চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কথা বলতে পারছেন তারামন বিবি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১৯ অপরাহ্ণ ০৯, নভেম্বর ২০১৮
বাংলাদেশ
A A
তারামন বিবি

ফাইল ছবি

গুরুতর অসুস্থ মুক্তিযোদ্ধা বীরপ্রতীক তারামন বিবি অল্প করে কথা বলতে পারছেন। বর্তমানে তিনি রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন আছেন।

এর আগে ময়মনসিংহ সিএমএইচ-এ থাকতে তিনি কথা বলতে পারছিলেন না।

শুক্রবার তারামন বিবির ছেলে আবু তাহের চ্যানেল আই অনলাইনকে বলেন, তিনি অল্প অল্প কথা বলতে পারলেও আজকে শারীরিক অবস্থা আগের চেয়ে একটু অবনতি হয়েছে।

‘চিকিৎসার নিয়ম এখানে কড়াকড়ি হওয়ায় আমি ভেতরে যেতে পারছি না। একবার দেখেছিলাম। উনি আইসিইউতে চিকিৎসাধীন আছেন। এখানে আসার পর ওনার ডায়াবেটিস পরীক্ষা, হার্টের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা ও বুকের এক্স-রে করানো হয়েছে’ বলেন তিনি।

এ সময় তাহের দেশবাসীর কাছে তার মা মুক্তিযোদ্ধা বীর প্রতীক তারামন বিবির দ্রুত আরোগ্য লাভের জন্য দোয়া চেয়েছেন।

এর আগে বৃহস্পতিবার হেলিকপ্টারে করে বিকেল ৫টা ৪০ মিনিটে তারামন বিবিকে ময়মনসিংহ সিএমএইচ থেকে ঢাকা সিএমএইচে আনা হয়েছে।

Reneta

বৃহস্পতিবার সকালে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তারামন বিবিকে কুড়িগ্রাম থেকে অ্যাম্বুলেন্সে করে ময়মনসিংহ সিএমএইচে নেয়া হয়েছিল। সেখানে ঘণ্টা তিনেক থাকার পর অবস্থার কোন উন্নতি না হওয়ায় আরও উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা সিএমএইচে পাঠানোর সিদ্ধান্ত হয়।

ওই সময় তিনি কোন কথা বলতে পারছিলেন না। দীর্ঘদিন শ্বাসকষ্ট, কাশি ও ডায়াবেটিসে ভুগছেন এ বীর নারী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তারামন বিবিসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

বিজয়ের পথেই রাজনীতিতে নামছেন সুরিয়া?

জুন ৩০, ২০২৬

জোতার মৃত্যুবার্ষিকীর দিনে, জোতার ‘অনুপ্রেরণায়’ নামবে পর্তুগাল

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ২ শিশুর মৃত্যু

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্যারিস্টার রফিকুল ইসলামের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রীর প্রতিনিধি

জুন ৩০, ২০২৬

৮৬-তে সৈয়দ আব্দুল হাদী, দিনভর বিশেষ আয়োজনে চ্যানেল আই

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT