চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঐক্যফ্রন্ট গঠন করার পর থেকে সরকারকে আমরা বিচলিত দেখছি: মওদুদ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০৫ অপরাহ্ণ ১৯, অক্টোবর ২০১৮
রাজনীতি
A A
মওদুদ

জাতীয় ঐক্যফ্রন্ট গঠন করার পর থেকে সরকারকে আমরা বিচলিত দেখতে পাচ্ছি মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ বলেছেন, জাতীয় ঐক্যফ্রন্টের মাধ্যমেই এই সরকারের পরাজয় হবে।

তিনি বলেন, সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের বিভিন্ন রকমের বক্তব্য দিয়ে প্রমাণ করেছে জাতীয় ঐক্যকে তারা ভয় পায়, দেশের মানুষকে ভয় পায়। সরকারের সমালোচনা শুনে বুঝতে পারছি যে, আমরা যা করেছি তা যথাযথ করেছি।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবে ‘নির্বাচনী তফসিল ঘোষণার পূর্বে খালোদা জিয়ার মুক্তি এবং জাতীয় সংসদ ভেঙে দিয়ে নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন, সংকট সমাধানের একমাত্র পথ’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মওদুদ বলেন তারা (সরকার) মনে হয় নিশ্চিত হয়ে গেছে যে, আগামী নির্বাচন যদি সুষ্ঠু হয় তাহলে বর্তমান সরকার বিপুল ভোটে পরাজিত হবে। এটা জেনে তারা ভীত। দেশের গ্রামে-গঞ্জে গিয়ে দেখুন, মানুষ বলছে, ঐক্য হয়ে গেছে। মানুষ আশা পেয়েছে।

বিএনপি নেতা বলেন, দেশে যদি সুষ্ঠু নির্বাচন হয় বর্তমান মন্ত্রী সভার একজন মন্ত্রীও নির্বাচিত হতে পারবে না৷ এবং তাই হবে। তাই তারা নির্বাচন চায় না। নির্বাচনের যে পরিবেশ, তা সরকার চায় না। তারা প্রমাণ করেছে যে, পরিবেশের কোন দরকার নেই৷ তারা এককভাবে নির্বাচন করতে চায় বলেই পরিবেশ নষ্ট করছে।

ব্যারিস্টার মওদুদ বলেন, ঐক্যের ফলে সরকারের আঁতে ঘা লেগেছে। আমরা সিলেটে সমাবেশ করতে চেয়েছি, কিন্তু ভয় পেয়ে তারা অনুমতি দেয়নি। এটা প্রমাণ করে সরকারের জনপ্রিয়তা তলানিতে চলে গেছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতীয় ঐক্যফ্রন্টবিএনপিলিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

নাচে-গানে সুরের মূর্ছনায় জমকালো মঞ্চায়নে পর্দা উঠল বিশ্বকাপের

জুন ১২, ২০২৬

বাজেট প্রথমবারের মত সৃজনশীল অর্থনীতিতে গুরুত্ব

জুন ১১, ২০২৬

বাজেটে শিক্ষা খাতে আগের বছরের চেয়ে বরাদ্দ বেড়েছে

জুন ১১, ২০২৬

ফ‍্যাসিষ্ট আমলের মত ঋণ করে ঘি না খাওয়ার কথা বলে আবার ঋণেই ভরসা

জুন ১১, ২০২৬

খাদ্যনিরাপত্তা ও গ্রামীণ অর্থনীতিকে প্রস্তাবিত বাজেটে বিশেষ গুরুত্ব

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT