চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওমর সানির প্রশ্ন আর চলচ্চিত্র শিল্পী সমিতির জবাব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১১ অপরাহ্ণ ০৩, জুন ২০১৭
বিনোদন
A A
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের রাত থেকে এ পর্যন্ত নানা ঘটনা নিয়ে সভাপতি পদে পরাজিত প্রার্থী চিত্রনায়ক ওমর সানি জবাব চেয়েছেন বর্তমান কমিটির নেতাদের কাছে।

ওমর সানি ও চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যালয়

৫ মে থেকে এ পর্যন্ত সংঘটিত নানা ঘটনার ব্যাপারে চলচ্চিত্র শিল্পী সমিতির কাছে জবাব চেয়েছেন চিত্রনায়ক ওমর সানি। আজ শনিবার দুপুরে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি বিভিন্ন ঘটনায় সংগঠনটির নেতাদের নীরব ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। শাকিব খানকে আঘাত করা, নায়করাজ রাজ্জাক ও বাপ্পারাজকে অপমান, চিকন আলীকে আঘাত করা এবং চিত্রনায়ক আলমগীরের যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলার বিপরীতে সমিতির নেতারা কার্যকর ভূমিকা এবং পদক্ষেপ কেন নেয়নি—এ ব্যাপারে জবাব চেয়েছেন ওমর সানি।

চ্যানেল আই অনলাইনকে ওমর সানি বলেন, ‘শিল্পীদের ওপর আঘাত আসবে, কটুক্তি হবে এবং সেটা নিয়ে সমিতির কোনো পদক্ষেপ নেবে না— এই সমিতি দিয়ে আমরা কী করব। সমিতির নেতাদের সামনেই এসব হচ্ছে, অথচ তারা কোনো প্রতিবাদ করছে না। কিন্তু শিল্পীদের কোনো সমস্যা হলে তাদেরই এগিয়ে আসার কথা ছিল।’

এ ব্যাপারে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, ‘সব কিছুর নিয়ম আছে। তিনি (ওমর সানি) ফেসবুকে জাতির উদ্দেশ্যে বক্তব্য ছাড়বেন, সেটা তো আর আমাদের দেখার বিষয় নয়। কোনো বক্তব্য থাকলে আমাদেরকে সরাসরি জানান। আমরা তো একই পরিবারের। আর যে সব প্রশ্ন তিনি রেখেছেন, সে সব বিষয়ের সঙ্গে সমিতি সরাসরি যুক্ত নয়। যে শিল্পী ক্ষতিগ্রস্থ কিংবা হেনস্থা হবেন, সেটা তো আমাদেরকে জানাতে হবে। তারপর আমরা পরবর্তী পদক্ষেপ নিচ্ছি কিনা, সেটা আপনারা দেখবেন।’

এবার চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন চিত্রনায়ক ওমর সানি। গত ৫ মে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

ছবি: সংগৃহীত

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চলচ্চিত্র শিল্পী সমিতি
শেয়ারTweetPin

সর্বশেষ

ডিএমপিতে উপকমিশনারসহ সাত কর্মকর্তার বদলি

জুলাই ৩, ২০২৬

দেশে বাণিজ্যিকভাবে জনপ্রিয় হচ্ছে ফিলিপাইন ব্ল্যাক আখের চাষ

জুলাই ৩, ২০২৬

নেত্রকোনায় লেবু চাষ করে স্বাবলম্বী

জুলাই ৩, ২০২৬

জুনে রপ্তানি আয় বেড়েছে প্রায় ২৬ শতাংশ

জুলাই ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানি নেতাদের ইসরায়েল গুপ্তহত্যার চেষ্টা করেছিল: যুক্তরাষ্ট্র

জুলাই ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT