চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কমলা হ্যারিস নির্বাচিত হলে যুক্তরাষ্ট্র অপমানিত হবে: ট্রাম্প

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪২ অপরাহ্ণ ০৯, সেপ্টেম্বর ২০২০
আন্তর্জাতিক
A A

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলীয় ভাইস প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসকে মারাত্মকভাবে আক্রামণ করেছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি বলেছেন, কমলা হ্যারিসের যুক্তরাষ্ট্রের প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়টা হবে যুক্তরাষ্ট্রের জন্য বিরাট অপমানের।

নির্বাচনে ডেমোক্র্যাট দল থেকে প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেনের সহকর্মী হিসেবে ভাইস প্রেসিডেন্ট হিসেবে লড়াই করতে যাচ্ছেন। এই জুটি জিতে গেলে কমলা হ্যারিস হবেন দেশটির প্রথম কোনো নারী ভাইস-প্রেসিডেন্ট। এর আগে কোনো নারী যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট কিংবা ভাইস-প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারেননি।

সেই কমলা হ্যারিসকেই আক্রমণ করে ট্রাম্প বলেছেন, দেশের লোকজন তাকে পছন্দ করে না। তিনি কখনো মার্কিন যক্তরাষ্ট্রের প্রথম মহিলা প্রেসিডেন্ট হতে পারবেন না। তিনি যদি প্রেসিডেন্ট হন তবে আমেরিকার জন্য হবে তা অপমানের।

ট্রাম্প আরও বলেন, কমলা হ্যারিস প্রেসিডেন্ট প্রার্থী দৌঁড়ে বাইডেনের কাছে হেরে যাওয়ার পরও তাকেই সহকারী হিসেবে বেছে নিয়েছে ডেমোক্র্যাট দল। কারণ তারা ক্যালিফোর্নিয়ায় জিততে চায়। কিন্তু তাদেরকে কঠিন খেলায় মোকাবিলা করতে হবে।

ডোনাল্ড ট্রাম্প এসময় জো বাইডেনকে আক্রমণ করে বলেন, বাইডেন জিতে যাওয়া মানে চীনের জিতে যাওযা, এটা তার মতোই। আমরা বিশ্বের যে শক্তিশালী অর্থনীতি গড়ে তুলেছি। তা বন্ধ করতে চেয়েছে চীন। কিন্তু পারেনি। আমরা এখন আবার খুলেছি সবকিছু ।

Reneta

তিনি আরও বলেন, কেন চীন এবং দাঙ্গাবাজরা বাইডেনকে বিজয়ী করতে চায়? কারণ এটা স্পষ্ট যে, এতে করে যুক্তরাষ্ট্রের নীতিগুলোর পতন ঘটাতে পারবে তারা।

৩ নভেম্বর অনুষ্ঠিত হবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। সেখানে রিপাবলিকান দল থেকে দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কমলা হ্যারিসজো বাইডেনডোনাল্ড ট্রাম্পমার্কিন প্রেসিডেন্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

ঋণ খেলাপি হওয়ায় শপথ নিতে পারবেন না বিএনপির আসলাম চৌধুরী: আপিল বিভাগ

জুন ৩০, ২০২৬

যে কারণে নেইমারকে নামাননি, খোলাসা করলেন আনচেলত্তি

জুন ৩০, ২০২৬

নাটকীয়তা-রোমাঞ্চের শেষে ডাচদের টাইব্রেকারে হারিয়ে শেষ ষোলোতে মরক্কো, প্রতিপক্ষ কানাডা

জুন ৩০, ২০২৬

চ্যানেল আই প্রাঙ্গণে মুস্তাফা মনোয়ারকে শেষ শ্রদ্ধা, দুপুর ২টায় জানাজা

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন জুলাইয়ের উত্থানকে সমর্থন করেছিল প্রথম আলো!

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT