চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঐশ্বরিয়ার বিচ্ছেদ, পাশে থাকার বার্তা দিলেন ছোট বোন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০৩ অপরাহ্ণ ১৮, জানুয়ারি ২০২২
বিনোদন
A A

রজনীকান্তের মেয়ে ও পরিচালক ঐশ্বরিয়া রজনীকান্তের সঙ্গে ১৮ বছরের সংসার জীবনের ইতি টেনেছেন ধানুশ। সামাজিক মাধ্যমে দুজনেই জানিয়েছেন বিষয়টি। এর কয়েক ঘণ্টা পরেই নিজের প্রোফাইল ছবি বদলে বোনের পাশে থাকার বার্তা দিয়েছেন ঐশ্বরিয়ার ছোট বোন সৌন্দর্য।

প্রোফাইলে ছবিতে ছোটবেলার একটি ছবি দিয়েছেন সৌন্দর্য। ছবিতে তার সঙ্গে আছেন বাবা রজনীকান্ত ও বোন ঐশ্বরিয়া। ক্যাপশনে সৌন্দর্য লিখেছেন, ‘নতুন প্রোফাইল পিকচার।’

বিচ্ছেদের বার্তা দিয়ে সোমবার দক্ষিণী অভিনেতা ধানুশ টুইটারে লিখেন, ১৮ বছর ধরে বন্ধু, দম্পতি, অভিভাবক ও পরস্পরের শুভাকাঙ্ক্ষী হিসেবে থেকেছি আমরা। বোঝাপড়া, এগিয়ে চলা এবং মানিয়ে নেওয়ার যাত্রাপথ পার করেছি। আজ আমরা যে জায়গায় দাঁড়িয়ে সেখান থেকে দুজনের পথ আলাদা হয়ে গেছে।

অভিনেতা আরো লেখেন, ঐশ্বরিয়া ও আমি বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছি। আলাদা থেকে সময় নিয়ে নিজেদের চিনতে চাই আমাদের সিদ্ধান্তকে সম্মান দিন। ব্যক্তিগত পরিসরেই ব্যাপারটা নিয়ে ভাবতে চাই।

সুপারস্টার রজনীকান্তের মেয়ে ঐশ্বরিয়াকে ২০০৪ সালে বিয়ে করেন ধানুশ। যাত্রা ও লিঙ্গা নামে তাদের দুই সন্তানও রয়েছে।

ইদানিং ধানুশ-ঐশ্বরিয়ার সম্পর্কের মধ্যে বনিবনা হচ্ছিল না বলে খবর শোনা যাচ্ছিলো। জল্পনা ছড়িয়েছিল, তারা নাকি আলাদা হওয়ার পথে। সংবাদমাধ্যমের প্রশ্নও এড়িয়ে যেতে দেখা গিয়েছে দম্পতিকে। শেষ পর্যন্ত বিচ্ছেদই ঘোষণা করলেন তারা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঐশ্বরিয়াডিভোর্সধানুশবিচ্ছেদবোনমেয়েরজনীকান্তসৌন্দর্য
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

গ্রীষ্মকালীন ছুটিতে ৫ দিন বন্ধ থাকবে জাতীয় বিশ্ববিদ্যালয়

জুলাই ৯, ২০২৬

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল

জুলাই ৯, ২০২৬
লামায় পাহাড়ধসে শিশুসহ ৫ জন নিহত

লামায় পাহাড়ধসে শিশুসহ ৫ জন নিহত

জুলাই ৯, ২০২৬

হলুদ কার্ড তুলে দিতে ফিফায় ফ্রান্সের আপিল খারিজ, নিষেধাজ্ঞার ঝুঁকিতে ওলিসে

জুলাই ৯, ২০২৬

বৃক্ষরোপণকে জাতীয় দায়িত্ব ও সামাজিক আন্দোলনে পরিণত করার আহ্বান রাষ্ট্রপতির

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT