চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কক্সবাজারের পর্যটন স্পটগুলোতে স্বাস্থ্যবিধি নিশ্চিতে কাজ করছে প্রশাসন

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
২:৫২ অপরাহ্ণ ০১, এপ্রিল ২০২১
কক্সবাজার, জনপদ
A A

করোনা সংক্রমণ প্রতিহত করা ও জনস্বাস্থ্য নিশ্চিত করতে সরকারের দেয়া ১৮ দফা নির্দেশনা মানুষ যাতে মেনে চলে সেজন্য কাজ করছে কক্সবাজার জেলা প্রশাসন। তবে এখন পর্যন্ত সমুদ্র সৈকত সহ কক্সবাজারের পর্যটন স্পটগুলো বন্ধ করার কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে জেলা প্রশাসন। 

কক্সবাজার জেলা পুলিশ, টুরিস্ট পুলিশ, র‌্যাব আনসারসহ সবাইকে নিয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সমুদ্র সৈকতসহ শহরের বিভিন্ন স্পটে সরকারের দেয়া ১৮ দফা বাস্তবায়নে কাজ করছে।

বৃহস্পতিবার দুপুরে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে অতিরিক্ত জেলা প্রশাসক আমিন আল পারভেজের নেতৃত্বে বিভিন্ন বাহিনীর সমন্বয়ে গঠিত টিম আগত পর্যটক, স্থানীয় ব্যবসায়ীদের জনস্বার্থে সরকারের নির্দেশনাগুলো মেনে চলার লক্ষ্যে সচেতনতামূলক কার্যক্রম চালায়।

এ সময় টুরিস্ট পুলিশের পুলিশ সুপার মোঃ জিল্লুর রহমান সহ টুরিস্ট পুলিশের একটি দল উপস্থিত ছিল। সামাজিক দূরত্ব বজায় রেখে স্বল্প সংখ্যক পর্যটক যাতে সৈকতে আসে সেটি বাস্তবায়নে কাজ করে তারা।

এসময় গণমাধ্যমকে অতিরিক্ত জেলা প্রশাসক আমিন আল পারভেজ বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী যাতে হোটেল-মোটেল গেস্ট হাউস মালিকরা হোটেলের অর্ধেক খালি রাখে, গণপরিবহনে যাতে অর্ধেক খালি রাখা হয়, পর্যটকরা যাতে দূরত্ব বজায় রেখে কমসংখ্যক সৈকতে নামে, এসব বাস্তবায়নে সকাল থেকে কাজ করে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ৫টি টিম।

অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, কক্সবাজারকে বলা হয় দেশের অন্যতম পর্যটন রাজধানী। তাই এখানে স্বাস্থ্যবিধি যাতে মানুষ মেনে চলে সে লক্ষ্যে কাজ করা হচ্ছে। তবে সমুদ্র সৈকতসহ পর্যটন স্পটগুলো বন্ধ করে দেওয়ার মতো কোনো সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি। করোনা সংক্রমণ যদি সামনে বৃদ্ধি পায় তখন অবস্থা বিবেচনা করে পর্যটন শিল্পের সাথে জড়িত সংশ্লিষ্ট সবার সাথে আলাপ আলোচনার মাধ্যমে প্রয়োজনে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

Reneta

প্রবালদ্বীপ সেন্টমার্টিনে চলাচলকারী জাহাজগুলোর অনুমতি স্বাভাবিক নিয়মে ছিলো ৩১ মার্চ পর্যন্ত। তাই সেগুলো চলাচল বন্ধ হয়ে গেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কক্সবাজারকরোনা সংক্রমণকরোনাভাইরাসপর্যটন স্পট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মিয়ানমার উপকূলে দুটি নৌকাডুবিতে ৫০০ জনের বেশি নিহতের আশঙ্কা

জুলাই ১৬, ২০২৬

ফকল্যান্ড নিয়ে ‘রাজনৈতিক ব্যানার’ মাঠে, ফিফার শাস্তির শঙ্কায় আর্জেন্টিনা?

জুলাই ১৬, ২০২৬

জ্বালানি তেলের মজুত সক্ষমতা উন্নীত করতে ডিপো নির্মাণ

জুলাই ১৬, ২০২৬

২৪ না হলে তারেক রহমান প্রধানমন্ত্রী হতে পারতেন না: জামায়াত আমির

জুলাই ১৬, ২০২৬
ছবিপ: স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ (সংগৃহীত)।

শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT