চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওবামার জন্য চাকরির বিজ্ঞাপন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩৯ অপরাহ্ণ ১১, জানুয়ারি ২০১৭
আন্তর্জাতিক
A A

আর মাত্র এক সপ্তাহখানেক পরেই মেয়াদ শেষে অবসরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এরপর তিনি কি করবেন তা এখনো জানা যায়নি।

তবে প্রেসিডেন্ট ওবামা সম্প্রতি রসিকতা করে বলেছিলেন, অবসরে যাওয়ার পর তিনি অনলাইন মিউজিক স্ট্রীমিং সার্ভিস স্পটিফাই’তে একটা কাজ পাবেন বলে আশা করেন।

স্পটিফাই এখন তাদের ওয়েবসাইটে এমন একটি চাকরির বিজ্ঞাপন দিয়েছে, যেটি পাওয়ার যোগ্যতা একমাত্র প্রেসিডেন্ট ওবামারই আছে বলে মনে করা হচ্ছে। বিজ্ঞাপনের কোথাও অবশ্য ওবামার উল্লেখ না থাকলেও এতে প্রেসিডেন্ট ওবামার নির্বাচনী প্রচারণার পরিচিত শ্লোগানের শব্দগুলো ব্যবহৃত হয়েছে।

বিজ্ঞাপনে বলা হয়েছে, ‘যোগ্য প্রার্থীর কমপক্ষে আট বছর কোনো মর্যাদাশীল দেশের প্রেসিডেন্ট হিসেবে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।’

এছাড়া ‘যোগ্য প্রার্থীকে অবশ্যই বন্ধুভাবাপন্ন ও উষ্ণ দৃষ্টিভঙ্গির অধিকারী এবং নোবেল পুরস্কার বিজয়ী হতে হবে।’

স্পটিফাই’-এর প্রধান নির্বাহী কর্মকর্তা ড্যানিয়েল এক টুইটারে এই বিজ্ঞাপনটির প্রতি প্রেসিডেন্ট ওবামার দৃষ্টিও আকর্ষণ করেছেন। ‘আমি শুনেছি আমি স্পটিফাই’তে কাজ করতে আগ্রহী। আপনি কি এই বিজ্ঞাপনটি দেখেছেন?’

Reneta

টুইটারে এই বার্তার নীচে তিনি বিজ্ঞাপনটির একটি লিংকও দিয়েছেন। নির্বাচিত প্রার্থীকে যেসব কাজ করতে হবে তার তালিকায় আছে স্পটিফাইর জন্য নতুন ‘প্লে লিস্ট’-এর আইডিয়া খুঁজে বের করা।’

‘আপনার বার্থ ডে পার্টিতে কি কখনো কেনড্রিক লামার গান গেয়েছেন? আমরা আপনার কাছ থেকে শুনতে আগ্রহী।’

প্রেসিডেন্ট ওবামার ৫৫তম বার্থ ডে পার্টিতে কেনড্রিক লামারকে আমন্ত্রণ জানানো হয়েছিল গান গাওয়ার জন্য। তিনি প্রেসিডেন্ট ওবামার সবচেয়ে প্রিয় র‌্যাপ শিল্পী। বিজ্ঞাপনটিতে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে অনেক তির্যক মন্তব্যও আছে।

প্রেসিডেন্ট ওবামা ২০১৫ সাল থেকে নিয়মিত স্পটিফাইতে তার প্রিয় গানের প্লে লিস্ট শেয়ার করছেন। তার প্রিয় শিল্পীদের তালিকায় আছেন নিনা সিমোন থেকে শুরু করে বব মার্লি।

স্পটিফাই একটি সুইডিশ কোম্পানি। সুইডেনে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূতের স্ত্রী নাটালিয়া ব্রেজিনস্কিকেই নাকি প্রেসিডেন্ট ওবামা গত সপ্তাহে মজা করে বলেছিলেন তিনি স্পটিফাইতে একটি চাকরির জন্য অপেক্ষা করছেন!

নাটালিয় ব্রেজিনস্কি এটি আবার টুইটারে পোষ্ট করেন। সেখানে তিনি জানান সুইডেন প্রেসিডেন্ট ওবামার খুব পছন্দের দেশ। শিগগির তিনি সুইডেন সফরে যাওয়ার পরিকল্পনা করছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বারাক ওবামা
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে বেলজিয়াম, সেনেগালের বিদায়

জুলাই ২, ২০২৬

বিতর্কিত স্লোগানে ফিফার শাস্তির মুখে মেক্সিকো

জুলাই ২, ২০২৬

বিশ্বকাপে খেলোয়াড়দের বিরুদ্ধে অনলাইন অপব্যবহার বেড়েছে ১৩ গুণ

জুলাই ২, ২০২৬

জোড়া গোলে কঙ্গো-দেয়াল গুঁড়িয়ে ইংল্যান্ডকে শেষ ষোলোয় নিলেন হ্যারি কেন

জুলাই ২, ২০২৬

আওয়ামী লীগ আমলে বঞ্চিত তিন বাহিনীর ১৫০ কর্মকর্তা পেলেন বিশেষ সুবিধা

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT