চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কক্সবাজারে নির্মাণাধীন রেললাইন ও স্টেশন পরিদর্শনে রেলমন্ত্রী

সরওয়ার আজম মানিকসরওয়ার আজম মানিক
৫:৫৪ অপরাহ্ণ ২২, সেপ্টেম্বর ২০২১
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন এমপি বলেছেন: আগামী ২০২২ সালের বিজয় দিবসের আগেই সারা দেশের সাথে কক্সবাজারের রেল যোগাযোগ ব্যবস্থা চালু করা হবে। সেই লক্ষ্যে এগিয়ে চলছে দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত রেললাইন নির্মাণের কাজ। কক্সবাজার যেহেতু একটি পর্যটন এলাকা, সে কারণে এখানে পর্যটকদের যাতায়াত এর জন্য আলাদা টুরিস্ট ট্রেন চালু করা হবে।
মন্ত্রী আজ বুধবার দুপুরে চট্টগ্রামের চন্দনাইশ এর দোহাজারি থেকে কক্সবাজার পর্যন্ত রেল লাইনের বিভিন্ন স্থান পরিদর্শন ও কক্সবাজার শহরতলীর ঝিলংজা চান্দের পাড়া এলাকায় নির্মাণাধীন কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশনের নির্মাণ কাজ পরিদর্শন শেষে গণমাধ্যমের সাথে আলাপকালে এসব কথা বলেছেন।
মন্ত্রী বলেন: রেললাইন এখনও নির্মাণাধীন, তাই পানি নিষ্কাশনসহ পরিবেশগত কোন সমস্যা থাকলে তা এখনই সংশোধন করা হবে। চকরিয়া থেকে মাতারবাড়ি পর্যন্ত ১৮কিলোমিটার নতুন রেললাইন নির্মাণ করে বন্দরের সাথে সংযুক্ত করা হবে। এতে করে অর্থনীতির নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। আর এর মাধ্যমে বঙ্গবন্ধুর দারিদ্র্য ক্ষুধামুক্ত যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন সে স্বপ্ন বাস্তবায়নের পথে অনেক দূর এগিয়ে যাবে বাংলাদেশ। আত্মনির্ভরশীল একটি দেশ হিসেবে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াবে বাংলাদেশ।
মন্ত্রী প্রথমে কক্সবাজার শহরতলীর ঝিলংজার চান্দের পাড়া এলাকায় নির্মাণাধীন আইকনিক রেলওয়ে স্টেশন পরিদর্শন করেন। এরপর রামুর কয়েকটি নির্মাণাধীন ব্রিজ, রামুর জংশন এলাকা পরিদর্শন শেষে রামু রশিদ নগর এলাকায় ৬ কিলোমিটার রেললাইন পরিদর্শন করেন। এ সময় কক্সবাজার রামু আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল, চট্টগ্রামের দোহাজারী একে কক্সবাজার পর্যন্ত রেললাইন প্রকল্পের প্রকল্প পরিচালক মো. মোস্তাফিজুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রেলপথ মন্ত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

​যবিপ্রবির প্রথম বর্ষের ওরিয়েন্টেশন ও ক্লাস শুরু ১৫ জুলাই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘বিদেশী’ ঘোষণার প্রক্রিয়াটি অবশ্যই ন্যায্য, আইনানুগ এবং যুক্তিসঙ্গত হতে হবে: ভারতের সুপ্রিম কোর্ট

জুলাই ১৩, ২০২৬

গোলের আগে বল ‘ক্যামেরার তারে’ লাগার প্রমাণ পায়নি ফিফা

জুলাই ১৩, ২০২৬

চলতি অর্থবছরে ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী

জুলাই ১৩, ২০২৬

এবার ৬৪ দলের বিশ্বকাপ আয়োজনে চোখ ফিফার

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT