চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঐক্যফ্রন্টের তিন দিনের কর্মসূচি ঘোষণা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৫১ অপরাহ্ণ ২২, মার্চ ২০১৯
রাজনীতি
A A
ঐক্যফ্রন্টের

পুনরায় জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় ঐক্যফ্রন্ট। শুক্রবার বিকালে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক শেষে মাহমুদুর রহমান মান্না এই কর্মসূচি ঘোষণা করেন।

কর্মসূচির মধ্যে আছে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ঐক্যফ্রন্টের নেতাদের সকাল ৯টায় সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন।

তিনি জানান, নতুন নির্বাচনের দাবি, নিরাপদ সড়ক দাবি, সিটি কর্পোরেশন নির্বাচন, উপজেলা নির্বাচন এবং ডাকসু নির্বাচনে ও ব্যবস্থাপনা, গ্যাসের মূল্য বৃদ্ধি এবং অর্থনৈতিক বৈষম্যের প্রতিবাদে আগামী ৩০ মার্চ জাতীয় প্রেসক্লাবের সামনে বেলা ১১টায় মানববন্ধন হবে।

৩১ মার্চ বিকেল তিনটায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে স্বাধীনতা দিবসের আলোচনা সভার আয়োজন করা হয়েছে।।

এছাড়াও এপ্রিল মাস জুড়ে বিভাগীয় এবং জেলা পর্যায়ে কর্মী সমাবেশের ঘোষণা দেন মান্না।

জেএসডির সভাপতি আ স ম আব্দুর রব বলেন, কালো টাকার মালিক, ঋণখেলাপীদের এক পার্সেন্টের বিনিময়ে সমস্ত টাকা মওকুফ করে দেয়ার বিষয়ে সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, আমরা এই বিষয়টিকে প্রত্যাখ্যান করেছি।

Reneta

তিনি আরো বলেন, স্বাধীনতা দিবসকে বিভিন্নভাবে খণ্ডিত করা হচ্ছে। সরকারের বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে, ৭ মার্চ বঙ্গবন্ধুকে দিয়ে ষড়যন্ত্রকারীরা স্বাধীনতা ঘোষণা করাতে চেয়েছিল। তাহলে কি আমরা ধরে নেব বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণা করতে চাননি।

রব বলেন, আমাদের গণশুনানি যে রিপোর্ট, আমরা চেষ্টা করছি আগামী এক সপ্তাহের মধ্যে ইংরেজি এবং বাংলায় বই আকারে প্রকাশ করে জনগণের মাঝে বিতরণ করতে। এবং এই গণশুনানির প্রক্রিয়া অব্যাহত থাকবে।

এর আগে বিকেল সাড়ে চারটায় রাজধানীর পুরানা পল্টনের জামান টাওয়ারে ঐক্যফ্রন্টের কার্যালয়ে এক ঘন্টার বৈঠক করে স্টিয়ারিং কমিটি। বৈঠকে উপস্থিত ছিলেন না ড. কামাল হোসেন ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, গণস্বাস্থ্যের ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, জেএসডি সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, শহীদুল্লাহ কায়সার, মো. মমিন উল্লাহ, ডাক্তার জাহিদ, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, কৃষক শ্রমিক জনতালীগের হাবিবুর রহমান খোকা বীর প্রতীক প্রমুখ উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ঐক্যফ্রন্টজাতীয় ঐক্যফ্রন্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

তিন দিনে ২৮ হাজার টনের বেশি কোরবানির বর্জ্য অপসারণ করেছে ডিএসসিসি

মে ৩০, ২০২৬

আসুন, যারা দেশ গঠনে কাজ করছেন তাদের সহযোগিতার চেষ্টা করি: প্রধানমন্ত্রী

মে ৩০, ২০২৬

পীরগঞ্জে অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ও কৃতী শিক্ষার্থীদের সম্মাননা অনুষ্ঠিত

মে ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

হজের আনুষ্ঠানিকতা শেষে দেশে ফিরছেন হাজিরা

মে ৩০, ২০২৬

হামে ময়মনসিংহ মেডিকেলে আরও ২ শিশুর মৃত্যু

মে ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT