিটের বর্তমান কর্মস্থল করিন্থিয়ানসের প্রেসিডেন্ট তার ‘আকস্মিক’ চলে যাওয়ার কথা নিশ্চিত করেছেন। অত্যন্ত ক্ষুদ্ধভাবেই নিজেদের ক্লাব কোচের দায়িত্বত্যাগের বিষয়টি সংবাদ সম্মেলনের মাধ্যমে জানান তিনি।

১৯৮৭ সালের পর এবারই প্রথম লাতিন আমেরিকার সেরা প্রতিযোগিতার গ্রুপ পর্ব থেকেই বাদ নেয়া ব্রাজিলের গত চারবছরের মধ্যে চতুর্থ কোচ হিসেবে নাম ঘোষণা করা হবে টিটের, এমনটিই জানিয়েছে ফুটবলের খবরভিত্তিক ওয়েবসাইট গোল.কম।

পাঁচ বারের বিশ্ব শিরোপা জয়ী শতবর্ষীয় কোপার যাত্রা শুরুতেই থমকে যায়। এবারের বিশেষ আয়োজনের গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়া ছাড়াও দুঙ্গার অধীনে ব্রাজিলের ব্যর্থতার তালিকায় রয়েছে আরও একটি আসর। এছাড়াও বিশ্বকাপ বাছাইপর্বের সূচনাতেও একরাশ হতাশা ছড়িয়েছেন অসংখ্য কিংবদন্তী ফুটবলারের দেশটিতে। আর এজন্যই সহযোগী গিলমার রিনালদিসহ মঙ্গলবার দুঙ্গাকে বহিষ্কার করা হয়।    

ফ্লিউমিনেস এর বিপক্ষে করিন্থিয়ানসের ম্যাচের আগের দিন এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট বলেন, “টিটে আর করিন্থিয়ানসের কোচ নন এবং তিনি আগামীকালকের (বৃহস্পতিবার) জন্যও থাকছেন না। ক্লেবার জাভিয়ের, ম্যাথিউস, তার পুত্র এবং এডু গ্যাসপারও তার (টিটে) সাথে চলে যাচ্ছে।”

সিবিএফ এর উপর ক্ষুদ্ধ প্রেসিডেন্ট বলেন, টিটেকে এখান থেকে সিবিএফ যেভাবে নিয়ে গেছে তাতে আমি চরম বিরক্ত। আমি প্রেসিডেন্টের (সিবিএফ) কাছ থেকে একটি ফোন কলও পাইনি। এখন সবকিছু হয়ে যাওয়ার পর তিনি আমাকে কল করার চেষ্টা করেন।

Reneta

“জাতীয় দল টিটের জন্য উপযুক্ত নয়। তারা নীতিবান মানুষদের সাথে আচরণে অভ্যস্ত নন, কারণ আপনারা দেখতেই পারছেন তাকে (টিটে) কিভাবে ক্লাব থেকে নিয়ে যাওয়া হয়েছে।”

টিটের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে রবার্টো বলেন, টিটে যে কাজ করে গেছে তার জন্য সবার কাছ থেকে ধন্যবাদ প্রাপ্য তার। করিন্থিয়ানসের অনেক অগ্রগতি অর্জন করেছে, যেমনটি টিটেও।

সাও পাওলো ক্লাবটির হয়ে তিনটি ভিন্ন মেয়াদে অসাধারণ সাফল্য গাঁথা রচনা করেছিলেন টিটে। এই সময় অন্যান্য শিরোপার মধ্যে দুইটি সিরি এ শিরোপা, ২০১২ কোপা লিবারতেডোর্স এবং ক্লাব ওয়ার্ল্ড কাপ জয় করে ক্লাবটি।

ম্যানো মেনজেস, লুইস ফিলিপ স্কলারি এবং দুঙ্গার পর গত চার বছরে চতুর্থ সেলেসাও কোচ হতে যাচ্ছেন টিটে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোপা আমেরিকাটিটেব্রাজিল
শেয়ারTweetPin

সর্বশেষ

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬

প্রয়োজনীয় সংস্কার না হলে রাজপথে মোকাবেলা হবে বলে জামায়াত আমিরের হুঁশিয়ারি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT