চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওমিক্রনের ঝুঁকি শেষ হয়ে যায়নি: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০৯ পূর্বাহ্ণ ২৩, জানুয়ারি ২০২২
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

করোনাভাইরাস নতুন বছরে বিশ্বজুড়ে একের পর এক নতুন রেকর্ডে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করেছে। আগের সব রেকর্ড ভেঙে শেষ ২৪ ঘণ্টায় সর্বোচ্চ শনাক্তের রেকর্ড প্রায় ২৮  লাখ। এই সময়ে মৃত্যু হয়েছে ৬ হাজার ৩৫৬ জনের।

এ পরিস্থিতিতে এক বিবৃতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্টের ঝুঁকি শেষ হয়ে যায়নি।

সংস্থাটি বলছে, শতকরা হিসাবের বিবেচনায় ওমিক্রনের কারণে গুরুতর অসুস্থতার ঝুঁকি কম থাকলেও, আক্রান্তের সংখ্যা আগের চেয়ে কয়েকগুণ বেশি হওয়ায় একটি বড় জনগোষ্ঠীকে হাসপাতালে চিকিৎসা নিতে হচ্ছে। এখনও পর্যন্ত পাওয়া তথ্যে এটি করোনার সবেচেয়ে সংক্রামক ধরন।

জাপানের রাজধানী টোকিওতে টানা চতুর্থ দিনের মতো আক্রান্ত শনাক্তের রেকর্ড হয়েছে। ২৪ ঘণ্টায় ১১ হাজার ২শ’ ২৭ জন আক্রান্ত শনাক্ত হয়েছেন টোকিওতে। পোল্যান্ডে একদিনে আক্রান্ত শনাক্ত হয়েছেন ৩৬ হাজার ৬শ’ ৬৫ জন, যা নতুন রেকর্ড। এর মধ্যে ১ হাজার ৩শ’ ৯০ জনই ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত।

যুক্তরাজ্যে একদিনে ৭৮ হাজার ৮শ’ ৭ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন। এই সময়ে দেশটিতে আরও ২শ’ ৯৭ জনের মৃত্যু হয়েছে।

এছাড়া ফ্রান্সে টিকা না নেওয়া ব্যক্তিদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপের সিদ্ধান্তে বিক্ষোভ হয়েছে।দেশটিতে টানা ৪ দিন আক্রান্ত শনাক্তের সংখ্যা ৪ লাখের ওপরে থাকলেও শনিবার তা কমে ৩ লাখ ৮৯ হাজার ৩শ’ ২০ জনে নেমেছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ওমিক্রনকরোনাভাইরাসজাপানপোল্যান্ডবিশ্ব স্বাস্থ সংস্থাযুক্তরাজ্য
শেয়ারTweetPin

সর্বশেষ

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার পথে, খসড়া স্মারকে ১৪ দফা

মে ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আমাকে বরখাস্ত করুক: মমতা বন্দ্যোপাধ্যায়

মে ৭, ২০২৬

বৃষ্টিতেও স্বস্তি নেই, দূষণের শীর্ষে ঢাকা

মে ৭, ২০২৬
ছবি: সংগৃহীত, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই

যুদ্ধ শেষ করার মার্কিন প্রস্তাব বিবেচনা করছে ইরান

মে ৭, ২০২৬

নৌপথে যাত্রীভাড়া পুনঃনির্ধারণ করল সরকার

মে ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT