চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কবে পাওয়া যাবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত ফল?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১০ অপরাহ্ণ ০৪, নভেম্বর ২০২০
আন্তর্জাতিক
A A

বহুল কাঙ্ক্ষিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ শেষে চলছে ভোট গণনা। শেষ খবর পাওয়া পর্যন্ত ফলাফলে রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প এবং প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট দলীয় প্রার্থী জো বাইডেনের মধ্যে চলছে তুমুল লড়াই।

৪১টি রাজ্যের ফলাফল পাওয়া গেছে। ৫৩৮টি ইলেকটোরাল ভোটের মধ্যে জো বাইডেন পেয়েছেন ২২৪টি। আর ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২১৩টি।  সর্বশেষ ফলাফলে জো বাইডেন এগিয়ে আছেন। তবে সুইং রাজ্যগুলো নিয়ে চলছে লড়াই। যে রাজ্যগুলো যেকোনো মুহুর্তে মোড় ঘুরিয়ে দিতে পারে। তার ওপর আছে ১০ কোটির বেশি ডাকযোগে ভোট। যা গণনা করার সময় সাপেক্ষ।

সুইং স্টেটগুলো নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প নিজেকে বিজয়ী ভাবছেন।  তবে ফ্লোরিডায় ডোনাল্ড ট্রাম্প প্রায় জিতে যাচ্ছেন। এখানে ডেমোক্র্যাটরা আগে থেকেই কোনঠাসা। অ্যারিজোনায় ১৯৯৬ সালের পরে কোন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী জেতেনি। এখানে বাইডেন জিতছেন। উইসকনসিন এবং পেনসিলভানিয়া এখনও পোস্টাল ভোট গণনা শুরু করেনি এবং এক্ষেত্রে কয়েকদিন লেগে যেতে পারে। জর্জিয়া, মিশিগান এবং নর্থ ক্যারোলাইনায় এখন পর্যন্ত মোটামুটি সমতা বজায় আছে। কিন্তু এসব রাজ্যে ট্রাম্প নিজেকে এগিয়ে রাখছেন।

ভোট গণনার মাঝেও তাই তিনি নিজেকে বিজয়ী ঘোষণা করেছেন।

বিজয়ী দাবি করে কোনো প্রমাণ ছাড়াই বলেছেন, নির্বাচনে কারচুপি করা হয়েছে। তিনি ভোট গণনা বন্ধ করে নির্বাচনী ফলাফল নিয়ে লড়াই করতে সুপ্রিমকোর্টে যাবেন বলেও ঘোষণা দিয়েছেন।

এর আগে জো বাইডেন বলেছেন, তিনি সঠিক পথে আছেন। জয়ের সম্ভাবনার পথে আছেন।

Reneta

তিনি বলেন, আমরা ভালো অবস্থায় আছি। সেটা অনুভব করছি। আমরা বিশ্বাস করি যে, নির্বাচনে জেতার পথে আছি।  সম্পূর্ণ ভোট গ্রহণ ও গণনা শেষ না হওয়া অবধি আমরা অপেক্ষা করবো। প্রতিটি ভোট ও গণনা না হওয়া পযন্ত শেষ হবে না।

আর ট্রাম্পের বিজয় ঘোষণা ও ভোট কারচুপির অভিযোগের তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে ডেমোক্র্যাট শিবির।

তারা বলছেন, ট্রাম্পের বক্তব্য বিব্রতকর, অভূতপূর্ব ও মিথ্যাচার। এর নিন্দা জানাই। এটি আমেরিকার নাগরিকদের গণতান্ত্রিক অধিকার হরণ করার নগ্ন প্রচেষ্টা।

আদালতে যাওয়ার হুঁশিয়ারী নিয়ে জো বাইডেনও সতর্ক করে দিয়েছেন। তিনি বলেছেন, ডোনাল্ড ট্রাম্প ভোট গণনা বন্ধ চেষ্টায় আদালতে গেলে আমার আইনজীবীরা প্রস্তুত তা মোকাবেলার জন্য।

বিবিসি বলছে, তার অর্থ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল নির্ধারিত হতে পারে আদালত কর্তৃক।  সেক্ষেত্রে দীর্ঘ সময় গড়িয়ে যেতে পারে ফলাফল পেতে।  এতো সহজেই জানা যাচ্ছে না কে হচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট।

নির্বাচন কর্মকর্তারা বলেছেন যে, ডাকযোগে প্রত্যাশিত ভোটের বেশি ভোট পড়ায় চলতি প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল পেতে কয়েকদিন, এমনকি সপ্তাহও অপেক্ষা করতে হতে পারে।

এর আগে এমন পরিস্থিতি তৈরি হয়েছিলো ২০০০ সালে। জর্জ ডব্লিউ বুশ এক মাস পর সুপ্রিম কোর্টের রায়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন সেবার।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জো বাইডেনডোনাল্ড ট্রাম্প
শেয়ারTweetPin

সর্বশেষ

‘লাস মালভিনাস সন আর্জেন্টিনাস’ ব্যানারে কী বোঝাল আর্জেন্টিনা

জুলাই ১৬, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান

জুলাই বাংলাদেশের জাতীয় ইতিহাসের এক অবিস্মরণীয় সন্ধিক্ষণ: প্রধানমন্ত্রী

জুলাই ১৬, ২০২৬

বাংলাদেশের দুষ্প্রাপ্য ছবি সমগ্র: ইতিহাস সংরক্ষণে এক দশক

জুলাই ১৬, ২০২৬

আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের আগে আবারও আলোচনায় ফকল্যান্ড যুদ্ধ

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

‘ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ১০০ বিলিয়ন ডলার’

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT