চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা হলো খুরশীদ আলমকে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩৯ অপরাহ্ণ ৩০, মার্চ ২০১৯
বিনোদন
A A

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রিয় কণ্ঠশিল্পী খুরশীদ আলমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে। বর্তমানে তিনি গ্রীনলাইফ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

খুরশীদ আলমের ভাই মামুন চ্যানেল আই অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুপুর ১টা ৪৫ মিনিটে বগুড়া থেকে এয়ার অ্যাম্বুলেন্স ঢাকার উদ্দেশে রওনা দেয়।

‘‘সেখান থেকে ঢাকা পৌঁছতে ৫০ মিনিট লেগেছে। এয়ারপোর্টের বিভিন্ন কাজ শেষে গাড়িতে করে হাসপাতালে আনা হয়েছে বেলা ৩টার দিকে। বর্তমানে খুরশীদ আলমকে গ্রীন লাইফ হাসপাতালের ৯২৬ নম্বর কেবিনে রাখা হয়েছে। তিনি এখন ভালো আছেন। ভয়ের কোনো কারণ নেই।’’

শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে বগুড়া শহরের চারমাথা এলাকায় খুরশীদ আলমের প্রাইভেট কারের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হয়। এরপর তিনি আহত হন। দুর্ঘটনার পর পরই খুরশীদ আলমকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

ট্রাকের ধাক্কায় এই গুণী শিল্পীর গাড়িটি দুমড়েমুচড়ে যায়। তার মাথা ও মুখে আঘাত লাগে। দাঁত ভেঙে যায়। পুলিশ জানায়, ট্রাকচালককে আটক করার চেষ্টা চলছে।

জানা যায়, বগুড়ার চারমাথা এলাকায় জয়পুরহাট সমিতির সংবর্ধনা অনুষ্ঠান শেষে গাড়ি নিয়ে স্থানীয় হোটেলে দিকে যাচ্ছিলেন খুরশীদ আলম। এ সময় একটি ট্রাক তার গাড়িকে ধাক্কা দিলে মাথায় আঘাত পান। এই শিল্পী তার সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খুরশীদ আলমলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

পুলিশের ঊর্ধ্বতন ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

জুলাই ৫, ২০২৬

ব্রাজিল-নরওয়ে লড়াই: পরিসংখ্যান কী বলছে?

জুলাই ৫, ২০২৬

নোবেল পুরস্কার ‘না পাওয়া’ নিয়ে আবারও ট্রাম্পের অভিযোগ

জুলাই ৫, ২০২৬

শ্যামপুর থানা থেকে লুট হওয়া পিস্তল মিললো চকবাজারে

জুলাই ৫, ২০২৬

ডেঙ্গু পরিস্থিতি নিয়ে সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

জুলাই ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT