চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করােনা আক্রান্তদের সুস্থতা কামনা করে ওবায়দুল কাদেরের ঈদ শুভেচ্ছা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:২৬ অপরাহ্ণ ১৪, মে ২০২১
- সেমি লিড, বাংলাদেশ
A A
ফাইল ছবি

ফাইল ছবি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দেশবাসী তথা মুসলিম জাহানের প্রতি পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেছেন: করােনা আক্রান্তদের নিরাময় ও সুস্বাস্থ্য, প্রত্যাশা এবং নিরবচ্ছিন্ন শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করছি।

সৌহার্দ্য-সম্প্রীতি সহমর্মিতা ও ভ্রাতৃত্বের চেতনায়
পবিত্র ঈদ-উল-ফিতরে আমাদের মাঝে গড়ে উঠুক মহামারী করােনাসহ সকল সংকট জয়ের
সুসংহত বন্ধন উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, পারস্পারিক ভাতৃত্ববােধ, সামাজিক দায়বদ্ধতা ও করােনা সংক্রমণ নিয়ন্ত্রণে শারীরিক দূরত্বও স্বাস্থ্যবিধি মেনে চলার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে পালিত হােক পবিত্র ঈদুল ফিতর।

তিনি শুক্রবার সকালে তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা বলেন।

দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে অতীতে বাংলাদেশ যেভাবে সংকট পেরিয়ে আশার সুবর্ণ প্রদীপ জ্বালিয়েছে ঠিক একইভাবে করােনা সংকট জয় করে আবারাে নব উদ্যমে কাঙ্খিত উন্নয়নের পথে এগিয়ে যাবে বাংলাদেশ বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

তিনি বলেন, মনের গহীনে আলাে জ্বেলে অমানিশার আঁধার দূর করি এবং সহমর্মিতায় সহজাত বাঙালি চেতনায় জাগিয়ে তুলি নিজেকে, সমাজকে, দেশকে।

ওবায়দুল কাদের আরো বলেন, এবারের ঈদ, শেষ ঈদ নয়, অপেক্ষা করি পরবর্তী সকালের, বর্ণময় ঈদের।

Reneta

করােনাযুদ্ধে যারা সম্মুখ সারিতে থেকে যারা যুদ্ধ করছেন, পরিবারের সদস্যদের দূরে রেখে সেবাকে করেছেন ব্রত সেসকল ত্যাগী সম্মুখসারির যােদ্ধাদের আন্তরিক অভিনন্দন ও ঈদ মােবারক জানান ওবায়দুল কাদের।

চলমান করােনা সংকটে সকলকে সাহস ও মনােবল নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, করােনা কাউকেই ছাড় দেয় না, তাই আসুন দলমত নির্বিশেষে এ করােনা সংকট উত্তরণে ঐক্যবদ্ধ হই এবং সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করি।

তিনি স্বাস্থ্যবিধি প্রতিপালনের মাধ্যমে দল-মতের ঊর্ধ্বে উঠে সকলে মিলে অভিন্ন শত্রু করােনাকে প্রতিরােধ করারও আহবান জানান।

ওবায়দুল কাদের আশাবাদ ব্যক্ত করে বলেন,  শেখ হাসিনার সাহসী ও মানবিক নেতৃত্বে অতীতের মতাে এবারও সংকটের সাগর পেরিয়ে তীরে পৌঁছাবে ইনশাআল্লাহ।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ঈদে গ্রামমুখী মানুষের বাধভাঙ্গা জনস্রোত দেখা যাওয়ায় বিশেষজ্ঞরা সংক্রমণ ও মৃত্যুর হারে নতুন ধাক্কা লাগার আশঙ্কা করছেন।

ঈদ পরবর্তী কালে শহরমুখী জনস্রোত উদ্বেগের কারণ হয়ে দাঁড়াতে পারে বলেও মনে করেন ওবায়দুল কাদের।

স্বাস্থ্য বিশেষজ্ঞগণ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরামর্শকে উপেক্ষা করার মাশুল গুণতে হতে পারে, তাই ওবায়দুল কাদের সবাইকে এবিষয়ে স্মরণ করিয়ে বলেন, জনসমাগম এড়িয়ে চলতে হবে এবং স্বাস্থ্যবিধি ও শতভাগ মাস্ক পরতেই হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঈদওবায়দুল কাদেরকরোনাভাইরাস
শেয়ারTweetPin

সর্বশেষ

নাচে-গানে সুরের মূর্ছনায় জমকালো মঞ্চায়নে পর্দা উঠল বিশ্বকাপের

জুন ১২, ২০২৬

বাজেট প্রথমবারের মত সৃজনশীল অর্থনীতিতে গুরুত্ব

জুন ১১, ২০২৬

বাজেটে শিক্ষা খাতে আগের বছরের চেয়ে বরাদ্দ বেড়েছে

জুন ১১, ২০২৬

ফ‍্যাসিষ্ট আমলের মত ঋণ করে ঘি না খাওয়ার কথা বলে আবার ঋণেই ভরসা

জুন ১১, ২০২৬

খাদ্যনিরাপত্তা ও গ্রামীণ অর্থনীতিকে প্রস্তাবিত বাজেটে বিশেষ গুরুত্ব

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT