চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কণ্ঠশিল্পী আকবর গুরুতর অসুস্থ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০৫ অপরাহ্ণ ১৪, জানুয়ারি ২০১৯
বিনোদন
A A

জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র মঞ্চে গান গেয়ে সারাদেশে ব্যাপক পরিচিতি পান আকবর। রিক্সাচালক থেকে আকবর গায়ক হিসেবে প্রতিষ্ঠা পান। বর্তমানে ভালো নেই সেই গায়ক।

তিনি গুরুতর অসুস্থ। গত ১০ দিন ধরে বিছানায় পড়ে কোকড়াচ্ছেন। ঠিকমত কথাও বলতে পারছেন না। একটু আধটু বললেও তার মুখ দিয়ে কথা বেরোচ্ছে জড়িয়ে জড়িয়ে।

আকবরের স্ত্রী কানিজ ফাতিমা সীমা চ্যানেল আই অনলাইনকে বলেন, গত একমাস থেকে অসুস্থ আকবর। তবে গত শনিবার থেকে আকবরের কোমর থেকে দুই পা পুরোপুরি অবশ। নড়াচড়া করতে পারছে না। বিছানায় পড়ে আছে। শরীরে পটাশিয়াম, ক্যালসিয়াম পুরোপুরি শূন্য হয়ে গেছে। কিডনিতে সমস্যা রয়েছে।

২০১৭ সালে একই সমস্যায় ভুগেছিলেন গায়ক আকবর। সেবার হানিফ সংকেত নিজ উদ্যোগে ভারতে পাঠিয়ে আকবরের উন্নত চিকিৎসার ব্যবস্থা করেন। তারপর তিনি সুস্থ হয়ে টুকটাক গান করতেন। তবে মাঝেমধ্যে ঢাকার পিজি হাসপাতালে কিডনি বিশেষজ্ঞ রফিকুল আলমের তত্ত্বাবধানে চিকিৎসা নিতেন। এখানেও সাহায্য করতেন হানিফ সংকেত। সম্প্রতি আকবরের অসুস্থতার বিষয়ও অবগত হয়েছেন হানিফ সংকেত। সীমা বলেন, স্যার আমাদের জন্য অনেককিছু করেছেন। আর কত দেবেন!

আকবরের অসুস্থতার ব্যয়ভার বহন করতে জমিজমা যা কিনেছিলেন সবই বিক্রি করে ফেলেছেন। এখন আর্থিক সংকটে ভুগছে তার পরিবার।

এই গায়কের স্ত্রী সীমা বলেন, মিরপুরে ১৩ নম্বরে থাকি। আমাদের একমাত্র মেয়ে আফিয়া আক্তার অথৈ এখানকার একটি স্কুলে তৃতীয় শ্রেণিতে পড়ছে। তার লেখা পড়ার খরচ, সাংসারিক খরচ, আকবরের চিকিৎসার জন্য মোটা অংকের টাকা সবমিলিয়ে আর পারছি না। একমাস ধরে সে অসুস্থ। কয়েকটি শো ছিল। সেগুলো বাতিল করা হয়েছে। খুব কষ্টে দিন পার করছি।

Reneta

মুঠোফোনে আকবরের সঙ্গে কথা বলার চেষ্টা করলেও তিনি কেঁদে ফেলেন। এরপর বলেন, আমি আবার সুস্থ হয়ে কাজে ফিরতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করছি। একজন শিল্পী হিসেবে আমি তার আছে সহায়তা চাই। জীবনে অনেক পরিশ্রম করে আজকে আমি এ অবস্থানে এসেছি। প্রধানমন্ত্রী যদি তার মমতা ও সাহায্যের হাত বাড়িয়ে দিতেন তবে আমি ও আমার পরিবার চির ঋণী হতাম।

যশোর শহরের অলিগলিতে রিকশা চালাতেন আকবর। খুলনার পাইকগাছায় জন্ম হলেও আকবরের বেড়ে ওঠা যশোরেই। সেখানে টুকটাক গান করতেন। তবে গান নিয়ে ছোটবেলা থেকে হাতেখড়ি ছিল না। আকবরের ভরাট কণ্ঠের গানের কদর ছিল যশোর শহরে। সে কারণে স্টেজ শো হলে ডাক পেতেন। ২০০৩ সালে যশোর এম এম কলেজের একটি অনুষ্ঠানে গান গেয়েছিলেন আকবর। সেবার বাগেরহাটের এক ভদ্রলোক আকবরের গান শুনে মুগ্ধ হয়েছিলেন।

তারপর তিনি জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে চিঠি লেখেন আকবরকে নিয়ে। এরপর ইত্যাদির টিম আকবরের সঙ্গে যোগাযোগ করে। ওই বছরই ইত্যাদিতে ‘একদিন পাখি উড়ে যাবে যে আকাশে, ফিরবে না সেতো আর কারও আকাশে’- কিশোর কুমারের এ গানটি গেয়ে রাতারাতি পরিচিতি পেয়ে যান আকবর। এরপর আকবরকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। তিনি গায়ক পরিচয়ে পরিচিতি পান। পরে আকবরের ‘তোমার হাত পাখার বাতাসে’ গানটি তুমুল জনপ্রিয়তা পেয়েছিল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইত্যাদিকণ্ঠশিল্পী আকবরলিড বিনোদনহানিফ সংকেত
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দেশে জুনের ১০ দিনে রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ডলার

জুন ১২, ২০২৬

সড়কপথে আজ ঢাকায় আসছেন ভারতের নতুন হাইকমিশনার

জুন ১২, ২০২৬

১০ এ ৬ পেলেন অর্থমন্ত্রী

জুন ১২, ২০২৬

দুপুরের মধ্যে যেসব জেলায় ঝড়-বৃষ্টি ও বজ্রপাতের শঙ্কা

জুন ১২, ২০২৬

পুলিশ সুপার পদমর্যাদার ১২ কর্মকর্তা বদলি

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT