চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কর ফাঁকিতে রোনালদোর বিরুদ্ধে মামলা চলবে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০৩ অপরাহ্ণ ১৩, জুন ২০১৭
স্পোর্টস
A A

কর ফাঁকির অভিযোগে ক্রিস্টিয়ানো রোনালদোর বিরুদ্ধে তদন্তের নির্দেশ ছিল। সেটি প্রমাণিত হওয়ার পথে আরেকধাপ এগোল। কর ফাঁকির অভিযোগে রোনালদোর বিপক্ষে যে মামলা করেছেন স্পেনের সরকারি কৌসুলিরা।

অভিযোগ ১ কোটি ৪৭ লাখ ইউরো কর ফাঁকি দিয়েছেন রিয়াল মাদ্রিদের পর্তুগিজ তারকা। ২০১১ থেকে ২০১৪ পর্যন্ত সময়টাতে এই ফাঁকির আশ্রয় নিয়েছেন সিআর সেভেন।

ফুটবলের আরেক মহাতারকা লিওনেল মেসির বিরুদ্ধে অভিযোগ ছিল ৪১ লাখ ইউরো কর ফাঁকি দেওয়ার। রোনালদো সেই পরিমাণটা শুধু টপকেই গেলেন না। প্রায় সাড়ে তিনগুণ বেশি কর ফাঁকির জেরে মামলায় জড়ালেন।

কর কর্তৃপক্ষের তদন্তে বেরিয়ে এসেছে, রোনালদো অভিযুক্ত বছরগুলোতে যথাক্রমে ১৪ লাখ, ১৭ লাখ, ৩২ লাখ এবং ৮৫ লাখ ইউরো করে কর ফাঁকি দিয়ে এসেছেন। ২০১০ সালে রিয়াল তারকা একটি ব্যবসায়িক কাঠামোর আশ্রয় নিয়ে ‘ইমেজ স্বত্ব’র মাধ্যমে আয় লুকিয়ে কর ফাঁকি দিয়েছেন।

কদিন আগেই ফোর্বসের তালিকায় বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ক্রীড়াবিদের শীর্ষস্থান ধরে রেখেছেন রোনালদো। ফাঁকির সব অভিযোগ অস্বীকার করেও এখন আর ভোগান্তি এড়াতে পারছেন না সিআর সেভেন।

মেসি অভিযোগের মুখে পড়ার পর ৫১ লাখ ইউরো কর দিয়েও মুক্তি পাননি। স্প্যানিশ আদালত তাকে ২১ মাসের জেল দেয়। যদিও দেশটির আইনে ফৌজদারি মামলায় অভিযুক্ত ছাড়া প্রথমবার কেউ দুবছরের কম সাজা পেলে তাকে জেলে যেতে হয় না। মেসিকেও যেতে হয়নি। এখন দেখার তার প্রায় সাতে তিনগুণ কর ফাঁকি জন্য রোনালদোর কপালে কি অপেক্ষা করছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্রিস্টিয়ানো রোনালদো
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপকে আরও রঙিন করে তুলেছে ‘মনি বিস্কুট-চ্যানেল আই বিশ্বকাপ’

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বন্যাদুর্গতদের পাশে বাংলাদেশ বিমান বাহিনী

জুলাই ১৩, ২০২৬

বর্ষায় এইচএসসি পরীক্ষা আয়োজন নিয়ে শিক্ষার্থী-অভিভাবকদের ক্ষোভ

জুলাই ১৩, ২০২৬

সেনাবাহিনীকে জনমানুষের আস্থা ও মর্যাদা ধরে রাখতে প্রধানমন্ত্রীর তাগিদ

জুলাই ১৩, ২০২৬

চট্টগ্রাম-কক্সবাজারসহ কয়েকটি জেলায় তলিয়ে গেছে ঘরবাড়ি-ফসলি জমি ও খামার

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT