চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কনস্টেবল নিয়োগে দুর্নীতি হয়ে থাকলে ব্যবস্থা: আইজিপি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২৯ অপরাহ্ণ ০৬, জুলাই ২০১৯
- সেমি লিড, অপরাধ
A A

পুলিশ কনস্টেবল পদে নিয়োগে দুর্নীতি হয়ে থাকলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

শনিবার দুপুরে রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজের পিএসসি কনভেনশন হলে বাংলাদেশ পুলিশে কর্মরত সদস্যদের কৃতি সন্তানদের ‘মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান ২০১৯’শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন, কনস্টেবল নিয়োগে দুর্নীতিকারীদের বিরুদ্ধে ইতিমধ্যে আমরা কঠোর ব্যবস্থা নিয়েছি। এছাড়াও যারা দায়ী তাদের আটক করে ব্যবস্থা নিয়েছে।

এছাড়াও রাজপথে চাঁদাবাজি বন্ধে হুঁশিয়ারী দিয়েছেন জাবেদ পাটোয়ারী।

এরআগে প্রধান অতিথির বক্তৃতায় আইজিপি বলেন, প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন। বাংলাদেশ পুলিশ মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। মাদক আমাদের সমাজকে ধ্বংস করে দিচ্ছে। আমরা উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছি। একটি সুস্থ সমাজ বিনির্মাণে মাদক বড় অন্তরায়। মাদকের বিরুদ্ধে এ আন্দোলনকে সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। এ আন্দোলনে নেতৃত্বে দেশের মেধাবী তরুণ সমাজকে এগিয়ে আসতে হবে।

একমাত্র শিক্ষার মাধ্যমেই আমরা এগিয়ে যেতে পারি উল্লেখ করে জাবেদ পাটোয়ারী বলেন: আমরা সার্টিফিকেট নির্ভর শিক্ষা চাই না। আমরা চাই মানবিক মূল্যবোধ, চারিত্রিক ও নৈতিকতা সম্পন্ন আলোকিত মানুষ, যারা সমাজ ও দেশকে আলোকিত করতে পারবে, যাদের দেখে অন্যরা উৎসাহিত হবে।

Reneta

বিশেষ অতিথির বক্তৃতায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ানের (র‌্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদ বলেন, বর্তমান বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় জ্ঞান-বিজ্ঞানে তোমাদেরকে এগিয়ে থাকতে হবে।

অতিরিক্ত আইজিপি (এইচআরএম) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশেষ অতিথি পুনাক সভানেত্রী মিসেস হাবিবা জাবেদ, অতিরিক্ত আইজিপি (এএন্ডও) ড. মোঃ মইনুর রহমান চৌধুরী।  এছাড়াও স্বাগত বক্তব্য রাখেন এআইজি (হেলথ এন্ড এডুকেশন) তাপতুন নাসরীন।

অনুষ্ঠানে ২০১৮ সালে এইচএসসি/সমমানের পরীক্ষায় জিপিএ ৫ এবং এ লেভেল পরীক্ষায় ৩টি বিষয়ে অ গ্রেডপ্রাপ্ত ২০১ জন মেধাবী শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান করা হয়। এর মধ্যে এইচএসসি পরীক্ষায় ১৯৪ জন, আলিম পরীক্ষায় ৩ জন, কারিগরি শিক্ষায় ২ জন এবং এ লেভেল পরীক্ষায় ২ জন রয়েছে।

আইজিপি প্রত্যেক শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট, সার্টিফিকেট ও নগদ অর্থ তুলে দেন।

অনুষ্ঠানে ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানরা, ঊর্ধ্বতন পুলিশ কর্তকর্তারা, মেধাবী শিক্ষার্থীদের অভিভাবক এবং তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইজিপি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মিয়ানমার উপকূলে দুটি নৌকাডুবিতে ৫০০ জনের বেশি নিহতের আশঙ্কা

জুলাই ১৬, ২০২৬

ফকল্যান্ড নিয়ে ‘রাজনৈতিক ব্যানার’ মাঠে, ফিফার শাস্তির শঙ্কায় আর্জেন্টিনা?

জুলাই ১৬, ২০২৬

জ্বালানি তেলের মজুত সক্ষমতা উন্নীত করতে ডিপো নির্মাণ

জুলাই ১৬, ২০২৬

২৪ না হলে তারেক রহমান প্রধানমন্ত্রী হতে পারতেন না: জামায়াত আমির

জুলাই ১৬, ২০২৬
ছবিপ: স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ (সংগৃহীত)।

শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT