চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কবির আহমেদের ওপর হামলাকারীদের গ্রেপ্তার চায় ডিআরইউ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:২০ অপরাহ্ণ ০৬, মার্চ ২০১৯
বাংলাদেশ
A A

ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) সাধারণ সম্পাদক কবির আহমেদ খানের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের কাছে স্মারকলিপি দেয়া হয়েছে।

বুধবার দুপুরে নিজ কার্যালয়ে ডিআরইউ’র দেওয়া স্মারকলিপি গ্রহণ করেন মন্ত্রী। এসময় তিনি এ ঘটনার জন্য সমবেদনা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন: শুধু সাংবাদিক নয়, সাধারণ নাগরিকের নিরাপদ যাতায়াতের জন্য পুলিশকে সার্বক্ষণিক তৎপর থাকতে হবে। এরকম গুরুত্বপূর্ণ মহাসড়কে যানজটে ডাকাতির ঘটনা সত্যিকার অর্থে অনভিপ্রেত। দায়িত্ব পালনে কারো গাফিলতি থাকলে তাও খতিয়ে দেখা হবে।

এসময় ধৈর্য্য ধরে আইনের আশ্রয় নেয়ায় ডিআরইউ নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

এর আগে বেলা ১২টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি চত্বরে হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ইলিয়াস হোসেন। তিনি বলেন: সাংবাদিকদের ওপর নির্যাতন, হামলা প্রতিরোধে ঐক্যের বিকল্প নেই।

Reneta

ওই মানববন্ধনে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক কবির আহমেদ খান, অর্থ সম্পাদক জিয়াউল হক সবুজ, সাংগঠনিক সম্পাদক আফজাল বারী, প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ মাহমুদ এ রিয়াত, সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ শুকুর আলী শুভ ও ক্র্যাবের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান খান।

গত ২৮ ফেব্রুয়ারি রাতে ডিআরইউ সাধারণ সম্পাদক কবির আহমেদ খান পরিবারের সদস্যদের নিয়ে ময়মনসিংহের ত্রিশালের গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। গাজীপুরের গাজীপুরা নামক এলাকায় মহাসড়কে আনুমানিক রাত ১টার দিকে যানজটে থাকাকালীন দেশীয় অস্ত্রসহ আকস্মিক ৫-৬ জন দুর্বৃত্ত হামলা করে মোবাইল, ব্যবহৃত স্বর্ণালংকার, নগদ টাকাসহ ভ্যানিটি ব্যাগ ও মানিব্যাগ ছিনিয়ে নেয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডিআরইউ
শেয়ারTweetPin

সর্বশেষ

সতর্ক স্কালোনি বলছেন কেপ ভার্দে ভালো দল

জুন ২৮, ২০২৬

চলতি বছরই দেশে ফেরার ঘোষণা দিয়েছেন শেখ হাসিনা

জুন ২৮, ২০২৬

ফ্রান্সের হাতে বিশ্বকাপ দেখার আশা করছেন ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত

জুন ২৮, ২০২৬

রামপুরায় কার্নিশে তরুণকে গুলি ও দুই হত্যায় সাবেক ডিএমপি কমিশনারসহ ৩ জনের মৃত্যুদণ্ডাদেশ

জুন ২৮, ২০২৬

২ সপ্তাহ ধরে সংসদে অনুপস্থিত সরকারদলীয় এমপি মনিরুল হক চৌধুরী

জুন ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT