চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কবে পাব নিরাপদ সড়ক?

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৯:০১ অপরাহ্ন ২২, অক্টোবর ২০১৮
সম্পাদকীয়
A A
সড়ক দুর্ঘটনা

সারা দেশে পালিত হলো নিরাপদ সড়ক দিবস। এর আগের রাতেই রাজধানীর মোহাম্মদপুরে পিকআপের ধাক্কায় রিকশায় থাকা মায়ের কোল থেকে ছিটকে পড়ে নাবিলা নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার রাত ১০টার দিকে রিকশা করে এক বছর বয়সী শিশু নাবিলাকে সঙ্গে নিয়ে নিউমার্কেট থেকে আদাবরের বাসায় ফিরছিলেন মা নাজমা বেগম। মোহাম্মাদপুর থানার সামনের সড়কের ক্রসিংয়ে একটি পিকআপের ধাক্কায় রিকশা থেকে সন্তানসহ পড়ে যান তিনি। ওই সময় শিশু নাবিলার ওপর দিয়ে রিকশার চাকা উঠে যায়। গুরুতর আহত অবস্থায় নাবিলাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা শিশুটিকে মৃত ঘোষণা করেন।

বুয়েটের সড়ক দুর্ঘটনা গবেষণা ইন্সটিটিউটের (এআরআই) হিসাবে, চলতি বছরের প্রথম নয় মাসে শুধু রাজধানীতেই দুর্ঘটনা ঘটেছে ২২৪টি। এসব দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ২১৫ জন।

গত ২৯ জুলাই রাজধানীর বিমানবন্দর সড়কে দুই কলেজ শিক্ষার্থী নিহত হয়। সেদিন থেকে নিরাপদ সড়কের দাবিতে রাস্তায় নেমে আসে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের পর সড়কে শৃঙ্খলা ফিরবে বলে মনে হয়েছিল। কিন্তু ওই আন্দোলনের আড়াই মাস পর সড়কের বর্তমান পরিস্থিতি দেখে বিশেষজ্ঞরা বলছেন, সড়ক নিরাপদ করতে সরকার নানা প্রতিশ্রুতি দিলেও বাস্তবে পরিস্থিতি বদলাচ্ছে না। নিরাপদ সড়ক নিশ্চিত করতে শুধু বিভিন্ন পদক্ষেপ নিলে হবে না, জবাবদিহির জায়গাটি নিশ্চিত করতে হবে।

এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পথচারীদের সচেতনতার উপর সবচেয়ে বেশী গুরুত্ব দিয়েছেন। সংবাদ সম্মেলনে সড়ক দুর্ঘটনা না কমার বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি দুর্ঘটনার জন্য সাধারণ মানুষের অসচেতনতাকেই দায়ী করেন। জনগণ যাতে আরো সচেতন হয় এবং ট্রাফিক আইন মেনে চলে সে বিষয়ে গণমাধ্যমকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।

তিনি সাংবাদিকদের মাধ্যমে মনে করিয়ে দেন যে, শিক্ষার্থীদের আন্দোলনের পর পরিবহন আইন সংশোধন করা হয়েছে। কিন্তু তারপরও সড়ক দুর্ঘটনা না কমার পেছনে জনগণের অচেতনতা দায়ী। পথচারীরা সচেতন হলেই সড়ক দুর্ঘটনা কমবে বলে তার বিশ্বাস।

Reneta

প্রধানমন্ত্রীর সঙ্গে একমত পোষণ করে বলতে চাই, কেবল আইন সংশোধন করলেই হবে না। সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং বিভাগগুলোকে মাঠ পর্যায়ে তদারকি চালু রাখতে হবে। সড়কে পরিবহনের মালিক, চালক, শ্রমিক এবং যাত্রী সব পক্ষ যেন ট্রাফিক আইন মেনে চলে তা নিশ্চিত করতে হবে। কোন পক্ষ আইন অমান্য করলে তার জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। তবেই আমরা নিরাপদ সড়ক পাব। পরস্পরকে দোষারোপ করে কখনো দুর্ঘটনা কমবে না, সড়কে শৃঙ্খলা ফিরবে না।

Jui  Banner Campaign
ট্যাগ: নিরাপদ সড়কনিরাপদ সড়ক দিবসসড়ক দুর্ঘটনাসম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

বিতর্ক ওঠা ছবিটি ‘এআই’ হতে পারে: ফারুক

ফেব্রুয়ারি ৮, ২০২৬

অস্কারে আমন্ত্রণ পেলেন সাংবাদিক ওয়ালিউল বিশ্বাস

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

১১–১২ ফেব্রুয়ারি সরকারি ছুটিসহ শিল্পাঞ্চলে বিশেষ ছুটি বহাল

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ওয়ালটনের নতুন মডেলের এসি উদ্বোধন করলেন ক্রিকেটার তাসকিন

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ফাইল ছবি

টানা তিন মাস বাড়ছে মূল্যস্ফীতি, চাপে মধ্যবিত্ত ও নিম্নআয়ের মানুষ

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT