চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এয়ারক্রাফট এক্সিডেন্ট তদন্তকারীর বিশ্লেষণে ইউএস-বাংলা দুর্ঘটনা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৩০ অপরাহ্ণ ১৩, মার্চ ২০১৮
বাংলাদেশ
A A
ইউএস বাংলা

নেপালের ত্রিভুবন বিমানবন্দরে ইউএস-বাংলা ফ্লাইট বিএস-২১১ বিধ্বস্তের পর থেকে সবচেয়ে বড় প্রশ্ন কেন বিধ্বস্ত হলো উড়োজাহাজটি।  সামাজিক মাধ্যম এবং গণমাধ্যমে এই দুর্ঘটনার জন্য এয়ার ট্রাফিক কন্ট্রোলের যোগাযোগ ত্রুটি, উড়োজাহাজ ত্রুটি, পাইলট ক্যাপ্টেন আবিদ সুলতানের মানসিক অবস্থা এসব নানা কারণকে অনুমানের ভিত্তিতে দায়ী করা হচ্ছে।  তবে দুর্ঘটনাস্থল, ধ্বংসাবশেষ, ডেটা রেকর্ডার, উড়োজাহাজ ও পাইলটের অবস্থার মতো সংশ্লিষ্ট বিষয়গুলো স্তরে-স্তরে বিশ্লেষণের আগে দুর্ঘটনার কারণ বিষয়ে সিদ্ধান্তে আসার সময় নয় বলে মনে করেন বাংলাদেশের এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন টিমের একজন সাবেক উচ্চপদস্থ কর্মকর্তা।  তবে ফ্লাইট-২১১ এর পাইলট আবিদ সুলতান ত্রিভুবনের মতো ঝুঁকিপূর্ণ বিমানবন্দরে অবতরণের অভিজ্ঞতা সম্পন্ন পাইলট ছিলেন বলেই মনে করেন জ্যেষ্ঠ এই বৈমানিক।

তাই আপাতত তিনি গুরুত্ব দিতে চান আবিদ সুলতানের শারীরিক-মানসিক অবস্থা, ইউটিউবে প্রচারিত বিএস-২১১ এবং বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলের কথোপকথনকে।  পাহাড়ী ত্রিভুবন এয়ারপোর্টের ১২ মার্চ দুপুরের আবহাওয়া, উড়োজাহাজটির সক্ষমতাও খতিয়ে দেখা দরকার বলে মনে করেন তিনি।

নিজের অভিজ্ঞতা থেকে এই ক্যাপ্টেন চ্যানেল আই অনলাইনকে বলেন: দুই দিকে পাহাড় বেষ্টিত ঝুঁকিপূর্ণ ত্রিভুবন এয়ারপোর্টে দক্ষ ও অভিজ্ঞ পাইলটদেরই উড়োজাহাজ অবতরণের জন্য যোগ্য বলে আমরা বিবেচনা করি।  সে হিসেবে আবিদ সুলতান অভিজ্ঞ পাইলট ছিলেন।  তবে তার শারীরিক-মানসিক অবস্থা কেমন ছিলো এটা জানা জরুরি।  সিভিল এভিয়েশন রুল অনুযায়ী তিনি সাম্প্রতিক সময়ে কত ঘণ্টা উড়োজাহাজ চালিয়েছেন, পর্যাপ্ত বিশ্রাম পেয়েছিলেন কিনা এসব বিষয় দেখতে হবে।  কারণ বিএস-২১১ এবং ত্রিভুবন কন্ট্রোল টাওয়ারের মধ্যে কথোপকথনে যখন টাওয়ার থেকে বলা হয়েছিলো “রানওয়ে টু-জিরো ক্লিয়ার্ড, উইথ ২৭০ ডিগ্রি, সিক্স নর্থ”।  জবাবে ২১১ এর পাইলট বলেছিলেন,“২৬০ কপিড”।

ইউএস-বাংলা ফ্লাইট-২১১ এর পাইলট আবিদ সুলতান

তবে দুর্ঘটনার জন্য পাইলটের শারীরিক-মানসিক অবস্থাকে এখনই কারণ হিসেবে ধরে নেয়ার অবকাশ নেই জানিয়ে তিনি বলেন তদন্তনাধীন বিষয়ে মন্তব্য করা ঠিক হবে না।  একই সঙ্গে ত্রিভুবনের ভৌগলিক অবস্থান, আবহাওয়া এবং এই আবহাওয়ায় কন্ট্রোল টাওয়ারের যোগাযোগ ত্রুটির বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে।

ত্রিভুবন বিমানবন্দরে উড়োজাহাজ অবতরণের ঝুঁকি তুলে ধরে তিনি বলেন: ত্রিভুবন এয়ারপোর্টের রানওয়ের দু’টি মাথা, একদিকে হচ্ছে জিরো-টু উল্টো দিকে টু-জিরো। নেপালের এয়ারপোর্টে অবতরণ করতে গিয়ে দেখেছি এর দু’দিকেই পাহাড়।  ঢাকার আন্তর্জাতিক বিমান বন্দরে ২ হাজার ফুট ওপর থেকে সহজে ল্যান্ড করা যায়।  কিন্তু নেপালের এই বিমানবন্দরটা ভৌগলিক ভাবেই এমন যে সেখানে ঢাকার তুলনায় প্রায় ৪ গুণ ওপর থেকে খাড়া অবতরণ করতে হয়।  এরকম অবস্থান এবং এর সঙ্গে যদি মেঘ-কুয়াশার আবরণ থাকে তাহলে পাইলটকে এয়ারপোর্টের কন্ট্রোল টাওয়ারের ওপর ভরসা করতে হয়। তবে ত্রিভুবনের কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগেও ছিলো বিপত্তি। আপাতত ইউটিউবে প্রকাশিত ভয়েস ক্লিপের সূত্রে তিনি বলেন: টাওয়ার থেকে পাইলটকে জিরো-টু ডিরেকশনে ক্লিয়ার করা হয়। এরপর আবার টাওয়ার থেকে বলা হয় এদিক দিয়ে অবতরণ না করতে! বলা হয় রানওয়ে টু-জিরো দিয়ে ল্যান্ড করতে।  এটা থেকে বুঝতে পারছি যে উড়োজাহাজটি ল্যান্ড করতে না পেরে ঘুরিয়ে উল্টো দিক দিয়ে আবার অবতরণের জন্য আসতে বাধ্য হয়।  তারপরে যে কী হয়েছে সেটা এখন বোঝা যাচ্ছে না।

ভরসা ব্ল্যাকবক্স
কী হয়েছিলো সেটা জানতে ককপিটের কথোকথন শোনা দরকার বলে মনে করেন এই বৈমানিক। তিনি বলেন: বিএস-২১১ এর ব্ল্যাকবক্স উদ্ধার করা হয়েছে শুনেছি।  শেষ মুহূর্ত পর্যন্ত বিএস-২১১ এর ককপিটে পাইলট এবং কো-পাইলটদের কথোপকথন সম্পর্কে জানতে হলে ককপিট ভয়েস রেকর্ডার (সিভিআর) শুনতে হবে।  তখন উড়োজাহাজটির অবস্থা কেমন ছিলো সেটার তথ্য পাওয়া যাবে ফ্লাইট ডেটা রেকর্ডারে (এফডিআর)।

Reneta

এই কর্মকর্তার মতে, শুধু এসব বিষয় নয় উড়োজাহাজটির রক্ষণাবেক্ষণ, ক্রু সহ প্রত্যেকটি বিষয় একটি-একটি করে চুলচেরা বিশ্লেষণ করেই সিদ্ধান্তে আসা উচিৎ।  তিনি বলেন,“কোন ব্যক্তি-প্রতিষ্ঠানের দোষারোপের জন্য নয় বরং ভবিষ্যতে এরকম মর্মান্তিক দুর্ঘটনা যেনো আর না ঘটে সেজন্যই পরিপূর্ণ তদন্ত দরকার।”

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ত্রিভুবন বিমানবন্দরনেপালনেপালে বিমান দুর্ঘটনালিড নিউজ
শেয়ারTweetPin1

সর্বশেষ

ছবি: পিএমও।

প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিনের প্রতিনিধিদলের সাক্ষাৎ

জুলাই ১৪, ২০২৬

সংসদে ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীদের অবস্থান

জুলাই ১৪, ২০২৬

পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে ত্রুটির জন্য ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পোর্তো বাসিন্দাদের জন্য বিনামূল্যে গণপরিবহন সেবা চালু

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

ইউনিভার্সেল মেডিক্যাল ও অভিনয় শিল্পী সংঘের দ্বিপাক্ষিক স্বাস্থ্য চুক্তি

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT