চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘করদাতারা করদাতা হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্যবোধ করে’

জসিম উদ্দিন বাদলজসিম উদ্দিন বাদল
২:১২ অপরাহ্ণ ২৪, নভেম্বর ২০১৭
অর্থনীতি
A A

করদাতারা এখন আয়কর দিয়ে স্বাচ্ছন্দ্যবোধ করে বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোজাম্মেল হক খান।

শুক্রবার রাজধানীর সেগুনবাগিচায় কচিকাঁচার মেলা প্রাঙ্গণে ‘আয়কর সপ্তাহ-২০১৭’ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

কর অঞ্চল-৪ আয়োজিত অনুষ্ঠানে মোজাম্মেল হক বলেন, ‘কর দেওয়া ও কর নেওয়ার মধ্যে সম্মানের বিষয় জড়িত। এতে তৃপ্তির বিষয় রয়েছে। করদাতারা এখন শার্টের কলারে হাত দিয়ে বলে আমি কিন্তু কর দেই। অর্থাৎ তারা করদাতা হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্যবোধ করে। এটা রাজস্ববোর্ডের সফলতা।’

তিনি বলেন, ‘বাংলাদেশে কর ব্যবস্থাপনার নতুন দিগন্ত উন্মোচন হয়েছে। এতে বোঝা যাচ্ছে, দেশের উন্নয়নের সাথে কর ব্যবস্থাপনার সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। প্রত্যেক সভ্য ও গণতান্ত্রিক দেশে স্বচ্ছভাবে কর আরোপের মাধ্যমে সম্পদ বাড়ানো এবং সেই সম্পদ জনগণের কাজে ব্যয় করা হয়। সেজন্য করদাতারদের সংখ্যা আরও বাড়ানো দরকার।

সভাপতির বক্তব্যে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নজিবুর রহমান বলেন, আয়কর মেলার আয়োজন করে বোঝা গেছে, ভালো পরিবেশ তৈরি করতে পারলে জনগন সাড়া দেয়। তাই সেবার মান আরও বাড়ানো হয়েছে। প্রত্যেক কর অঞ্চলে এনবিআরের বিশেষ টিম প্রতিদিন মনিটরিং করছে।

কর অঞ্চলগুলোকে উৎসাহ দিতে গিয়ে তিনি বলেন, যে কর অঞ্চলের সেবার মান ভালো থাকবে, পরিবেশ সাজসজ্জা ভালো থাকবে সে কর অঞ্চলকে এনবিআর থেকে সম্মানিত করা হবে।

Reneta

এনবিআরের সদস্য আব্দুর রাজ্জাক বলেন, গতবছর থেকে আয়কর সপ্তাহ পালন করছে এনবিআর। ২৪ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত আয়কর সপ্তাহ চলবে। ওইদিন পযন্ত রির্টার্ন দেয়া যাবে।

তিনি বলেন, আয়কর মেলায় করদাতাদের ব্যাপক সাড়া পেয়ে প্রত্যেক কর অঞ্চলে ১২ থেকে ২৩ নভেম্বর বিকেন্দ্রকৃত আয়কর মেলার আয়োজন করা হয়। আর আজ থেকে শুরু হলো আয়কর সপ্তাহ। এখানেও সম্প্রতি আয়োজিত আয়কর মেলার সব ধরনের সেবা দেয়া হবে। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর‌্যন্ত করদাতারা এখান থেকে রিটার্ন দাখিল করতে পারবেন ও ট্যাক্স কার্ড পাবেন।

এনবিআর থেকে জানানো হয়, ১ থেকে ৭ নভেম্বর রাজধানীসহ দেশের ৫৬টি জেলা শহরে, ৩৪টি উপজেলা, ৭১টি উপজেলায় (ভ্রাম্যমাণ) আয়কর মেলা অনুষ্ঠিত হয়। মেলায় সারাদেশে আয়কর আহরণ হয়েছে দুই হাজার ২শ ১৭ কোটি ৩৩ লাখ ১৪ হাজার ২২১ টাকা। গত বছরের চেয়ে এবার আয়কর বেশি আহরণ হয়েছে ৮৭ কোটি ৬৫ লাখ ৩৮ হাজার ৪১০ টাকা। গত বছর আয়কর আহরণ হয়েছিল ২ হাজার ১শ ২৩ কোটি ৬৭ লাখ ৭৫ হাজার ৮১১ টাকা। অর্থাৎ এ বছর আয়করে প্রবৃদ্ধি হয়েছে ৪ দশমিক ১২ শতাংশ।

এছাড়া এবার আয়কর মেলা থেকে সেবা নিয়েছে ১১ লাখ ৬৯ হাজার ৫শ ৬৯ জন। গত বছর যা ছিল ৯ লাখ ২৮ হাজার ৯শ ৭৩ জন।

আর রিটার্ন দাখিল করেছেন ৩ লাখ ৩৫ হাজার ৪শ ৮৭ জন। গত বছর এই সংখ্যা ছিল ১ লাখ ৯৪ হাজার ৫শ ৯৮ জন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আয়কর
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া

জুন ১১, ২০২৬

রাতে পর্দা উঠছে বিশ্বকাপের, যা কিছু জানার আছে

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

সীমান্তের শূন্যরেখায় আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

বাজেট ঘোষণার দিন স্বর্ণের দাম কমেছে প্রায় সাড়ে ৪ হাজার

জুন ১১, ২০২৬

মন্ত্রিসভায় ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT